0

সুচিপত্র

বিষয় : পাওয়ার সাপ্লাই  (Power Supply)

পুর্বে

 
 

বিদ্যুৎ সরবরাহ ইউনিট

পার্সোনাল কম্পিউটারে সাধারণত কোন ব্যাটারী থাকেনা, সে জন্য বাহির থেকে বিদ্যুৎ সরবরাহ করতে হয় তবে পিসিতে সরাসরি ২২০-২৪০ ভোল্টের এসি কারেন্ট ব্যবহৃত হয়না মাইক্রো প্রসেসর এবং অন্যান্য চিপ গুলি ৩.৩ থেকে ৫ ভোল্ট ডিসি বিদ্যুৎ ব্যবহার করে ইহা ছাড়া মটর ঘুরাতে ১২ ভোল্ট ডিসি কারেন্ট প্রয়োজন হয় সেজন্য এসি কারেন্টকে ডিসি কারেন্টে রপান্তর করার প্রয়োজন পড়ে[ কেসিংয়ের অভ্যন্তরে পাওয়ার সাপ্লাই ইউনিটের মধ্যে এডাপ্টর থাকে, যা এসি বিদ্যুৎকে ডিসি-তে রপান্তরিত করে

বিদ্যুৎ সরবরাহের ধরন - কমপিউটারে তিন ধরনের বিদ্যুৎ সরবরাহ পাওয়া যায় - ১. লিনিয়ার (Linear) পাওয়ার সাপ্লাই ২. সুইচিং (Switching) পাওয়ার সাপ্লাই এবং ৩. হাই ভোল্টেজ (High voltage) পাওয়ার সাপ্লা - পিসিতে সাধারণত সুইচিং পাওয়ার সাপলাই ব্যবহার হয়

  • লিনিয়ার পাওয়ার সাপ্লা - সহজ সাধ্য বিধায় জনপ্রিয় কিন্তু তেমন কার্য্যকর নয় লিনিয়ার সাপ্লায়ের  সবচেয়ে বড় অসুবিধা হল এর অপচয় -প্রায় অর্ধেকই তাপ হিসাবে নষ্ট হয় বর্তমানে তাই প্রায় সব ধরনের কমপোনেন্টেই সুইচিং বিদ্যুৎ সরবরাহ করা হয়
  • সুইচিং পাওয়ার সাপ্লাচ্ছে ডিজিট্যাল পদ্ধতি , যাতে একটি নিদ্দিষ্ট হারে বিদ্যুৎ অন-অফ করা হয় , ফলে সার্বক্ষনিক বিদ্যুত সরবরাহ থাকে। । ইহাতে ঘন ঘন বিদ্যুৎ অন-অফ করা বিধায় ইহার নাম সুইচিং সাপ্লা ইহা কি ভাবে কাজ করে ? ধরন ১০০ ওয়াডের একটি বাল্ব যা প্রতি সেকেন্ডে ৬০ বার অন-অফ হয় এবং ৯০% সময় যদি অফ থাকে তাহলে এ থেকে আমরা এক নাগাড়ে আলো পাব অথচ বেশি সময় অফ থাকার কারনে বেশি গরম হওয়ার হাত থেকে রক্ষা পাওয়া যাবে যেমন ফ্লরেসেন্স বাল্ব গুলো কাজ করে

Switching/Sensing সার্কিট AC ভোল্টেজকে সঙ্গে সঙ্গে Pulsating DC ভোল্টেজে পরিনত করে শুরতে Switching Transistorচ ফ্রিকুয়েন্সিতে (২০ KHZ - ৪০ KHZ) এবং Long delay cycle - এ অন-অফ হয় ; পরে তা নিম্ম ফ্রিকুয়েন্সিতে স্থির হয়Delay Cycle এর উপর ভোল্টেজ লেভেল নির্ভর করে এবং সুইচিং সার্কিট দ্বারা এই cycle নিয়ন্ত্রিত হয়Delay Cycle j¤^v হলে বেশী ভোল্টেজ এবং Delay Cycle খাটো হলে কম ভোল্টেজ সরবরাহ হয় সুইচিং সাপ­াইতে বিদ্যুত অপচয় হয় খুব সামান্য - ১৫% এর বেশী বিদ্যুত অপচয় হয় না এ ধরনের পাওয়ার সাপলাই ভোল্টেজ উঠা নামা কম হয় এবং কম তাপ উৎপন্ন হয় ফলে কমপোনেন্ট গুলো ছোট এবং ঘন করে বানানো যায় এর অসুবিধাগুলি হলো :-

