pcb2
বিষয় : IBM Non compatible Computers

সুচিপত্র - প্রধান মেনু

Computer Basic কমপিউটার পরিচিতি

PC Hardware

কমপিউটারের গঠন

CPU সেন্ট্রাল প্রসেসিং ইউনিট

Primary Hardware প্রাইমারী হার্ডওয়ার

Secondary Hardware সেকেন্ডারী হার্ডওয়ার
Input Unit ইনপুট ইউনিট
Output Unit আউটপুট ইউনিট

Memory কমপিউটার মেমোরী

Storage device তথ্য সংরক্ষন

Install Hardware কমপিউটার এসেম্বল
System Control  সিস্টেম কন্ট্রোল
OS অপারেটিং সিস্টেম
PC Booting পিসি বুটিং
Application Software এপ্লিকেশন সফটওয়ার
Computing in Bangla বাংলা কমপিউটিং
Multimedia মাল্টিমিডিয়া
Desktop Publishing ডেস্কটপ পাবলিকেশন
Utility Software ইউলিটি সফটওয়ার
Virus & Antivirus ভাইরাস ও প্রতিরোধ
PC Networking কমপিউটার নেটওয়ার্কিং
Internet ইন্টারনেট ও তথ্য প্রযুক্তি
Hardware Problem হার্ডওয়ার সমস্যা ও সমাধান
Windows OS উইন্ডোজ অপারেটিং সিস্টেম
Software Problem সফটওয়ার সমস্যা ও সমাধান
Windows Tips & Tricks  উইন্ডোজ সমস্যা ও সমাধান
PC Maintenance কমপিউটারের পরিচর্য্যা
FAQ প্রশ্ন ও উত্তর
 

এপেল ম্যাকেন্টস কমপিউটার -

এপেল (Apple) কোম্পানির Machintosh Computer কে আই,বি,এম নন- কম্প্যাটিবল কমপিউটার। এপেল কোম্পানীর তৈরী ম্যাকেন্টস কমপিউটারের হার্ডওযার বা সফটওয়ার কোনটাই আইবিএম কমপিউটারে প্রতিস্থাপন যোগ্য নয় বলে ইহাকে আই,বি,এম নন-কমপাটিবল বলে।


পিসি বলতে বাংলাদেশে আমরা সাধারণত যা বুঝি তা হচেছ আই,বি,এম এর ক্লোন বা নকল। অথচ পার্সোনাল কম্পিউটারের জগতে এপেলই হচেছ দিক নির্দেশক। এপেল কম্পিউটারই পিসিকে ঘরে ঘরে জনপ্রিয় করে তোলে। ইহা সর্বপ্রথম গ্রাফিক্স ইউজার ইন্টারফেস প্রবর্তন করে তাদের ম্যানেকটশ অপারেটিং সিস্টেমে। যা নকল করে অনেক বছর পরে মাইক্রোসফট তৈরী করে তাদের উইন্ডোজ অপারেটিং সিস্টেম । এমনকি ৩.৫ ইঞ্চি ফ্লপি ডিস্ক, সিডি রম ড্রাইভ এগুলোও সর্বপ্রথম এপেলই নিয়ে আসে তাদের কম্পিউটারে। পরে অন্যান্য কোম্পানী গুলোও এগুলো জুড়তে থাকে তাদের কম্পিউটারে।


বর্তমানে এপেল কোম্পানীর iMac নামক কম্পিউটার বিশ্বে হৈচৈ ফেলে দিয়েছে। ইহা একটি চমৎকার হোম অফিস কম্পিউটার। বর্তমানে বিশ্বে প্রচলতি হোম অফিস কম্পিউটার গুলোর মধ্যে এটা সেরা। প্রচন্ড শক্তিশালী অথচ ছোট এবং নজর কাড়া সৈর্ন্দয্য ও অদ্ভুদ ডিজাইন ইহাকে জনপ্রিয় করে তুলেছে। প্রযুক্তিগত দিক দিয়েও এর তুলনা হয় না।

Motorola কোম্পানীর তৈরী Power G3 প্রসেসর যুক্ত এ কম্পিউটার গুলো Intel Pentium বা AMD Athlon প্রসেসর ভিত্তিক কম্পিউটারের চেয়ে দ্রুতগতি সম্পন্ন এবং নির্ভর যোগ্য। কম্পিউটার ব্যবহারকারীর আতংক কম্পিউটার ভাইরাস গুলো এর কোন ক্ষতিই করতে পারেনা। অর্থাৎ আপনাকে কখনও ভাইরাস আতংকে বিনিদ্র রাত কাটাতে হবেনা। এ ছাড়া ব্যবহারকারীর প্রয়োজনীয় সব কিছুই আগে থেকে দেয়া (Built-in) আছে। এর কোন ক্লোন নেই , ফলে এর গুণমত মান অক্ষুন্ন থাকে। iMac তৈরী হয় এপেল কোম্পানীর নিজস্ব কারখানায়। ইহা যে কোন ব্র্যান্ডেড কম্পিউটার থেকে ও উন্নততর।

