0
pcb2
বিষয় :  ডিভাইস ড্রাইভার Device Driver

সুচিপত্র - প্রধান মেনু

Computer Basic কমপিউটার পরিচিতি

PC Hardware

কমপিউটারের গঠন

CPU সেন্ট্রাল প্রসেসিং ইউনিট

Primary Hardware প্রাইমারী হার্ডওয়ার

Secondary Hardware সেকেন্ডারী হার্ডওয়ার
Input Unit ইনপুট ইউনিট
Output Unit আউটপুট ইউনিট

Memory কমপিউটার মেমোরী

Storage device তথ্য সংরক্ষন

Install Hardware কমপিউটার এসেম্বল
System Control সিস্টেম কন্ট্রোল
OS অপারেটিং সিস্টেম
PC Booting পিসি বুটিং
Application Software এপ্লিকেশন সফটওয়ার
Computing in Bangla বাংলা কমপিউটিং
Multimedia মাল্টিমিডিয়া
Desktop Publishing ডেস্কটপ পাবলিকেশন
Utility Software ইউলিটি সফটওয়ার
Virus & Antivirus ভাইরাস ও প্রতিরোধ
PC Networking কমপিউটার নেটওয়ার্কিং
Internet ইন্টারনেট ও তথ্য প্রযুক্তি
Hardware Problem হার্ডওয়ার সমস্যা ও সমাধান
Windows OS উইন্ডোজ অপারেটিং সিস্টেম
Software Problem সফটওয়ার সমস্যা ও সমাধান
Windows Tips & Tricks  উইন্ডোজ সমস্যা ও সমাধান
PC Maintenance কমপিউটারের পরিচর্য্যা
FAQ প্রশ্ন ও উত্তর
 

ডিভাইস ড্রাইভার Device Driver

  • ডিভাইস ড্রাইভার কি ?

  • ড্রাইভারের কাজ কি ?

  • ড্রাইভারের কাজের উদাহরন

  • ডিভাইস ড্রাইভারের শ্রেণীবিভাগ

  • নেটওয়ার্ক ড্রাইভার

ডিভাইস ড্রাইভার কি ? ড্রাইভার মূলতঃ একটি সফটওয়ার, যা আপনার সিস্টেমের সাথে সংযোজিত নতুন হার্ডওয়্যার বা সফটওয়্যারকে সনাক্ত করে এবং অপারেটিং সিস্টেমের সাথে যোগাযোগ স্থাপন করে ইহা ইনপুট আউটপুট সাবসিস্টেমের একটি অংশ প্রতিটি ডিভাইসের রয়েছে নিজস্ব ড্রাইভার যেমন, আপনার ভিডিও কার্ডেও রয়েছে, তেমনি রয়েছে সাউন্ড কার্ডের ও মডেমের অর্থাৎ আপনার পিসির ফ্লপি ড্রাইভ থেকে শুরূ করে অত্যাধুনিক থ্রিডি এঙিলারেটার কার্ড পর্যনত প্রতিটি ডিভাইসকে কার্যক্ষম করতে চাইলে প্রয়োজন হবে পৃথক পৃথক ডিভাইস ড্রাইভার একটি নতুন প্রিন্টার বা মডেম কিনলেনই এটি আপনার কম্পিউটার বা সফটওয়্যারের সাথে তাৎক্ষণিকভাবে কাজ করতে পারবে এমনটা না হবার সম্ভাবনাই বেশি আর এজন্যই আপনার প্রয়োজন হবে ড্রাইভার -যা প্রিন্টার বা মডেমের সাথে আপনার মেশিনের সমন্বয় ঘটাবে ড্রাইভার সফটওয়ার ডিস্কেট বা সিডিটিতে সরবরাহ করা হয় এটাকে সংরক্ষণ করূূন কেননা যদি কোন কারণে ড্রাইভার ফাইলটি নষ্ট হয় বা কাজ না করে তখন আপনি এটিকে পুনরায় সিডি বা ডিস্কেট থেকে রিলোড করে নিতে পারবেন এবং আপনার প্রিন্টার বা মডেমটিও পুনরায় কার্যকর হয়ে উঠবে

