pcb1 pcb2

অধ্যায় : সফটওয়ার সমস্যা ও সমাধান Software Troubleshooting

সুচিপত্র - প্রধান মেনু

Computer Basic কমপিউটার পরিচিতি

PC Hardware

কমপিউটারের গঠন

CPU সেন্ট্রাল প্রসেসিং ইউনিট

Primary Hardware প্রাইমারী হার্ডওয়ার

Secondary Hardware সেকেন্ডারী হার্ডওয়ার

Input Unit ইনপুট ইউনিট
Output Unit আউটপুট ইউনিট

Memory কমপিউটার মেমোরী

Storage device তথ্য সংরক্ষন

Install Hardware কমপিউটার এসেম্বল
System Control  সিস্টেম কন্ট্রোল
OS অপারেটিং সিস্টেম
PC Booting পিসি বুটিং
Application Software এপ্লিকেশন সফটওয়ার
Computing in Bangla বাংলা কমপিউটিং
Multimedia মাল্টিমিডিয়া
Desktop Publishing ডেস্কটপ পাবলিকেশন
Utility Software ইউলিটি সফটওয়ার
Virus & Antivirus ভাইরাস ও প্রতিরোধ
PC Networking কমপিউটার নেটওয়ার্কিং
Internet ইন্টারনেট ও তথ্য প্রযুক্তি
Hardware Problem হার্ডওয়ার সমস্যা ও সমাধান
Windows OS উইন্ডোজ অপারেটিং সিস্টেম
Software Problem সফটওয়ার সমস্যা ও সমাধান
Windows Tips & Tricks  উইন্ডোজ সমস্যা ও সমাধান
PC Maintenance কমপিউটারের পরিচর্য্যা
FAQ প্রশ্ন ও উত্তর
 

কম্পিউটারের সফটওয়ার সমস্যা ও সমাধান

আপনার পিসি কি আপনাকে সন্তোষজনক সার্ভিস দিচেছ ? প্লাগ-এন্ড-পে­ (PnP) হার্ডওয়্যার গুলো কি ঠিকমত কাজ করছে ? স্ক্যানারের সাহায্যে কি ঠিকমত স্ক্যানিং করা যাচেছ ? সফটওয়্যারগুলো কি কোনরকম সমস্যা ছাড়াই চলছে ? এসব প্রশ্নের উত্তর যদি পজেটিভ হয় তাহলে আপনি ভাগ্যবান অথবা আপনি পিসির যত্ন খুব ভাল ভাবেই নিয়ে থাকেন এ কথা বলতে হয় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই উত্তর না বোধক হতে বাধ্য তাই অনেকেই হয়তো পিসিকে ক্লিনিকে নিয়ে যাবার চিন্তা করছেন কিন্তু আপনি এ ধরনের অসুবিধার জন্য পিসিকে ক্লিনিকে না নিয়ে নিজে নিজেই সমস্যাগুলোর সমধান করতে পাবেন

সমস্যাগুলোকে দুইভাগে ভাগ করা যায় হার্ডওয়্যার সমস্যা ও সফটওয়্যার সমস্যা

এখানে ১ টি সফটওয়ার সংক্রান্ত সমস্যার সমাধান দেয়া হয়েছে তা থেকেই আপনার সমস্যার সমাধান পাওয়ার প্রচুর সম্ভাবনা রয়েছে তাই সমাধানগুলো চেনে নিন এবং আপনার পিসির সমস্যার সমাধানের চেষ্টা করুন নিম্নে ১৫টি সফটওয়ার সমস্যার সমাধান নিয়ে আলোচনা করা হলোঃ-

উইন্ডোজ হার্ডওয়্যার ডিটেক্ট করছে না

সমাধান: অনেক সময় উইন্ডোজ নতুন প্লাগ-এন্ড-প্লে­ হার্ডওয়্যার রিকগনাইজ করতে ব্যর্থ হয় অথবা কোন ক্র্যাশ বা কোন সমস্যার ফলে আগে থেকে যুক্ত কোন হার্ডওয়্যারকে হারিয়ে ফেলে প্রথমেই হার্ডওয়্যার ম্যানুয়েল দেখে চেক করে নিন যে, ডিভাইসটি সঠিকভাবে ইনষ্টল(সঠিক স্লটে বসানো, পাওয়ার সাপ্লাই ইত্যাদি) করা হয়েছে কিনা এভাবে যদি সমস্যার সমাধান না হয় তবে (My Computer)-G মাইসের মাধ্যমে রাইট ক্লিক করে (Properties) সিলেক্ট করতে হবে এরপর ডিভাইস ম্যানেজারে ক্লিক করে কাঙ্ক্ষিত হার্ডওয়্যারের ক্যাটাগরি সিলেক্ট করতে হবে

