0
pcb2
বিষয় : মাদারবোর্ড Motherboard

সুচিপত্র - প্রধান মেনু

Computer Basic কমপিউটার পরিচিতি

PC Hardware

কমপিউটারের গঠন

CPU সেন্ট্রাল প্রসেসিং ইউনিট

Primary Hardware প্রাইমারী হার্ডওয়ার

Secondary Hardware সেকেন্ডারী হার্ডওয়ার
Input Unit ইনপুট ইউনিট
Output Unit আউটপুট ইউনিট

Memory কমপিউটার মেমোরী

Storage device তথ্য সংরক্ষন

Install Hardware কমপিউটার এসেম্বল
System Control সিস্টেম কন্ট্রোল
OS অপারেটিং সিস্টেম
PC Booting পিসি বুটিং
Application Software এপ্লিকেশন সফটওয়ার
Computing in Bangla বাংলা কমপিউটিং
Multimedia মাল্টিমিডিয়া
Desktop Publishing ডেস্কটপ পাবলিকেশন
Utility Software ইউলিটি সফটওয়ার
Virus & Antivirus ভাইরাস ও প্রতিরোধ
PC Networking কমপিউটার নেটওয়ার্কিং
Internet ইন্টারনেট ও তথ্য প্রযুক্তি
Hardware Problem হার্ডওয়ার সমস্যা ও সমাধান
Windows OS উইন্ডোজ অপারেটিং সিস্টেম
Software Problem সফটওয়ার সমস্যা ও সমাধান
Windows Tips & Tricks  উইন্ডোজ সমস্যা ও সমাধান
PC Maintenance কমপিউটারের পরিচর্য্যা
FAQ প্রশ্ন ও উত্তর
 

Motherboard - মাদারবোর্ড (যাকে মেইনবোর্ড, সিস্টেম বোর্ড এবং ব্যাকপে­ন বোর্ড ও বলা হয়) হচ্ছে পার্সোনাল কমপিউটারের হৃদপিন্ড। কারন ইহাই কমপিউটারের অধিকাংশ প্রসেসিং ক্ষমতা আধার। আসলে ইহাই পিসি - ইহা সিস্টেম রিসোর্স (যেমন - IRQ লাইন, DMA চ্যানেল , I/O লোকেশান) ; কোর কমপোনেন্টস (যথা - CPU , Chipset,Real time clock) এবং সিস্টেম মেমোরী (যথা -RAM, BIOS RAM, CMOS RAM) ইত্যাদি ধারন করে। ইহা একটি printed circuit board যা কমপিউটারের প্রয়োজনীয় প্রসেসিং অংশ গুলি ধারন করে। কমপিউটারের অংশগুলি পরস্পরের সংগে 'Interconnecting logic circuit ' দ্বারা সংযুক্ত থাকে।
কাঠামোগত ভাবে ইহা তিন প্রকার -

  • Active Backplane - অধিকাংশ মাদারবোর্ডই এই ধরনের। ইহাতে সমস্ত কমপোনেন্টগুলি বোর্ডের সংগে ফিস্কড করা থাকে বিধায় আপগ্রেড করা যায় না । শুধু সিপিইউ এবং রাম ছাড়া অন্য কিছু পরিবর্তন করা যায় না। দরকার হলে পুরা মাদারবোর্ডটিই পাল্টিয়ে ফেলতে হয়।

  • Passive backplane - ইহাতে পরস্পর সংযুক্ত স্লট থাকে- কোন আই,সি ফিস্কড করা থাকে না। CPU , DRAM, BIOS, ROM এবং অন্যান্য সেন্ট্রাল প্রসেসিং কমপোনেন্ট গুলি আলাদা বোর্ডে সন্নিবেশিত থাকে যেগুলি ব্যাকপে­নের স্লটে বসানো হয় - ফলে সহজেই ইহাকে আপগ্রেড করা যায়। পি,এস/২ টাইপ কমপিউটারে প্রথম এই ধরনের ব্যাকপে­ন মাদারবোর্ড ব্যবহার করা হয়। কিন্তু এর সমস্যা হলো বাস - এতে একটি মাত্র বাস স্টাইল ব্যবহার করা যায় (শুধুমাত্র আই,এস,এ বা এম,সি,এ বাস)।

  • Modular - মাদারবোর্ডকে আরও আপগ্রেড ও সার্ভিস উপযোগী করার জন্য মডুলার মাদারবোর্ড তৈরীর চেষ্টা চলছে। ইহাতে CPU, Math-coprocessor, এবং অন্যান্য IC গুলিকে একটি পরিবর্তনযোগ্য বোর্ডে স্থাপন করা হয় যা মাদারবোর্ডে বসনো যায়। আর মাদারবোর্ডে RAM, BIOS RAM, CMOS RAM, অন্যান্য কন্ট্রেলার এবং বাস ইন্টারফেস গুলিকে ধারন করে। যদিও সহজেই ইহাকে আপগ্রেড করা যায় তথাপিও ইহা তেমন জনপ্রিয়তা পায় নাই।

বিভিন্ন প্রকারের মাদারবোর্ড - কোন ধরনের সিপিইউ সাপোর্ট করবে তার উপরে ভিত্তি করে মাদারবোর্ডকে এই কয়েকভাবে বিভক্ত করা যায়ঃ- Socket-7, Socket- 478 PGA, Slot-A, Socket-A , Socket -775 LGA