ড্রাইভারের কাজ কি ? কোন এপ্লিকেশন প্রোগ্রাম কোন ডিভাইসের সাথে যোগাযোগ করতে চাইলে প্রথমে অপারেটিং সিস্টেমকে অনুরোধ করে অপারেটিং সিস্টেম এপ্লিকেশনের এ অনুরোধকে সংশ্লিষ্ট ডিভাইসের ডিভাইস ড্রাইভারে প্রেরণ করে ড্রাইভারটি তখন প্রয়োজনীয় মেশিন ল্যাঙ্গুয়েজ ইন্সট্রাকশন ডিভাইসে পাঠিয়ে দেয় বিপরীতক্রমে ডিভাইসটি থেকে যদি কোন ডাটা ফেরৎ আসে তাহলে তা প্রথমে ওএস হয়ে তারপর সংশ্লিষ্ট এপ্লিকেশনে যায় এবার একটি উদাহরণ দেয়া যাক ধরূন,একটি গচ৩ ফাইল আপনি বাজাতে চাচেছন আপনার সাউন্ড কার্ডের সাহায্যে এক্ষেত্রে গচ৩ প্লেয়ার প্রথমে ফাইলটি ডিকোড করে শব্দে সিগনালে রূপানতরিত করে অপারেটিং সিস্টেমের নিকট প্রেরণ করবে এরপর ওএস সেটি সাউন্ড কার্ডের ডিভাইস ড্রাইভারে পাঠিয়ে দিবে এই ডিভাইস ড্রাইভারই আসলে জানে কিভাবে শব্দের সিগনাল গুলোকে হ্যান্ডেল করতে হবে এবং এটি সাউন্ড কার্ডকে প্রয়োজন মত নির্দেশ দেয় যাতে গচ৩ ফরম্যাটের গানটি সঠিক ভাবে বাজাতে পারে কিছু অপারেটিং সিস্টেম আছে যেমন ইউনিঙ যা প্রধান মেমরি বা র‌্যামে এঙেস করার জন্য ও বিশেষ ডিভাইস ড্রাইভার ব্যবহার করে থাকে

মনে করন আপনার কম্পিউটারে ১ মে.বা.-এর একটি পুরানো মডেলের কার্ড রয়েছে যাকে পরিবর্তন করে একটি এঙেলারেটেড ভিডিও কার্ড দিয়ে আপগ্রেড করবেন আপনার বর্তমান আপারেটিং সিস্টেমটি যেহেতু পূর্বতন অর্থাৎ ১ মে.বা. ভিডিও কার্ডের জন্য ডিজাইন করা হয়েছিল তাই নতুন সংযোজিত ভিডিও কার্ডটি যথাযথ ভাবে কার্যকর ভুমিকা রাখতে পারবে না তাই প্রশ্ন হ"েছ আপনি কিভাবে এই নতুন কার্ডের অতিরিক্ত ফিচারসমূহকে কার্যকর করার জন্য উইন্ডোজ বা অপারেটিং সিস্টেমকে বলবেন বিশেষ করে নতুন সংযোজিত ভিডিও কার্ডটি যদি হয় আপনার অপারের্টিং সিস্টেমের তুলনায় নতুন

সফটওয়্যারের সাথে অসঙ্গতিপূর্ণ হার্ডওয়্যার সংযোজিত হলে তা সঠিকভাবে বা কার্যকরভাবে চালনা করা সফটওয়্যারের জন্য প্রায় সব সময়ই একটি সমস্যা হবে বিশেষ করে হার্ডওয়্যারে কোন পরিবর্তন ঘটানো হলে তখন এর সাথে প্রাসঙ্গিক সফটওয়্যারের পরিবর্তন বা আপগ্রেড করা অত্যাবশ্যকীয় একটি ব্যাপার অবশ্য বর্তমানে এ সমস্যার এক চমৎকার সমাধান হ"েছ ডিভাইস ড্রাইভার

আপনি যখন এঙেলারেটেড গ্রাফিঙ কার্ড দিয়ে কম্পিউটারটিকে আপগ্রেড করবেন তখন কার্ড ড্রাইভার একইভাবে আগের মতো কাজ চালিয়ে যাবে তবে এক্ষত্রে কার্ডের বিশেষ ফিচারসমূহ থেকে ব্যবহারকারীরা বঞ্চিত হবেন না কিংবা সফটওয়্যার আপারেটিং পরিবেশের কোন পার্থক্য ধরতে পারবে না