 
iMac এ উইন্ডোজ অপারেটিং সিস্টেমের প্রয়োজন পড়ে না বরং এর রয়েছে এপেলের নিজেস্ব Mac OS বা Macintosh Operating System|  Mac OS নির্ভর iMac গুলো চালাতে শেখা বা এতে কাজ করা যে কোন উইন্ডোজ ভিত্তিক কম্পিউটারের তুলনায় অসম্ভব সহজ। তবে ইচ্ছে করলে iMac এও উইন্ডোজ এবং এর প্রোগ্রামগুলো চালানো যায়। মজার ব্যপার হচ্ছে এতে যে কোন পেন্টিয়াম ভিত্তিক কম্পিউটারের চেয়ে উইন্ডোজ ৩০% দ্রুতগতিতে কাজ করে। লেখা পড়া অফিসিয়াল কাজ কর্ম , অডিও সিডি বাজানো বা ভিডিও সিডি দেখার ব্যবস্থা, ইন্টার নেট, ই-মেইল সবই একেবারে হাতের কাছে। এমনকি ইন্টারনেট সংযোগের জন্য মডেমটিও দেয়া আছে (Built-in) আগে থেকেই। সুতরাং iMac কে ফ্যাক্স মেশিন হিসেবেও ব্যবহার করতে পারছেন আপনি।


প্রতিটি iMac -G রয়েছে সর্বাধুনিক USB পোর্ট , যাতে এক সাথে আপনি ১২৭ টি পর্যন্ত পেরিফেরাল অর্থাৎ স্ক্যানার, ডিজিটাল ক্যামেরা, প্রিন্টার, ইত্যাদি সংযোগ দিতে পারেন। অথচ ক্লোন গুলোতে বিভিন্ন পেরিফেরাল লাগাতে প্রয়োজন হয় বিভিন্ন ইন্টারফেস। আবার এক সাথে ৩/৪-র বেশী পেরিফেরাল লাগানোও যায় না। এমন কি কীবোর্ড বা মাউস লাগাতে প্রয়োজন হয় আলাদা পোর্টের। অথচ iMac এ কীবোর্ড এবং মাউস লাগানো হয় ঐ USB ইন্টারফেসেই।


আইবিএম ক্লোন গুলোর সাথে কখনই অরিজিনাল সফটওয়্যার থাকে না, সবই থাকে পাইরেটেড বা চোরাই কপি। ফলে সফটওয়্যার গুলোতে প্রায়ই সমস্যা দেখা দেয়। অথচ iMac এ অপারেটিং সিস্টেমসহ রয়েছে প্রয়োজনীয় সব ধরনের অরিজিনাল সফটওয়্যারের সিডি। এপেল তার নতুন জি-৪ কম্পিউটারে রিস্ক প্রযুক্তির পাশাপাশি ভেলোসিটি ইঞ্জিন নামক এক বিশেষ প্রযুক্তি প্রয়োগ করে পিসির ৩২/৬৪ বিটের প্রসেসিং ক্ষমতাকে ১২৮ বিটে উন্নিত করেছে। ইন্টেল যেখানে এখনও ১৬/৩২ বিটের প্রসেসর নিয়ে উইন্ডোজ ৯৫/৯৮ এর মতো ১৬/৩২ বিটের মিশ্র অপারেটিং সিস্টেম ও ৩২ বিটের উইন্ডোজ ৯৮/২০০০ নিয়ে ব্যস্ত , এপেল সেখানে ১২৮ বিটের প্রসেসর দিয়ে কম্পিউটার তৈরী করে বাজারে ছেড়েছে।


তবে বাংলাদেশের প্রেক্ষিতে এর দাম বেশি বলে হয়তো অনেকেই কিনি না। কিন্তু ডেস্কটপ পাবলিশিংয়ের ক্ষেত্রে এখনও এপেল অপ্রতিদ্বন্ধী। দেশের বড় বড় অফসেট প্রিন্টিং প্রেস ও পত্রিকা ও ম্যাগাজিন প্রকাশনার ক্ষেত্রে এর বহুল ব্যবহার হচেছ।

উপরে এপেল আইম্যাক কমপিউটারের বিভিন্ন মডেলের কমপিউটার (বড় ছবি দেখতে ক্লিক করুন)


শেষ

আরো দেখুন :- আপনার প্রয়োজনীয় কমপিউটার
আরো দেখুন :- কমপিউটারের শ্রেণীবিভাগ
আরো দেখুন :- আইবিএম কমপ্যাটিবল কমপিউটার

 

Infosoft Multimedia: All Rights Reserved.

Template Monster Website Templates