0
pcb2
বিষয় :   হার্ডডিস্ক পার্টিশন ও ফরমেট করা   Hard Disk Partition & Format

সুচিপত্র - প্রধান মেনু

Computer Basic কমপিউটার পরিচিতি

PC Hardware

কমপিউটারের গঠন

CPU সেন্ট্রাল প্রসেসিং ইউনিট

Primary Hardware প্রাইমারী হার্ডওয়ার

Secondary Hardware সেকেন্ডারী হার্ডওয়ার
Input Unit ইনপুট ইউনিট
Output Unit আউটপুট ইউনিট

Memory কমপিউটার মেমোরী

Storage device তথ্য সংরক্ষন

Install Hardware কমপিউটার এসেম্বল
System Control সিস্টেম কন্ট্রোল
OS অপারেটিং সিস্টেম
PC Booting পিসি বুটিং
Application Software এপ্লিকেশন সফটওয়ার
Computing in Bangla বাংলা কমপিউটিং
Multimedia মাল্টিমিডিয়া
Desktop Publishing ডেস্কটপ পাবলিকেশন
Utility Software ইউলিটি সফটওয়ার
Virus & Antivirus ভাইরাস ও প্রতিরোধ
PC Networking কমপিউটার নেটওয়ার্কিং
Internet ইন্টারনেট ও তথ্য প্রযুক্তি
Hardware Problem হার্ডওয়ার সমস্যা ও সমাধান
Windows OS উইন্ডোজ অপারেটিং সিস্টেম
Software Problem সফটওয়ার সমস্যা ও সমাধান
Windows Tips & Tricks  উইন্ডোজ সমস্যা ও সমাধান
PC Maintenance কমপিউটারের পরিচর্য্যা
FAQ প্রশ্ন ও উত্তর
 

হার্ডডিস্ক পার্টিশন ও ফরমেট করা

হার্ড ডিস্ক পার্টিশন : পার্টিশন (Partition) করা মানে একটি হার্ডড্রাইভকে কয়েকটি সতন্ত্র অংশে ভাগ করা যেন প্রত্যেকটি অংশ স্বাধীনভাবে কাজ করতে পারে এর মাধ্যমে হার্ডডিস্ককে কয়েকটি পৃথক অঞ্চলে ভাগ করা হয় হার্ডডিস্কে সাধারণতঃ একটি প্রাইমারি পার্টিশন (C:\) ও একটি এক্সটেন্ডেড পার্টিশন থাকে এক্সটেন্ডেড পার্টিশনকে আবার প্রয়োজন হলে D:,E:,F: ইত্যাদি লজিকাল পার্টিশনে ভাগ করা যায় একটি বড় হার্ডডিস্ককে পার্টিশনের মাধ্যমে কয়েকটি ক্ষুদ্র অংশে ভাগ করলে ক্লাস্টারের সাইজও কমে যায়, ফলে হার্ডডিস্ক স্পেসের অপচয় কম হয়

পার্টিশনের মাধমে একটা হার্ডডিস্ককে কয়েকটি ড্রাইভ-এ পরিনত করা যেতে পারে যেমন একটি হার্ডডিস্কে তিনটি ড্রাইভ যেমন C: , D: এবং E: ড্রাইভ বানাতে পারি

DOS ৬.০ সর্বোচ ২.১ গিগা বাইট পর্য্যন্ত হার্ডড্রাইভ সাপোর্ট করে যার ফলে আমরা ৫.০ গিগাবাইট হার্ডড্রাইভ সরাসরি ব্যবহার করতে পারি না তাই এই ড্রাইভকে ডস-এ ব্যবহার করতে হলে কয়েকটি অংশে বিভক্ত করতে হবে যাতে কোন অংশ ২.১ জিবি এর বেশি না হয় আমরা যদি ৬.২ গিগাবাইট হার্ডডিস্ক তিন ভাগে পার্টিশন করি তাহলে নিম্নেরূপ করতে হবেঃ

·         Drive C:2.1GB

·         Drive D:2.1GB

·         Drive E:2.0GB

অবশ্য উইন্ডোজ অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে আমরা যে কোন সাইজের হার্ডড্রাইভ ব্যবহার করতে পারি 120 গিগাবাইটের একটি হার্ডড্রাইভকে শুধুমাত্র প্রাইমারি পার্টিশন (C:\) হিসাবেই রাখতে পারি

অনেক সময় যদি দুটি অপারেটিং সিস্টেম একটি হার্ডডিস্কে ব্যবহার করতে চাই, তাহলে অবশ্যই একাধিক পার্টিশন করতে হবে , কেননা এক ড্রাইভে একটির বেশি অপারেটিং সিস্টেম চলে না একটি হার্ডডিস্ককে ব্যবহার উপযোগী করতে হলে অবশ্যই পার্টিশন করতে হবে , যদিও আমরা একটি হার্ডডিস্ককে একটি ড্রাইভ হিসেবে ব্যবহার করতে চাই

পার্টিশন করার প্রয়োজনীতা নিম্নোরূপঃ

·         হার্ডডিস্ককে ব্যবহারের উপযোগী করতে

·         একটি ডিস্ককে কয়েকটি ড্রাইভে বিভক্ত করতে

·         একটি বড় হার্ডডিস্কে ছোট সাইজের ড্রইভ বানাতে যাতে করে ডস-এর ব্যবহারের উপযোগী হয়

·         একটি হার্ডডিস্ককে একাধিক অপারেটিং সিস্টেমে চালাতে

ফিজিক্যাল এবং লজিক্যাল ড্রাইভ বলতে কি বুঝায়?