এজন্য আপনাকে উইন্ডোর নিচের দিকে ড্রিল করে নামতে হতে পারে যদি সেখানে লাল (X) চিহ্ন বা হলুদ বিস্ময়সূচক চিহ্ন থাকে তাহলে প্রোপার্টিজ ক্লিক করে সমস্যার কারণ জানতে পারবেন এবার রিমুভ-এ ক্লিক কর ডিলিট কনফারমেশনের জন্য যে উইন্ডোটি আসবে তার OK বাটন সিলেক্ট কর কম্পিউটারটি সম্পূর্ন বন্ধ করে রিবুট কর এর ফলে একটু আগে যে হার্ডওয়্যারগুলো রিমুভ করা হয়েছিল সেগুলো উইন্ডোজ রিডিটেক্ট করবে এবং এর জন্য প্রয়োজনীয় ড্রাইভার ইনষ্টল করবে (অনেক সময় হার্ডওয়্যার প্রস্তুতকারক কোম্পানি প্রদত্ত সেটআপ ডিস্কের প্রয়োজন হয়) যদি উইন্ডোজ উক্ত রিমুভড হার্ডওয়্যার ডিটেক্ট না করে তাহলে (New Hardware) ইউটিলিটি ব্যবহার করে ম্যানুয়ালী উক্ত ডিভাইসটি ইনস্টল করতে পারেন এটি করার জন্য কন্ট্রোল প্যানেল-এ গিয়ে এড নিউ হার্ডওয়্যারে ক্লিক কর"ন এরপর ম্যানুয়ালী উইন্ডোজের নির্দেশনায় কাঙ্ক্ষিত হার্ডওয়্যারটি ইনস্টল কর"ন

এভাবেও যদি সমাধান না হয়, তাহলে ইন্টারনেটে ওয়েবের সাহায্য নিন আউটডেটেড ড্রাইভও আপনার সমস্যার কারণ হতে পাবে এবং এর সমাধানের উপায় বিক্রেতার বিবিএস, FAQ বা অন্যান্য সোর্স থেকে পেতে পারেন

প্লাগ-এন্ড-প্লে­ হার্ডওয়্যার কাজ করছেনা - তাহলে কি করবেন ?

সমাধান: প্লাগ-এন্ড-প্লে­ (PnP) হার্ডওয়্যার যে কম্পিউটার আপগ্রেডিংকে সহজ করেছে এতে কোন সন্দেহ নেই কিন্তু (PnP) হার্ডওয়্যারও IRQ কনফ্লিক্ট সমস্যার সৃষ্টি করতে পারে এগুলো অনেক সময় মিস ডিটেক্ট হতে পারে, এমনকি একেবারেই ডিটেক্ট নাও হতে পারে এসব ঘটনা একেবারেই যে হয়না তা নয়-বিশেষ করে প্রথম প্লাগ-ইনের সময় এই সমস্যা সমাধানের জন্য আপনার হার্ডডিস্কের প্রয়োজনীয় ফাইল ব্যাকআপ করুন এবং একটি ইমার্জেন্সী বুট ডিস্কেট করু এবার সমস্যা-১এর সমধানের ধাপগুলো অনুসরণ করু এভাবে যদি সমাধান না হয় তবে আপনাকে IRQ বা I/O পোর্ট কনফ্লিক্ট -এর জন্য পরিবর্তন আনতে হবে তবে এটি যারা নতুন তাদের জন্য কঠিন ও আশংকার কারণ হতে পারে

