0
pcb2
বিষয় :  ড্রাইভ ইন্টারফেস (Drive Interface)

সুচিপত্র - প্রধান মেনু

Computer Basic কমপিউটার পরিচিতি

PC Hardware

কমপিউটারের গঠন

CPU সেন্ট্রাল প্রসেসিং ইউনিট

Primary Hardware প্রাইমারী হার্ডওয়ার

Secondary Hardware সেকেন্ডারী হার্ডওয়ার
Input Unit ইনপুট ইউনিট
Output Unit আউটপুট ইউনিট

Memory কমপিউটার মেমোরী

Storage device তথ্য সংরক্ষন

Install Hardware কমপিউটার এসেম্বল
System Control সিস্টেম কন্ট্রোল
OS অপারেটিং সিস্টেম
PC Booting পিসি বুটিং
Application Software এপ্লিকেশন সফটওয়ার
Computing in Bangla বাংলা কমপিউটিং
Multimedia মাল্টিমিডিয়া
Desktop Publishing ডেস্কটপ পাবলিকেশন
Utility Software ইউলিটি সফটওয়ার
Virus & Antivirus ভাইরাস ও প্রতিরোধ
PC Networking কমপিউটার নেটওয়ার্কিং
Internet ইন্টারনেট ও তথ্য প্রযুক্তি
Hardware Problem হার্ডওয়ার সমস্যা ও সমাধান
Windows OS উইন্ডোজ অপারেটিং সিস্টেম
Software Problem সফটওয়ার সমস্যা ও সমাধান
Windows Tips & Tricks  উইন্ডোজ সমস্যা ও সমাধান
PC Maintenance কমপিউটারের পরিচর্য্যা
FAQ প্রশ্ন ও উত্তর
 

ড্রাইভ ইন্টারফেস (Drive Interface)

সংজ্ঞা - কম্পিউটারের সঙ্গে বাহিরের যন্ত্রপাতির সংযোগকে ড্রাইভ ইন্টারফেস বা এডাপ্টর বলে নির্ভরযোগ্যতার সঙ্গে তথ্য বিনিময়ের জন্য একটি সার্কেট বোর্ড বা এডাপ্টর এই ইন্টারফেস বা দুইটি হার্ডওয়্যারের মধ্যেকার সংযোগ নিয়ন্ত্রন করে এই ইন্টারফেসের দুইটি অংশ থাকে -

হার্ডওয়্যার অংশ যা ঐ ড্রাইভ এবং কম্পিউটারকে সংযোগ করে ( যথা- এডাপ্টর এবং সংযোগ তার)

ফার্মওয়ার (বা BIOS) যা ডাটা ট্রান্সফার নিয়ন্ত্রন করে

ড্রাইভ ইন্টারফেস হচেছ বিশ্বব্যপী স্বীকৃত পূর্ব নিদ্ধারিত স্টান্ডার্ড, যার মাধ্যমে একটি কন্ট্রোলার উক্ত ড্রাইভের সঙ্গে সমপর্ক বা যোগাযোগ স্থাপন করে এই স্টান্ডার্ড এর মাধ্যমে এক দিকে ক্যাবল এবং কানেক্টর অন্য দিকে ড্রাইভ এবং তার ভাষার মধ্যে সমপর্ক স্থাপন করে আমরা বিভিন্ন স্থান থেকে হার্ড ডিস্ক এবং কন্ট্রোলার কিনলেও এই ইন্টার ফেসের কারনে তা ব্যবহারে সমস্যা হবে না

ড্রাইভ ইন্টারফেস দুই ধরনের- (১) সিরিয়াল ইন্টারফেস (২) প্যারালাল ইন্টারফেস

বিভিন্ন ধরনের ইন্টারফেস গুলি আলোচনা করা হল -

১. ST506 (Shugart Technology) ইন্টারফেস - এই ইন্টারফেসটি ১৯৮০ সনে ST506 ৫ মে.বা. হার্ড ড্রাইভের জন্য ডেভেলপ করা হয় এবং ১৯৮১ সনে ১০ মে.বা. হার্ড ড্রাইভের জন্য উন্নিত করা হয় এই সিরিয়াল ইন্টারফেসটি ৫ মেগাবিট/সেকেন্ড রেটে ডাটা ট্রান্সফার করতে পারত (যা বর্তমানে একটি ফ্লপি ড্রাইভের সমান) ইহা যদিও ৬০ মেগাবাইর্ট পর্যন্ত হার্ড ড্রাইভ সাপোর্ট করতে পারে , বর্তমানে ইহার ব্যবহার নাই - ১৯৮৫ সালের মধ্যে ইহা পরিত্যক্ত হয। ।

২. ESDI (Enhanced Small Drive Interface) ইন্টারফেস - ১৯৮৩ সালে Maxtor করপোরেশন ইহা ডেভেলপ করে ইহা ১০-২৪ মেগাবিট/সেকেন্ড রেটে ডাটা ট্রান্সফার করে এবং ১ গিগাবাইট পর্যন্ত হার্ড ড্রাইভ সাপোর্ট করে ইহা বর্তমানে বাজারে অচল