পার্টিশন- (Partition) করার মাধ্যমে একটি ফিজিক্যাল ড্রাইভকে একটি অথবা একাধিক লজিক্যাল ড্রাইভে পরিণত করা হয় ফিজিক্যাল ড্রাইভ বলতে হার্ডডিস্ক হার্ডওয়্যার বুঝায় লজিক্যাল ড্রাইভ বলতে ঐ ভ্যার্চুয়াল ড্রাইভকে বঝায় যা ফিজিক্যাল ড্রাইভ পার্টিশনের মাধ্যমে করা হয় উদাহরণ স্বরুপ পূর্বে উলে­খিত ১২০ গিগাবাইট হার্ডডিস্কটি হলো ফিজিক্যাল ড্রাইভ এবং তিনটি পার্টিশন কৃত ড্রাইভ গুলি (C:- 40 GB, D: - 40 GB এবং E:- 40 GB) হলো লজিক্যাল ড্রাইভ

হার্ডডিস্ক পার্টিশনের ধাপ সমূহ -

·         প্রথমে Primary DOS Partition করতে হবে যা সর্বোচচ ২.১ গিগাবাইট হবে

·         Primary DOS এর অতিরিক্ত যে অংশটুকু থাকবে তাকে Extended DOS করতে হবে

·         Extended DOS Partition কে এক বা একাধিক লজিক্যাল ড্রাইভে পরিণত করতে হবে তবে কোনটাই ২.১ গিগাবাইটের বেশি হবে না উদাহরন স্বরুপ, ৬.০ জিবি হার্ডডিস্কে তিনটি পার্টিশন করতে আমরা ইহাকে তিনটি (প্রত্যেকটি ২.০ জিবি) সমান অংশে ভাগ করতে পারি

·         প্রথম ২.০ জি.বি হবে Primary DOS Partition এবং বাকি ৪.০ জিবি হবে Extended DOS Partition| আবার ৪.০ জি.বি Extended DOS Partition কে দুটি লজিক্যাল ড্রাইভে (প্রত্যেকটি ২.০ জি.বি) পরিনত করতে হবে

পার্টিশন করার পদ্ধতিঃ এখানে আমরা একটি ৬.২ জিবি হার্ডডিস্ককে ২.১, ২.১ এবং ২.০ জি.বি পার্টিশন করবো (যদিও আমরা একে ৪টি ড্রাইভেও ভাগ করতে পারি ( যেমন C:2.1 জিবি , D1.6, জি,বি E:1.0 জিবি এবং F:1.5 জিবি) লক্ষ্য কর"ন হার্ডডিস্ক পার্টিশন করলে হার্ডডিস্কের সমস্ত তথ্য মুছে যায় , সুতরাং পার্টিশনের পূর্বে গুর"ত্বপুর্ণ তথ্য গুলো ব্যাকআপ করতে ভুলবেন না

·         হার্ডডিস্ক এবং ফ্লপি ডিস্ক ড্রাইভ যথা যথ ভাবে G‡m‡¤^j কর"ন অপারেটিং সিষ্টেমের ষ্টার্টআপ প্রোগ্রাম সহ একটি ডিস্ক ফ্লপি ড্রাইভে প্রবেশ করান

·         ইহাতে FDISK.exe নামে একটি ফাইল অবশ্যই থাকতে হবে- ইহা DOS ফোল্ডার অবস্থিত একটি গুরত্বপূর্ণ ফাইল

·         এবার পাওয়ার সুইচ অন কর বুটিং শেষে স্ক্রীনে A:> প্রমপ্ট দেখা যাবে ; FDISK টাইপ করন এবং এন্টার চাপুন

·         পর্দায় Fixed Disk Setup Utility নামে একটি মেনু দেখা যাবে যাতে ৫টি অপশেন থাকে-

1. Create DOS Partition or Logical DOS drive.

2. Set the active partition.

3. Delete partition or Logical DOS drive.

4.Display Partition information.