প্রথমে আগের যত ডিভাইস ম্যানেজারের হার্ডওয়্যার লিস্ট বের কর"ন এবার একটি মিস-ইনস্টলড ডিভাইস এন্ট্রি ডাবল ক্লিক করুন এবং রিসোর্স ট্যাব খুলুন এখানে ইউজ অটোমেটিক সেটিংস অপশনটি ডিসএবল করু রিসোর্স টাইপ লিস্টে (IRQ I/O Range Memory Range-G ডাবল ক্লিক করু ডিভাইস ম্যানেজার অন্য ডিভাইসের সাথে কনফ্লিক্টের কথা আপনাকে জানাবে এবার আপনাকে নতুন সেটিংস বসাতে হবে এবং OK ক্লিক করতে হবে সেটিংস সঠিক না হলে ডায়ালগ বক্সের কনফ্লিক্ট ওয়ার্নিং দেখাবে এভাবে সঠিক সেটিংস করা সহজ হয় সেটিংস পরিবর্তন করা হলে সব ওপেন হায়ালগ বক্সে OK ক্লিক করে সিষ্টেম রিবুট কর

SCSI স্ক্যানার কাজ করছে না

সমাধান: হোস্ট এডাপ্টার কনফিগাবেশনে ভুল ঞাকলে এ সমস্যা হতে পারে সমাধানের জন্য প্রথমে পিসি ও স্ক্যানারের পাওয়ার বন্ধ কর"ন তবে অন্যান এক্সটার্নাল ডিভাইস অন থাকবে এখন SCSI ডিভাইসের এক্সটার্নাল চেইন থেকে স্ক্যানারকে ফিজিক্যালি মুক্ত করতে হবে যদি স্ক্যানারই একমাত্র এক্সটার্নাল SCSI ডিভাইস হয় তবে এক্সটার্নাল কানেক্টবে একটি টার্মিনেটিং প­াগ যুক্ত করে কম্পিউটার রিবুট কন এবং ডিসপে­ইড SCSI ID b¤^‡ii নোট নিন যেগুলো এখনও ইনস্টল আছে

পিসির পাওয়ার বন্ধ করে এক্সটার্নাল SCSI চেইনের সাথে স্ক্যানারকে পুনরায় যুক্ত কর"র এখানে খেয়াল রাখবেন যে, স্ক্যানারের SCSI ID নম্বর -এর সাথে যেন পূর্বের কোন নম্বর কনফ্লিক্ট না করে এবং স্ক্যানার যেন SCSI ID7 ব্যবহার না করে স্ক্যানারের পাওয়ার অন করে রিবুট করুন এবং Ctrl+A প্রেস করে হোস্ট এডাপ্টার ইউটিলিটি পর্দায় আনুন এখান থেকে SCSI ডিভাইস কনফিগারেশন অপশন সিলেক্ট কর"ন এবং স্ক্যানারের জন্য যে SCSI ID নম্বর এসাইন করা হয়েছে সেই কলাম খুজে বের করু এখান থেকে (Maximum Sync Transfer Rate) কমিয়ে সর্বনিম্নে নিয়ে আসুন এখানে যদি Yes বা Enable লেবেলযুক্ত কোন অপশন থাকে তাহলে তা পরিবর্তন করে No বা Disable করতে হবে সকল পরিবর্তন সেভ করে রিবুট করুন এবং ওপেনিং মেসেজে চোখ বুলান, যেখানে স্ক্যানারের জন্য সঠিক SCSI ID নম্বর দেখা যাবে

যদি উইন্ডোজ ডিটেক্ট করে তাহলে এটি হয়তো প্রস্তুতকারক কোম্পানির সরবরাহকৃত ইনস্টলেশন ডিস্কের খোঁজ করতে পারে যদি তাই হয়, তবে কোম্পানির সফটওয়্যার ইনস্টলেশন প্রক্রিয়া ফলো করে কম্পিউটার রিবুট করু এখন ডিভাইস ম্যানেজারে গেলে আপনি লিস্টে স্ক্যানারকে দেখতে পাবেন সেখানে হাইলাইট করে প্রোপার্টিস ক্লিক কর"ন এবং দেখুন কোন সমস্যা রয়েছে কিনা যদি সমস্যা থাকে তবে স্ক্যানারের সাথে যে ডায়াগনস্টিক ইউটিলি থাকে তা রান করু