1.      ইহা শক্তিশালী ইলেক্ট্রোম্যাগনেটিক ফোর্স তৈরী করে যার ফলে রেডিও, টেলিভিশন ট্রান্সমিশন বাধাগ্রস্থ করতে পারে উপরন্ত যদি উপযুক্ত সিল্ডিং না করা হয় তবে লজিক সার্কিটের কাজ ও বাধাগ্রস্থ করতে পারে

2.     আউটপুট ভোল্টেজে হাই ফ্রিকুয়েন্সির কারণে Noise সৃষ্টি হয় যদি উপযুক্ত ফিল্টারের ব্যবস্থা গ্রহন না করা হয় তবে তা সমস্যার কারণ হতে পারে

  • হাই ভোল্টেজ পাওয়ার সাপ্লাই (২০০ ভোল্ট বা তদুর্দ্ধো) - ট্রান্সফরমারের উপর ভিত্তি করে এই ধরনের পাওয়ার সাপলাই গঠিত হয় ফলে ইহা মেশিন গরম হয়, ওজনে ভারী হয় এবং ভোল্টেজ কম বেশি হওয়ার সম্ভনা থাকে ইহা একটি পুরাতন পদ্ধতি তবুও মনিটর এবং অন্য কয়েকটি বহিস্থ ড্রাইভে ইহার ব্যবহার দেখতে পাওয়া যায় যে সমস্ত মনিটরে এ ধরনের পাওয়ার সাপলাই আছে তাতে প্রচন্ড তাপ সৃষ্টি হয় বলে মনিটরের উপরের অবস্থিত ছিদ্র গুলি কখনও বন্ধ করা উচিত নয়

বিদ্যুৎ সরবরাহ সংযোগ - বর্তমানে পিসিতে দুই ধরনের পাওয়ার সংযোগ লক্ষ্য করা যায় :-

            AT Style পাওয়ার সাপ্লা  - ইহা মাদারবোর্ডে ৪ ধরনের ভোল্টেজ (+5V,-5V,+12,-12V) সরবরাহ হবে ইহা ৬ X ২ =১২ পিন কানেক্টরের মাধ্যমে (একটিকে পি-৮ , অন্যটিকে পি-৯ বলে) বিদ্যুৎ সরবরাহ করে ইন্টারনাল ড্রাইভ (যেমন ফ্লপি ড্রাইভ, হার্ডড্রাইভ এবং সিডি রম) এর জন্য চারটি তারের মাধ্যমে, + 5V, এবং +12V বিদ্যুৎ সরবরাহ করা হয় 12 ভোল্ট মোটর ঘুরাবার জন্য এবং ৫ ভোল্ট লজিক সার্কিটের জন্য হলুদ -১২ ভোল্ট, কালো -গ্রাউন্ড, কালো -গ্রাউন্ড এবং লাল +৫ ভোল্ট পি-৮ এবং পি-৯ কানেক্টরের সংযোগের সময় দুইটির কালো তার পাশাপাশি রাখতে হবে

ATX / NLX টাইপ সাপ্লা - ইহা ২০ বা ২৪ পিন কানেক্টর এর মাধ্যমে মাদারবোর্ডে ৫ ধরনের বিদ্যুৎ সরবরাহ করে (+5V,-5,+12V,-12V এবং +3.3V)| 3.3V বিদ্যুৎ লো-ভোল্টেজ লজিকে (যেমন, প্রসেসর) ব্যবহৃত হয় AT Style মাদারবোর্ডে লো-ভোল্টেজ বিদ্যুৎ সংযোগ করতে হলে অন বোর্ড ভোল্টেজ রেগুলেটর লাগাতে হবে

অক্সিলারী ৬ পিন টাইপ পাওয়ার সাপ্লা

ফ্লপি পাওয়ার কানেক্টর ৪ পিন বিশিষ্ট

আইডিই (হার্ডডিস্ক/সিডিরম) পাওয়ার কানেক্টর ৮ পিন বিশিষ্ট

সাটা (হার্ডডিস্ক/ সিডিরম)  পাওয়ার কানেক্টর

 

 

 

আইডিই এবং সাটা কনভার্ট কানেক্টর

এসি পাওয়ার কর্ড ও সকেট

 

 

আরো দেখুন :- কেসিং ও পাওয়ার সাপ্লাই ইউনিট

 

Infosoft Multimedia: All Rights Reserved.

Template Monster Website Templates