  • সকেট-৭ মাদারবোর্ড - সাধারনতঃ পেন্টিয়াম এবং পেন্টিয়াম এম,এম,এক্স , সাইরিক্স ও এএমডির বিভিন্ন মডেলের সিপিইউ সাপোর্ট করে।

 

  • সকেট-৪৭৮ মাদারবোর্ড - সাধারনতঃ পেন্টিয়াম প্রো সিপিইউ সাপোর্ট করে।

 

  • সকেট-এ - এ,এম,ডি এথলন ও ডুরন প্রসেসর এর উপযোগী

 

 

  • স্লট-এ-  মাদারবোর্ড - স্লট- এ-  মাদারবোর্ড - ইহা একসময়ে পেন্টিয়াম প্রসেরের জন্য নির্মিত হয়েছিল।

 

সকেট এএম-২ : Socket AM2 Motherboard। এএমডির এথলন, অপটেরন, স্যামপ্রোন ও ফেনম প্রসেসর ব্যবহারের উপযোগী বোর্ড। ইহা PGA-ZIF বা পিন গ্রীড এরে টাইপের প্রসেসর সাপোর্ট করে।

 

  • স্লট-১- মাদারবোর্ড - সাধারনতঃ পেন্টিয়াম সেলেরন , পেন্টিয়াম-২ এবং পেন্টিয়াম-৩ সিপিইউ সাপোর্ট করে।

 

  • সকেট-৭৭৫ মাদারবোর্ড -  পেন্টিয়াম সেলেরন সহ পেন্টিয়াম-এর ডুয়েল, কোয়াড ও আই৭ কোর প্রসেসর সাপোর্ট করে। এছাড়া ও এ,এম,ডির এথলন ও ফেনম প্রসেসর সাপোর্ট করে।

 

                          

সকেট-১৩৩৬ মাদারবোর্ড - ইহা একটি এলজিএ সকেট , পেন্টিয়াম কোর আই-৭ প্রসেরের জন্য বিশেষভাবে ইহা তৈরী করা হয়েছে।

 

তাই বলে সব মাদারবোর্ড সব ধরনের সিপিইউ সাপোর্ট করে না - যেমন পুরাতন মাদারবোর্ড গুলি পেন্টিয়াম -১২০ মে,হা, এবং নতুন মাদারবোর্ড গুলি পেন্টিয়াম এম,এম,এক্স -২০০ মে,হা, পর্য্যন্ত সাপোর্ট করে যদিও উভয়ই সকেট-৭ মাদারবোর্ড ।


বিভিন্ন আকারের বোর্ড (ফর্ম ফ্যাক্টর) : - মাদারবোর্ডের আকার , আকৃতি , সার্বিক লে-আউট এবং প্রধান কমপোনেন্টগুলির অবস্থান অনুসারে মাদারবোর্ডকে তিন ভাবে ভাগ করা যায় - AT, ATX and NLX মাদারবোর্ড -


১। এটি-স্টাইল মাদারবোর্ড - এটিই হচ্ছে সোনাতন স্টাইল ; যা দুই ধরনের হয় 'Baby-AT' এবং 'Full-AT" ( শেষোক্তটির সাইজ বড়) । দুইটি বৈশিষ্টের কারনে ইহাকে চেনা যায় -

    • ইহাতে দুই সেট ৬ পিন বিশিষ্ট পাওয়ার কানেক্টর আছে।

    • আই,এস,এ বাস স্ল­ট বরাবর সিপিইউ সকেট বসানো থাকে।

 

 

 

২। এটিএক্স- স্টাইল মাদারবোর্ড - ইহা সকেট-৭ এবং সকেট-৮ ছাড়াও স­ট-১ সাপোর্ট করে। তিনটি বৈশিষ্টের কারনে ইহাকে চেনা যায় -

    • আই/ও পোর্ট কানেক্টর গুলোকে মাদারবোর্ডর পিছনে একটি একক আই/ও প্যানেলে সিমাবদ্ধ করা হয়েছে।

    • ইহাতে পি,এস/২ স্টাইলের ২০ পিন বিশিষ্ট পাওয়ার কানেক্টর আছে।

    • সিপিইউ অন্যান্য এক্সপানশন স­ট থেকে দুরে অবস্থান করে।

 

 

৩। এন,এল,এক্স মাদারবোর্ড - এটিএক্স- স্টাইল মাদারবোর্ড ইনষ্টল , আপগ্রেড এবং রিপে­স করা বেশ ঝামেলাপুর্ন বিধায় এই ধরনের মাদারবোর্ডে তা সহজ করার চেষ্টা করা হয়েছে। "Raiser Card ' নামক এক ধরনের বোর্ডের সংগে স্বয়ং মাদারবোর্ডকেই প্লাগ-ইন করা থাকে ; ফলে সহজেই মাদারবোর্ডকে খুলে ইহার জাম্পার ,রাম ইত্যাদি পরিবর্তন করা যায়।

 

 

৪। বি,টি,এক্স ফর্ম ফ্যাক্টর মাদারবোর্ড-

 

 

 

 

 বিভিন্ন রকম ফরম ফ্যাক্টরের উপর ভিত্তি করে বিভিন্ন আকার আকৃতির মাদারবোর্ড

 

আরো দেখুন:

A model motherboard  একটি আদর্শ মাদারবোর্ডের সচিত্র প্রতিবেদন

Install Motherboard  মাদারবোর্ড ইনষ্টল করা

 

Infosoft Multimedia: All Rights Reserved.

Template Monster Website Templates