৩. IDE (Integrated Device Electronics) ইন্টারফেস -ইহার অন্য নাম ATA (AT Attachment) Interface , কেননা ইহাকে সস্তা AT কম্পাটিবল মাদারবোর্ডে ব্যবহার করা যেতIDE Drive দ্রত কাজ করে কেননা ইহার এক্সেস টাইম কম এবং ডাটা ট্যান্সফার রেট ১০ মেগাবিট/সেকেন্ড এর বেশী ইহা ৫২৪ মে.বা হার্ডডিস্ক সাপোর্ট করে যদিও ইহা SCSI ইন্টারফেসের মত উন্নত নয় তবু ইহা সহজ এবং সস্তা বলে জনপ্রিয় আইডিই ইন্টারফেসের ক্ষেত্রে তিনটি অসুবিধা -

  • ইহা ৫২৮ মেগাবাইটের বেশী হার্ড ড্রাইভ সাপোর্ট করে না

  • ইহা শুধুমাত্র ২টি ড্রাইভ (শুধু হার্ড ড্রাইভ ) সাপোর্ট করে

  • ইহার ডাটা ট্রান্সফার রেট কম - ১০ মেগাবিট/ সেকেন্ড

এই সমস্ত বাধাকে অতিক্রম করতে EIDE ইন্টারফেস ডেভেলপ করা হয়

৪. EIDE (Enhanced IDE) ইন্টারফেস - এই ইন্টারফেস ৫ গিগা বাইট এর চেয়েও বড় হার্ড ড্রাইভ সাপোর্ট করতে পারে এছাড়া ও সিডি-রম এরং ATAPI( AT Attachment Packet Interface) ব্যবহার করে টেপ ড্রাইভ ব্যবহার করা যায় এই ইন্টারফেস দুইটি কেবল ব্যবহার করে - ৪ পিন বিশিষ্ট Power কেবল এবং ৮০ পিন বিশিষ্ট ডাটা/কন্ট্রোল কেবল অধিকাংশ ক্ষেত্রে দুইটি IDE/EIDE drive এক সঙ্গে কাজ করতে পারে তবে সে জন্য জাম্পার সেটিং এর দ্বারা Master অথবা Slave হিসাবে সেট করতে হবেSCSI ইন্টারফেস/ কন্ট্রোলার যেমন নিজস্ব ROM এ প্রয়োজনীয় বায়োস লিখে রাখে , IDE ইন্টারফেস সেক্ষেত্রে System BIOS এর উপরে নির্ভরশীল ১৯৯০ পরে তৈরী সমস্ত বায়োসই IDE কমপাটিবল ইহা -

  • ৪টি ডিভাইস (হার্ড ড্রাইভ ছাড়াও সিডি-রম ড্রাইভ ও টেপ ড্রাইভ ) সাপোর্ট করে

  • ৮.৪ গিগা বাইট পর্যন্ত হার্ড ড্রাইভ সাপোর্ট করে

  • ডাটা ট্রান্সফার বেট ১৬.৬ মে.বা / সেকেন্ড

  • IDE এর মতই ৪০ পিন বিশিষ্ট ডাটা কেবল সাপোর্ট করে

EIDE এর এড্রেসিং ক্ষেত্রে LAB ( Logical block Addressing ) মোড দরকার হয়IDE ড্রাইভকে যে ভাবে এড্রেস করা হয় তাকে Cylinder, Head, Sector (CHS) মোড বলেCHS এড্রেসিং এর ক্ষেত্রে নির্দ্দিষ্ট সিলিন্ডার , হেড এবং সেক্টর উলে­খ করে দিতে হয় কিন্তু LBA এর বেলায় একটি সেক্টর সংখ্যা বলে দিতে হয় (যেমন "Go to Sector 3,245,341) LBA এলগোরিদম তখন ঐ সেক্টরকে অনুবাদ করে CHS মোড নিদ্দিষ্ট করে দেয়

৫. ATAPI IDE/EIDE সিস্টেম - ১৯৯০ দশকের প্রথমদিকে IDE ইন্টারফেস হার্ড ডিস্কের ক্ষেত্রে খুবই উপযোগী হলেও সিডিরম, টেপ ড্রাইভ প্রভূতি ড্রাইভের বেলায় তেমন সুবিধার নয় , কারণ এগুলো সনাতন সিস্টেম বায়োস ব্যবহার করতে পারে না তাই ATAPI ইন্টারফেস ডেভেলপ করা হয় ইহা একটি হার্ডওয়্যার এবং সফটওয়্যারের সমষ্টি যা ATA (IDE) বাস ব্যবহার করে কম্পিউটার ও ড্রাইভ এর মধ্যে সংযোগ সাধন করে