সাধারণত ডিভাইস ড্রাইভার দুধরনের হয়ে থাকে

ক্যারেক্টার ডিভাইস -  প্রিন্টার ও মডেম জাতীয় ডিভাইসসমূহ ক্যারেক্টার ডিভাইস হিসেবে পরিচিত এ ডিভাইসগুলো সাধারণভাবে প্রবাহিত ডাটা নিয়ে কাজ করে এবং এগুলো ডাটা সংরক্ষণ বা ডাটা উদ্ধারের ব্যাপারে তেমন কিছুই জানে না এমনকি কোন ভুমিকাও পালন করে না এই ড্রাইভারগুলো সাধারণত অপেক্ষমান সারিবদ্ধ ক্যারেক্টারের ইনপুট/আউটপুট নিয়ে কাজ করে

ব্লক ডিভাইসঃ হার্ডড্রাইভের মত ডিভাইসসমূহ ডাটাকে ব্লকে রক্ষনাবেক্ষণ করে এবং হার্ড ড্রাইভের যে কোন জায়গা থেকে সংরক্ষিত ডাটা উদ্ধার করতে সক্ষম এ মাধ্যমটিকে ব্লক ডিভাইস বলা হয়

সিউডো ড্রাইভার : এ দুধরনের ড্রইভার ছাড়া তৃতীয় আর এক ধরনের ড্রাইভার রয়েছে যাকে সিউডো ড্রাইভার  বলে এ ধরনের ড্রাইভার হার্ডওয়্যারকে কিছু না বলে ক্যারেক্টার বা ব্লক মডেল ব্যবহার করে ডিভাইস  হিসেবে নিজেকে প্রকাশ করে সিউডো ড্রাইভার ব্যবহৃত হয় কোন বিশেষ হার্ডওয়্যারের অনুপস্থিতিতে সফটওয়্যারকে জানানোর জন্য যে সেখানে কোন বিশেষ ধরনের হার্ডওয়্যার রয়েছে

অপারেটিং সিস্টেম কিভাবে প্রোগ্রামকে ড্রাইভার সম্পর্কে অবহিত করে ? ক্যারেক্টার ড্রাইভার (প্রিন্টার বা মডেম) দিয়ে ইনপুট/আউটপুট প্রসেস খুব সহজ ব্যাপার যে সমস্ত ফাইলকে নর্মাল বা স্বাভাবিক বলে মনে হয় , প্রোগ্রামসমূহ সেখান থেকে ডাটা রিড বা রাইট করার চেষ্টা চালায় এবং এপ্লিকেশন প্রোগ্রামসমূহের অনুরোধ সাপেক্ষে অপারেটিং সিস্টেম তা কাঙ্ক্ষিত ড্রাইভারে সঞ্চালন করে এই সাধারণ প্রক্রিয়াটি বিভিন্ন ফাংশনকে কার্যকর করার জন্য ক্যারেক্টার ড্রাইভারকে ক্ষমতা প্রদান করে

ব্লক ডিভাইস, যেগুলো বিপুল পরিমাণ ডাটা নিয়ে কাজ করে এবং যেগুলোর জন্য ভিন্ন মেকানিজমের দরকার সে সব ডিভাইসের জন্য এ প্রক্রিয়াটি তেমনভাবে কার্যকর নয় এর কারণ প্রথমত ব্লক ডিভাইস প্রবাহমান ডাটা না নিয়ে, ফিঙড ডাটা সোর্স নিয়ে কাজ করে ডাটাকে ক্যাশে পরিণত করে ক্যাশ বাফার অস্থায়ীভাবে অবিরত এঙেসকৃত ডাটাকে সংরক্ষণ করে ভবিষ্যতে ডাটা এঙেসের গতিকে বাড়িয়ে দেয় এক্ষেত্রে কোন ধরনের ড্রাইভার, বিশেষ করে ধীর গতিসম্পন্ন মাধ্যম যেমন হার্ড ড্রাইভ বা ফ্লপি ড্রাইভকে কল করার প্রয়োজন হয় না

উইন্ডোজ অপারেটিং সিস্টেমেও একই ধরনের ক্যারেক্টার ক্লক এবং সিউডো (ভার্চুয়াল) ড্রাইভার মডেল ব্যবহার করা হয় কিন্তু অপারেটিং সিস্টেম (উইন্ডোজ) ড্রাইভার সমূহকে আড়াল করে রাখে কোডের স্তর দিয়ে সুতরাং ড্রাইভারের কার্যকারিতা নিরীক্ষণ ও উপলদ্ধি করার ক্ষেত্রে অপারেটিং সিস্টেম হিসেবে উইন্ডোজ পছন্দনীয় নয়