ড্রাইভের সংখ্যা সংক্রান্ত জটিলতা -

সমাধান: আপনি হয়তো D ড্রাইভ একসেস করতে চাচেছন কিন্তু উইন্ডোজ বলছে উক্ত ড্রাইভের কোন অস্তিত্ব নেই অথবা এমন একটি ড্রাইভ লিস্টে দেখাচেছ যার অস্তিত্ব আসলে নেইCMOS সমস্যার পরে এমনটি হতে পারে ডিস্কেট ড্রাইভ মিসিং-এর ক্ষেত্রে ডস কমান্ড প্রম্পটে এসে উক্ত ড্রাইভে লগইন করার কর"ন এভাবেও সম্ভব না হলে পিসির CMOS কনফিগারেশনইউটিলিটির মাধ্যমে ঠিক করতে হবে এটি করতে হলে বুটআপের সময় Del বাটন (কোন কোন ক্ষেত্রে F2 বাটন) প্রেস করে সিষ্টেম বায়োসে ঢুকতে হবে এবং চেক করে দেখতে হবে যেন প্রতিটি ইনস্টল করা ডিস্কেট ড্রাইভের স্ট্যাটাস সঠিক থাকে এবার রিবুট কর"ন ডস কমান্ড প্রম্পট থেকে সব ড্রাইভ পাবার পরে উইন্ডোজের মাই কম্পিউটার ওপেন করে প্রতিটি ড্রাইভ চেক কর"ন অথবা Regedit বান করে নিচের রেজিস্ট্রি কী খুলে দেখুন

HKEY_CURRENT_USER\Software\Microsoft\Windows\current Version\Policies\Explorer যদি কোন NoDrives এন্ট্রি দেখা যায়, তবে এর ডাটা কলামে 00 00 00 00 বা 0x00000000(0) দেখা যাবে যা থেকে বোঝা যাবে যে কোন ড্রাইভই ডিসএবল করা নয় যদি শূন্য ছাড়া কোন মান দেখা যায় তবে তা ডবল-ক্লিক করে এর মান মূন্যতে পরিবর্তিত করতে হবে কেননা ডিসএবল ড্রাইভ অনেক সময় সমস্যা সৃষ্টি করে কাজেই নিশ্চিত করে নিন যেন সব ড্রাইভ এনাবল করা থাকে

উইন্ডোজের বিরতিহীনবাবে ফ্লপি ড্রইভ রিড করা -

সমাধান: রেজিস্ট্রি সেটিংস-এর ভুলের জন্য এমনটি ঘটতে পারে সমাধানের জন্য সমস্যা ৪-এ বর্ণিত রেজিস্ট্রি কী ওপেন করুন এবং NoDrive Type Auto Run-Gi ডাটা কলামে লক্ষ্য রাখুন যদি প্রথম সংখ্যা XY হয় যেখানে Yচ্ছে হেক্সাডেসিমাল (1,2,3,8,9,A or B) তাহলে এক্সপে­ারার ওপেন করার সাথে সাথে এটি সব রিমুভএবল ড্রইভ রিড করার চেষ্টা করবে তাই এ সমস্যা থেকে রেহাই পাবার জন্য Y-Gi মান 5,C,D,E বা F-এর মধ্যে হতে হবে তবে উইন্ডোজের ডিফল্ট মান হচেছ ৯৫

এবারও সমাধান না হলে, রেজিস্ট্রিতে  aÕ ড্রাইভের ডাটা কলাম বের কর যদি a:\file name.ext-এর কোন রেফারেন্স পাওয়া যায় তবে কোন একটিভ এপি­কেশন হয়তো ঐ ফাইলটি খুঁজে বের করার জন্য ডিস্কেট ড্রাইভ পর্যায়ক্রমে রিড করতে থাকবে এখানে আপনাকে উক্ত ফাইলসমৃদ্ধ ডিস্কেটটি খুজে বের করতে হবে এবং এর সাহায্যে এপি­কেশনটি আনইনস্টল করে পুনরায় ইনস্টল করতে হবে ইনস্টল করার সময় সব ফাইলের লোকেশন হার্ড ড্রাইভে রাখতে হবে তাছাড়া INI ফাইলও চেক করতে হবে কোন রিমুভএবল ড্রাইভের রেফারেন্সের জন্য আর আপরি যদি CON-FIG SYS বা AUTOEXE C.BAT ফাইল ব্যবহার করেন, তাহলে নিশ্চিত হয়ে নিন যেন সেখানে রিমুভএবল ড্রাইভের কোন পাথ (Path) না থাকে

গানের সিডিতে নেই অথচ ক্যাসেটে আছে এমন গানকে যদি MP3 হিসেবে পেতে চান তবে যা করতে হবে-