৬. ULTRA DMA/ATA ইন্টারফেস - EIDE ইন্টারফেস পিসি ইন্ডাসট্রিতে একটি বড় সম্পদ ইহা বিশাল হার্ড ড্রাইভ ও দ্র"ত ডাটা ট্রান্সফার সাপোর্ট করার পাশাপাশি বায়োস দ্বারা "Auto detected" করার ব্যবস্থা করে কিন্তু হার্ড ড্রাইভ এর বড় দুর্বলতা এই যে ইহা কমপিউটারের ধীর গতি সম্পন্ন হার্ডওয়ারের অন্যতম এই বাধাকে অতিক্রম করার জন্য অর্থাৎ হার্ড ড্রাইভ এবং সিস্টেমের মধ্যে উন্নত ও দ্র"ত ডাটা পরিবহনের উপায় খুজতে গিয়ে Ultra-ATA কন্ট্রোলার উদ্ভাবিত হয়েছেUltra-ATA (যা Ultra-DMA/33 বা Ultra 33 নামেও পরিচিত) ইহা PCI প­াগ এন্ড পে­ বাস মাষ্টার ড্রাইভ কন্ট্রোলার হিসাবে ১৯৯৭ সালে উদ্ভাবিত হয় ইহা ড্রাইভ এবং কন্ট্রোলারের মধ্যে ৩৩ মেগাবাইট/সেকেন্ড গতিতে ডাটা ট্রান্সফার করতে পারে পক্ষান্তরে IEDI ইন্টরফেসের রেট মাত্র ১৬.৬ মেগাবাইট/সেকেন্ড

এই লেটেস্ট টেকনোলজি ব্যবহার করতে হলে তিনটি আইটেম লাগবে-

(১) Ultra- ATA সাপোর্টিং হার্ড ড্রাইভ

(২) Ultra- ATA ড্রাইভ এডাপ্টর (মাদার বোর্ড অথবা ড্রাইভ কন্ট্রোলার )

(৩) বায়োস

ইন্টেল ৪৩০ TX চিপসেট সহ মাদারবোর্ড Ultra- ATA এডাপ্টর এবং বায়োস সাপোর্ট করে; এখন দরকার উপযুক্ত হার্ড ড্রাইভ

৭ .স্কাজী (SCSI-Small Computer System Interface) ইন্টারফেস -

পিসি মেকাররা চান যে অল্প কেবলের সংগে অনেকগুলো ডিভাইস যুক্ত করার পন্থা উদ্ভাবন করা হোক যাতে করে এডাপ্টার কার্ডের পরিমাণ , পাওয়ার কনজামশন ,জায়গা, দাম এবং মেইনটেনেন্স খরচ কম হয় ১৯৮৬ সালে তাই তারা স্কাজি ইন্টারফেস উদ্ভাবন করলেন ইহাকে একটি বিপ­ব বলে আখ্যায়িত করা যায় কারণ একটি মাত্র এডাপ্টার দ্বারা অনেকগুলি বিভিন্ন ধরনের ডিভাইসকে অপারেট করা যায় সবগুলিকে একটি ডেইজি চেনের দ্বারা একটি কেবলের সংগে জুড়ে দিলেই হলো একটি সিস্টেমে একটি স্কাজি এডাপ্টর হলে এক সাথে হার্ডড্রাইভ, সিডিরম, টেপ ড্রাইভ ইত্যাদি এক সংগে সংযোগ দেওয়া যায় যা অন্য কোন ইন্টারফেসে আশা করা যায় না এতদসত্বেও ইহা ষ্ট্যান্ডার্ড ও সস্তা ইন্টারফেস (IDE/EIDE ) এর মত জনপ্রিয়তা পায় নাই তবুও মাল্টিটাস্কি এবং হাই-এন্ড সিষ্টেমে এর ব্যবহার হচে ইহার বৈশিষ্ট নিম্ন রপঃ-

·         ইহা সিডি রম ড্রাইভ সাপোর্ট করে

·         WORM অপটিক্যাল ডিস্ক সাপোর্ট করে

·         ইহা অপটিক্যাল স্কানারকে সাপোর্ট করে

·         ১২০ মেগাবাইট বিশিষ্ট্য সুপার ফ্লপিকে সাপোর্ট করে

·         তা ছাড়াও বিভিন্ন ধরনের টেপড্রাইভ সাপোর্ট করে

·         কেবলের সাহায্যে ৭টা পর্যন্ত ডিভাইসকে এই ইন্টার ফেসের সাথে সংযুক্ত করা যায়

·         সর্বাধুনিক স্কাজি (থাকে স্কাজি-৩ বলে) প্রতি সেকেন্ডে ২৪ মেগাবাইট ডাটা ট্রান্সফার করতে পারে

·         ড্রাইভ কন্ট্রোলার গুলি নিজেস্ব ড্রাইভে অবস্থান করে এবং অন্য একটি বিশেষ কন্ট্রোলার মাদার বোর্ডের সাথে সংযুক্ত থাকে যা অন্য সমস্ত কন্ট্রোলারকে নিয়ন্ত্রন করে

৮ . সাটা ইন্টারফেস SATA (Serial ATA) Interface  --

শেষ

Infosoft Multimedia: All Rights Reserved.

Template Monster Website Templates