লিনাক্সে ব্লক ড্রাইভার একটি স্ট্রাটেজি রটিন অথবা একটি রিকোয়েস্ট ফাংশনকে, কাজে পরিণত করে যেটাকে কারনেলের বাফার ক্যাশ সেকশন প্রয়োজন অনুসারে কল করে যদি একটি প্রোগ্রাম ফাইল হতে ডাটাকে রিকোয়েস্ট করে তাহলে লিনআঙের ভার্চুয়াল ফাইল সিস্টেম (ঠঋঝ) সুইচ ডিভাইসকে সনাক্ত করে এই ফাইল সিস্টেমই ডাটার ব্লককে ধারণ করে এবং বাফার ক্যাশ থেকে ব্লককে রিকোয়েক্ট করে যদি ক্যাশে ডাটার কপি থাকে তাহলে এটি তাৎক্ষণিকভাবে ডাটা ফিরিয়ে দেয়, অন্যথায় এটি সংশ্লিষ্ট ব্লক ডিভাইস ড্রাইভারে রিকোয়েস্টকে প্রেরণ করে এবং ফিরতি ডাটা দিয়ে একটি ক্যাশের কপি তৈরি করে এ ধরনের বিশেষ ব্লককে খুঁজে বের করার জন্য ভিএফএস এ পথের অন্যান্য ইনোডকে (ডস ক্লাস্টার) এনালাইসিস করে কিন্তু এর ড্রাইভার অবচেতন থাকে এবং ডাটা কি তা বাফার ক্যাশ জানে না এটা কদাচিৎ ক্যাশ তৈরি করে

আপাত দৃষ্টিতে মনে হয় এই জটিল প্রক্রিয়াটি সম্পূর্ণভাবে কার্যকর কেননা অতিরিক্ত বাফার ক্যাশ স্তর, হার্ড ড্রাইভ বা ফ্লপি ড্রাইভর ধীর গতি সংক্রান্ত সমস্যাকে দূর করতে সক্ষম হয়েছে এছাড়াও বাফার ক্যাশ সিকিউরিটির জন্য একটি অতিরিক্ত লেবেল প্রবর্তন করে যখন প্রোগ্রামের অনুরোধ ড্রাইভে পৌছে তখন এটি চেক করে নেয় এটা নিশ্চিত যে দুর্বলভাবে রচিত প্রোগ্রামসমূহ হার্ড ডিস্কের পিছন থেকে রিড করার চেষ্টা চালায় না (পূর্বতন ডিভাইস ড্রাইভকে ট্রাস করে ফেলতে পারে) অথবা দুর্বলভাবে রচিত ড্রাইভার ব্যবহারকারীর প্রোগ্রামের মেমরি এলকায় তালগোল পাকিয়ে ফেলে

নেটওয়ার্ক ড্রাইভার :  নেকওয়ার্ক পরিবেশে কাজ করা ক্রমবর্ধমান হারে জনপ্রিয়তা লাভ করেই চলেছে আর তাই আবির্ভূত হয়েছে নেটওয়ার্ক ড্রাইভার নামে আর একটি নতুন ডিভাইস ড্রাইভার যা নেটওয়ার্ক সংযোগকে চালু রাখে এবং নিয়ন্ত্রণ করে যদিও ধারণাগত ভাবে নেটওয়ার্কের ডিভাইস ড্রাইভারের গুর"ত্ব রয়েছে তথাপি এ ড্রাইভারগুলো এখনো তেমন জনপ্রিয়তা লাভ করেনি কেননা নেটওয়ার্কে কানেকশনের তেমন একটা প্রকারভেদ নেই (ডায়াল-আপ-ইন্টারনেট এঙেস খুব সাধারণ পর্যায়ের ) কিন্তু নতুন এবং উন্নত ধরনের নেটওয়ার্ক প্রটোকল যেমন -ওচা৬-এর ক্ষেত্রে তাৎক্ষণিকভাবে নেটওয়ার্ক ড্রাইভারের আপগ্রেডের প্রয়োজনীয়তা উপলব্ধি করা যায়

অরো দেখুন ড্রাইভার ইনষ্টল করার পদ্ধতি

শেষ

 

Infosoft Multimedia: All Rights Reserved.

Template Monster Website Templates