সমাধান: আপনার বাসায় যে ষ্টেরিও ক্যাসেট পে­য়ারটি আছে সেখান থেকে গানটি বাজিয়ে কম্পিউটারে রেকর্ড করতে চাইলে, প্রথমে ইলেকট্রনিক্স স্টোর থেকে ২টি ষ্টেরিও জ্যাক পিন কিনে তা তার দিয়ে সংযুক্ত করে নিনএকটি পিন ক্যাসেটের এয়ারফোন অংশে এবং অন্যটি সাউন্ড কার্ডের লাইন ইন অংশে সংযোজিত করে নিন এর পরে Start Manu তে Programs-Gi মধ্য থেকে Accessories অংশের Entertainment-এর Volume control অংশে ক্লিক করে Volume control এর প্রপার্টিজ থেকে রেকর্ডিং অপশনটি সিলেক্ট করে ওকে করুন এবং Line in অংশটিতে টিক মার্ক দিন এবার Wave studio বা Audio Rack বা Yamaha Station অথবা Media RackGi মাধ্যমে (ক্যাসেট প্লে করে)গানটি রেকর্ড করে তা যেকোন mp3 কমপ্রেসর দিয়ে কমপ্রেস করে নিন গানের কোয়ালিটি মোটামুটি ভালই আসবে

পিসির গতি কমে গেছে, অনেকেই এ ধরনের অভিযোগ করে থাকেন পারফরমেন্স বাড়াতে যা করবেন

সমাধান: যদি আপনার কম্পিউটারে রাম কম থাকে তবে এ সমস্যা হতেই পারে কন্ট্রোল প্যানেল-এর সিস্টেমে প্রবেশ করে এর পারফরমেন্স ট্যাবে ক্লিক করে এডভান্স থেকে ভার্চুয়াল মেমরি অংশে যেতে হবে এখন Let me specify my own virtual memory settings সিলেক্ট করতে হবে এখানে মিনিমাম ভ্যালু পরিবর্তন কর ৫০ থেকে ১০০ করতে হবে ম্যাক্সিমাম ভ্যালু পরিবর্তন করা যাবে না কম্পিউটার ওকে করে রিস্টার্ট করু মূলত এটি Win386.swp নামে একটি সোয়াপ ফাইল সৃষ্টি করবে উইন্ডোজের ডিফ্রাগমেন্টার অথবা নর্টনের স্পিড চালালে পিসির পারফর্মেন্স বেড়ে যাবে

কত সময় ধরে ইন্টারনেটে লগ ইন থাকছেন তা জানার জন্য আপনার কি ধরনের সফটওয়্যার ব্যবহার করতে হবে ?

সমাধান - আপনার ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের নিজস্ব সফটওয়্যারের মাধ্যমে আপনি নিশ্চয়ই লগ ইন সময় দেখে থাকেন তবে লগ ইন সময় আপনি আলাদাভাবে পেতে চাইলে এ জাতীয় সফটওয়্যার ব্যবহার করতে হবে যেমন - অন লাইন মিটার (Online Meter) -এ সফটওয়্যারটি আপনি ইন্টারনেট কানেক্ট হলেই ব্যাকগ্রাউন্ডে চালু হবে এবং আপনার পুরো লগ ইন টাইম ধারন করে এ জাতীয় আরো সফওয়্যার ইন্টারনেটে ফ্রি পাওয়া যায়

আপনার MS WORD প্রোগ্রামের ভার্টিক্যাল ও হরিজন্টাল স্ক্রলিং বারটি হঠাৎ করে উধাও হয়েছে কিভাবে এটা পূনরায় পাওয়া যাবে ? দুবার পুরো OFFICE 97 নতুন করে ইনষ্টল করেও বারদ্বয় ফিরিয়ে আনতে পারেন নাই

সমাধান - সমাধান খুব সহজ আপনার MS WORD এর Tools মেনু থেকে Options-এ ক্লিক কর এবার View ট্যাবে ক্লিক করে উইন্ডোজ ফ্রেমে Vertical Horizontal বারে চেক মার্ক চিহ্ন দিন দেখবেন আপনার স্ক্রলিং বার ফিবে এসেছে