5. Change current fixed disk drive

এক b¤^i অপশনের জন্য <1> বোতাম চাপুন

·  "Create DOS Partition or Logical Drive" নামে তিনটি অপশন যুক্ত আরেকটি মেনু স্ক্রীনে দেখা দিবে

1.Create Primary DOS Partition

2.Create Extended DOS Partiton

3.Create Logical DOS Drive (s) in the extended DOS Partition

Primary Dos Partition তৈরী করা জন্য <1> বোতাম চাপুন

·     Create Primary DOS Partition নামে একটি মেনু স্ক্রীনে দেখা যাবে এখানে জিজ্ঞাসা করবে Primary DOS Partition সর্বোচ হবে কিনা - হ্যাঁ নির্বাচন করার জন্য <N> চাপুন যাতে আমরা সর্বোচ ২.১ জিবি পর্যন্ত ডস পার্টিশন তৈরী করতে পারি আবার আমরা "Fixed Disk Setup Utility" নামক প্রধান মেনুতে ফেরত আসবো

·         Create DOS partition or Logical DOS Drive নির্বাচন করতে <1> বোতাম চাপুন

·         Create DOS partition or Logical DOS Drive মেনুতে Create Extended DOS Partition নির্বাচন করার জন্য <2> বোতাম চাপুন

·         এখন স্ক্রীনে Create Extended DOS Partition নামে মেনু আবির্ভাব হবে ;এতে "Enter partition size in Mbytes or percent disk space (%) to create an Extended DOS Partition" নামের একটি (Prompt) থাকে এতে হার্ডডিস্কের অবশিষ্ট অংশটুকু প্রর্দশিত হবে - আমাদের এই ক্ষেত্রে প্রায় ৪.১ মেগা বাইট

·         <Enter> কি চাপুন (এতে অবশিষ্ট ৪.১ জিবি Extended DOS Partition হিসেবে গন্য হবে)

·         তার পর Create Logical DOS Drive(s) in the Extended DOS Partition অপশনটি সিলেক্ট করার জন্য <3> বোতামটি চাপুন এতে যে মেনুটি প্রর্দশিত হবে, তাতে ২.১ জি.বি একটি লজিকাল পার্টিশন তৈরী কর

·         এই ভাবে বাকি Extended DOS Partition থেকে ২.০ জিবি-এর আরো একটি লজিক্যাল ড্রাইভ তৈরী কর"ন

হার্ড ড্রাইভ ফরমেট করার পদ্ধতি -

·         হার্ডডিস্ককে ফিজিকাল ও লজিক্যাল ড্রাইভে পার্টিশন করার পরে ফরম্যাট করতে হবে তবেই তা অপারেটিং সিস্টেমের জন্য ব্যবহার উপযোগী হবে ইহা অপারেটিং সিস্টেম নির্ভর - তাই ডস দ্বারা ফরম্যাট করলে উইন্ডোজ ৯৫ বা ৯৮ চলবে না আবার উইন্ডোজ ৯৫ বা ৯৮ দ্বারা ফরম্যাট করলে উইন্ডোজ এনটি চলবে না ফরমেটের মাধ্যমে লজিক্যাল ড্রাইভের তিনটি কার্য্য সাধিত হয়

·         DOS Boot record হার্ডডিস্কে কপি হয় ইহা একগুছ প্রোগ্রাম যা কম্পিউটার বুটিং-এর সময় প্রয়োজন হয়

·         FAT(File Allocation Table): এই টেবিলে লজিক্যাল ড্রাইভের উপরে ফাইলের চেহারা নির্দ্ধারিত হয়

·         Root Directory তৈরী হয়- ইহাতে অপারেটিং সিস্টেম এবং ব্যবহারী প্রোগ্রামের ফাইল সমূহ ইনষ্টল হয়

হার্ডডিস্ক ফরমেট করার ধাপ সমূহ -

·         একটি সিস্টেম ডিস্ক (যাতে Format.Com নামক ফাইল থাকে) ফ্লপি ড্রাইভে ঢুকিয়ে দিন এবং কম্পিউটার ষ্টার্ট কর

·         স্ক্রীনে যখন A:> প্রমপ্ট দেখা যাবে তখন Format C: টাইপ করন এবং Enter বোতাম চাপুন

·         "All Data will be lost. Proceed with format (Y/N)" নামে একটি বার্তা সর্তক করবে যে সমস্ত তথ্য মুছে যাবে <Y> বোতাম চাপুন

·         আরেকটি Prompt অবির্ভূত হবে যাতে (Volume) চাইবে পছন্দ মত একটি নাম দিন এবং Enter চাপুন

·         কিছু সময় নিবে Format শেষ হবে - ততখন অপেক্ষা কর আপনি স্ক্রীনে ফরম্যাট প্রগ্রেস দেখতে পাবেন ফরমেট শেষে A:> প্রমপ্টে ফিরে আসবে

·         এইভাবে আপনি বাকি অন্যান্য লজিক্যাল ড্রাইভও ফরমেট করবেন এই জন্য এই prompt-Format D: অথরা Format E: লিখে এন্টার চাপতে হবে

শেষ

 

Infosoft Multimedia: All Rights Reserved.

প্র&