pcb2
অধ্যায় : ইউটিলিটি সফটওয়ার  Utility Software

সুচিপত্র - প্রধান মেনু

Computer Basic কমপিউটার পরিচিতি

PC Hardware

কমপিউটারের গঠন

CPU সেন্ট্রাল প্রসেসিং ইউনিট

Primary Hardware প্রাইমারী হার্ডওয়ার

Secondary Hardware সেকেন্ডারী হার্ডওয়ার
Input Unit ইনপুট ইউনিট
Output Unit আউটপুট ইউনিট

Memory কমপিউটার মেমোরী

Storage device তথ্য সংরক্ষন

Install Hardware কমপিউটার এসেম্বল
System Control সিস্টেম কন্ট্রোল
OS অপারেটিং সিস্টেম
PC Booting পিসি বুটিং
Application Software এপ্লিকেশন সফটওয়ার
Computing in Bangla বাংলা কমপিউটিং
Multimedia মাল্টিমিডিয়া
Desktop Publishing ডেস্কটপ পাবলিকেশন
Utility Software ইউলিটি সফটওয়ার
Virus & Antivirus ভাইরাস ও প্রতিরোধ
PC Networking কমপিউটার নেটওয়ার্কিং
Internet ইন্টারনেট ও তথ্য প্রযুক্তি
Hardware Problem হার্ডওয়ার সমস্যা ও সমাধান
Windows OS উইন্ডোজ অপারেটিং সিস্টেম
Software Problem সফটওয়ার সমস্যা ও সমাধান
Windows Tips & Tricks  উইন্ডোজ সমস্যা ও সমাধান
PC Maintenance কমপিউটারের পরিচর্য্যা
FAQ প্রশ্ন ও উত্তর
 

ইউলিটিজ (Utilities) প্রোগ্রাম - যে সমস্ত প্যাকেজ বিভিন্ন ধরণের কাজ করতে অপারেটিং সিষ্টেমকে সাহায্য করে এবং কমিপউটার রক্ষনাবেক্ষন ও মেরামত করতে সাহায্য করে তাহাকে ইউলিটিজ বলে যেমন-নরটন কমান্ডার ও ইউটিলিটি (Norton Utilities), এন্টিভাইরাস প্রোগ্রাম, উইন্ডোজ ইউটিলিটিজ (Windows Utilities), ইত্যাদি

এন্টিভাইরাস প্রোগ্রাম (Anitivirus programs)- ইহা এক ধরনের ইউটিলিটি প্রোগ্রাম যা কমপিউটারকে ভাইরাসের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করে কমপিউটার ভাইরাস এক ধরনের প্রোগ্রাম যা অসদুদেশ্যে তৈরী করা হয় এবং যা কমপিউটারের বিবিন্ন প্রকার ক্ষতি সাধন করে ১৯৯৯ সনের ২৬শে এপ্রিল চেরনোবিল (সি,আই,এইচ) নামের এক শক্তিশালি ভাইরাস সারা বিশ্বের লাখ লাখ কমপিউটারের ব্যাপক ক্ষতি সাধন করে এ রকম হাজার হাজার ভাইরাস আছে এবং দৈনিক শত শত ভাইরাস তৈরী করা হচেছ Trojan, CIH, Maleisa, Macro, ইত্যাদি কয়েকটি ক্ষতিকর ভাইরাসের নাম এই ক্ষতি রোধ করার জন্য যে প্রোগ্রাম তৈরী করা হয় তাকে এন্টিভাইরাস বলে যথা - ম্যাকফি এন্টি-ভাইরাস (MacAfee Antivirus), ডঃ সলোমন এন্টি-ভাইরাস টুলকিট (Dr. Solomon’s Toolkit), Norton anti-virus (নরটন এন্টি-ভাইরাস) , PC-Cillin (পিসি সিলিন), ক্যাসপারস্কি এন্টিভাইরাস ইত্যাদি

ডাটা রিকভারি সফটওয়ার বা টুলস- হার্ড ডিস্ক ক্র্যাশ করলে সমস্ত ডাটা হারিয়ে যায় তাই নিয়মিতভাবে ব্যাকআপ করা অত্যন্ত জরুরী কিন্তু অধিকাংশ ব্যবহারকারীই নিয়মিতভাবে ব্যাকআপের বিষয়টিকে এড়িয়ে যান বা করেন না আবার কেউ কেউ হয়তো ব্যাকআপ করেন তবে তা আপডেট করেন না বা ভুলে যান কিন্তু আপডেটকৃত ডাটাও যদি নষ্ট হয়ে যায় তবে সেক্ষেত্রে হতাশ হওয়ার কিছুই নেই কেননা সফটওয়্যার বিশেষজ্ঞরা ইতোমধ্যে বেশ কিছু ডাটা রিকভারি সফটওয়্যার ইউটিলিটি ডেভেলপ করেছেন যা প্রতিটি ব্যবহারকারীর জন্য আশির্বাদস্বরুপ। এ সমস্ত ইউটিলিটি যে কেবলমাত্র ডাটা রিকভার করে তাই নয় বরং হার্ড ডিস্ককে রিপার্টিশনও করে থাকে ভাইরাসে আক্রান্ত হয়ে যে সমস্ত ড্রাইভের পার্টিশন টেবল নষ্ট হয়ে গেছে সেখান থেকেও ডাটা রিকভারে সক্ষম এসমস্ত ইউটিলিটি সফটওয়্যারগুলো এ জাতীয় রিকভারি ইউটিলিটি সফটওয়্যারের মধ্যে  লস্ট এন্ড ফাউন্ড এবং ইজি রিকভারি অত্যন্ত কার্যকর

হার্ডডিস্ক ইউটিলিটি Hard disk Utility- হার্ড ডিস্ক ক্র্যাশ করলে ব্যবহারকারীরা সাধারণত: দিশেহারা হয়ে কম্পিউটার ভেন্ডরের কাছে কিংবা কম্পিউটার ইঞ্জিনিয়ারের কাছে ছুটে যান তার হার্ড ডিস্কে রক্ষিত মূল্যবান ডাটাসমূহ উদ্ধার করতে হার্ড ডিস্কের মূল্যবান ডাটার নিরাপত্তা বিধানের সবচেয়ে ভাল উপায় হলো হার্ড ডিস্ক ইউটিলিটি ব্যবহার করা, যেগুলো সিস্টেমের সকল কর্মকাণ্ডের প্রতি লক্ষ্য রাখে এবং প্রয়োজনীয় মূহুর্তে অর্থাৎ যখন হার্ড ডিস্ক ক্র্যাশ করে তখন মূল্যবান ডাটার কাঙ্ক্ষিত অবস্থানে প্রত্যাবর্তনে সহায়তা করে হার্ড ডিস্ক ইউটিলিটিস এভাবে পিসি ব্যবহারকারী এবং সিস্টেম এডমিনিস্ট্রেটরকে বাড়তি স্নায়ুচাপ থেকে রক্ষা করে।  এই ইউটিলিটিগুলো বস্তুত ব্যবহারকারীর বিপদকালীন সঙ্গী হিসেবে কাজ করতে পারে

ডাটা রিকভারী Data Recovery Software
এন্টিভাইরাস সফটওয়ার Antivirus Softwares

শেষ

Infosoft Multimedia: All Rights Reserved.

Template Monster Website Templates