কিভাবে ফ্লপি ড্রাইভকে অন্যের ব্যবহার অনুপোযোগী করা যায় অর্থাৎ পাসওয়ার্ড বা এ জাতীয় কিছু দিয়ে ড্রাইভ এমন ভাবে রাখা যাতে পাসওয়ার্ড ছাড়া কিছুতেই ড্রাইভটি চালনা করা না যায়

সমাধান - সাধারনত দুভাবে ফ্লপি ড্রাইভের সিকিউরিটি নিশ্চিত করা যায়, বিশেষ করে ইন্টারনেটেএ জাতীয় সফটওয়্যার পাওয়া যায় (যেমন Twakul) তবে এ জাতীয় সফটওয়্যার আপনার সংগ্রহ করা জটিল মনে হলে আপনার বায়োস (BIOS) সেটআপে সামান্য রদবদল করেও ফ্লপি ড্রাইভকে অন্যের ব্যবহার অনুপযোগী করে দিতে পারেন আপনার সিষ্টেম বুট আপের সময় ডেল (Del) কী চেপে বায়োস সেট আপে প্রবেশ করুন এবার (Floppy) ড্রাইভ অপশনে (None) করে দিন এবং বায়োসে একটি ইউজার পাসওয়ার্ডও যোগ করে দিন ফলে কাইকে বায়োকে ঢুকতে হলে অবশ্যই পাসওয়ার্ড জানাতে হবে ফলে আপনি যখন ড্রাইভটি ব্যবহার করবেন কেনল তখনই বায়োসে ঢুকে (Floppy) ড্রাইভ অপশন থেকে (None) বদলে নিন

১৩ অপানার ই-মেইল সমূহ আলাদা ফাইল হিসেবে সেভ করে রাখতে চান (আউটলুক এক্সপ্রেস ব্যবহার করে )

সমাধান - আপনি সে মেইলটি আলাদা ফাইল হিসেবে সেভ করে রাখতে চান তা হাইলাইটস করুন (ক্লিক করে) এবার আউটলুক এক্সপ্রেসের ফাইল মেনু থেকে (Save As) অপশনে ক্লিক করে সিলেক্টকৃত ই-মেইলটি ষ্টান্ডার্ড (Ascii) টেক্সট ফরমেটে অথবা (Rich Text format(rtf) এ সেভ করতে পারেন উলে­খ্য এ ফরমেট সেভ করার পর ই-মেইলটি এমএস ওয়ার্ডেও ওপেন বা এডিট করে ডকুমেন্ট ফাইল হিসেবে সেভ করা যাবে

১৪ আমি Wav ফরমেটের সাউন্ড ফাইল MP3 ফরমেটে পরিবর্তন করতে চাই কিভাবে সম্ভব ?

সমাধান - বর্তমানে MP3 ফরমেট জনপ্রিয় সাউন্ড ফাইল ফরমেট সমুহ সহজেই পরিবর্তন বা রূপান্তর সম্ভব এজন্য আপনি নিচের যে কোন সফটওয়্যার ব্যবহার করতে পারেন MP3 Encoder CD-DA MP3 Generator এছাড়াও Music Match সফটওয়্যারটি WWW. থেকে ডাইনলোড করে নিতে পারেন এছাড়া WWW.Layer3.Com থেকেও নানারকম ফ্রি এনকোডার সফটওয়্যার ডাইনলোড করে নিতে পারেন

১৫। এছাড়াও আপনাকে নিয়মিত হার্ডডিস্ক ডিফ্রাগমেন্ট করতে হবে তা না হলে, যতই কম্পিউটার ব্যবহার করবেন, ততই এর কার্যদক্ষতা ধীর গতির হতে থাকবে যখন সমস্যা দেখা দিবে, প্রথমেই সহজও যে কারণে সমস্যা উৎপত্তি হবার সম্ভাবনা সবচেয়ে বেশি, সেই কারণগুলো দূর করতে হবে সব ক্যাবল বা ওয়্যারগুলো (বাইরের ও ভেতরের) ঠিকমত সংযুক্ত আছে কিন্তা চেক করতে হবে

শেষ

কম্পিউটার ক্রাশ - কারন ও প্রতিকার

আপনার পিসিটিকে সুস্থ রাখার উপায়

ডাটা হারানোর কারন ও রিকভারির উপায়

 

Infosoft Multimedia: All Rights Reserved.

Template Monster Website Templates