pcb2
অধ্যায় : মাল্টিমিডিয়া   Multimedia in Computer

সুচিপত্র - প্রধান মেনু

Computer Basic কমপিউটার পরিচিতি

PC Hardware

কমপিউটারের গঠন

CPU সেন্ট্রাল প্রসেসিং ইউনিট

Primary Hardware প্রাইমারী হার্ডওয়ার

Secondary Hardware সেকেন্ডারী হার্ডওয়ার
Input Unit ইনপুট ইউনিট
Output Unit আউটপুট ইউনিট

Memory কমপিউটার মেমোরী

Storage device তথ্য সংরক্ষন

Install Hardware কমপিউটার এসেম্বল
System Control সিস্টেম কন্ট্রোল
OS অপারেটিং সিস্টেম
PC Booting পিসি বুটিং
Application Software এপ্লিকেশন সফটওয়ার
Computing in Bangla বাংলা কমপিউটিং
Multimedia মাল্টিমিডিয়া
Desktop Publishing ডেস্কটপ পাবলিকেশন
Utility Software ইউলিটি সফটওয়ার
Virus & Antivirus ভাইরাস ও প্রতিরোধ
PC Networking কমপিউটার নেটওয়ার্কিং
Internet ইন্টারনেট ও তথ্য প্রযুক্তি
Hardware Problem হার্ডওয়ার সমস্যা ও সমাধান
Windows OS উইন্ডোজ অপারেটিং সিস্টেম
Software Problem সফটওয়ার সমস্যা ও সমাধান
Windows Tips & Tricks  উইন্ডোজ সমস্যা ও সমাধান
PC Maintenance কমপিউটারের পরিচর্য্যা
FAQ প্রশ্ন ও উত্তর
 

মাল্টিমিডিয়া (Multimedia)

তথ্য প্রযুক্তিতে বর্তমান বিশ্বে একটি বহুল আলোচিত এবং সফল মাধ্যম হচেছ মাল্টিমিডিয়া বিশ্বজুড়ে প্রতিনিয়ত বৃদ্ধি পাচেছ এর ব্যবহার চলচ্চিত্রে, রেকর্ডিং ষ্টুডিওতে এবং টেলিভিশনের বিজ্ঞাপণ চিত্রে, প্রতিক্ষেত্রেই রয়েছে এর ব্যবহার সিডি-রম তৈরী থেকে শুরু করে ওয়েবপেজ এবং ইন্টারনেট সবখানেই এর প্রয়োগ আশ্চর্যজনক ভাবে বেড়েই চলেছে মাল্টিমিডিয়ার বাংলা অর্থ বহুমাধ্যম, অর্থাৎ বেশ কিছু মাধ্যমের সমন্বয়। যে সমস্ত প্রোগ্রামের সাহায্যে শব্দ (যেমন গান , কবিতা, কোরান তেলাওয়াত), ছবি, মুভি (সিনেমা) ও এনিমেশন (কার্টুন) উপভোগ করা যায় তাকে মাল্টিমিডিয়া বলে আমরা এই মাধ্যম গুলিকে ৬টি ভাগে ভাগ করতে পারি এই ৬টি মাধ্যমের সমন্বয়ে গঠিত প্লাটফর্ম হলো মাল্টিমিডিয়া

টেক্সট

গ্রাফিক্স

অডিও

নিমেশন

ভিডিও

ইন্টারকটিভ প্রোগ্রাম

1.      টেক্সট - মাল্টিমিডিয়ায় টেক্সটের ভূমিকা অনেক আমরা মাল্টিমিডিয়া সিডি কিংবা ইন্টারনেটে কোন ওয়েব যা কিছুই করি না কেন, টেক্সট একটি অপরিহার্য অংশ শিশুদের গেম কিংবা শিক্ষামূলক সফটওয়্যার আর গবেষণাধর্মী সফটওয়্যারের টেক্সট হবে তাদের নিজস্ব বিষয়বস্তুর সাথে মিল রেখে টেক্সট 2D বা 3D, স্থির বা চলমান বিভিন্ন ধরনের হতে পারে; তবে এর সবকিছুই হবে ব্যবহারকারীর চাহিদা মত

2.     গ্রাফিক্স - গ্রাফিক্স বা ছবি ছাড়া মাল্টিমিডিয়া সফটওয়্যার কল্পনা করা যায় না গ্রাফিক্স মাল্টিমিডিয়াকে বহুলাংশে আর্কষণীয় করে তোলে সুন্দর গ্রাফিক্স ডিজাইন সমৃদ্ধ সফটওয়্যার ব্যবহারকারীদের কাছে অধিকমাত্রায় গ্রহনযোগ্য আর তাই মাল্টিমিডিয়া সফটওয়্যার তৈরীতে গ্রাফিক্সের প্রতি খুব যত্নশীল হতে হবে2 Dimension এবং 3 Dimension গ্রাফিক্স ডিজাইন এবং সম্পাদনার জন্য আমরা বেশ কিছু প্যাকেজ ব্যববার করতে পারি; যেমনঃ- ফটোশপ, ইলাষ্ট্রেটর, ফ্রি-হ্যান্ড, কোরেল-ড্র, ফটো-পেইন্ট, ইনফিনি-ডি, লাইটওয়েভ থ্রিডি, ক্যানোমা ইত্যাদি গ্রাফিক্স ডিজাইনের জন্য ইলাষ্ট্রেটর সারা বিশ্বের জনপ্রিয় প্যাকেজ, তবে ফি-হ্যান্ড অনেক সুবিধা সম্বলিত ভেক্টর বেইজড ইলাস্ট্রেশন প্রোগ্রাম2D ফটো সম্পাদনার জন্য এডবি ফটোশপ বিশ্বসেরা সফটয়্যার3D ডিজাইনের জন্য মেটা ক্রিয়েশনের ইনফিনি-ডি, ও ক্যানোমা একটি শক্তিশালী সফটওয়্যার

3.     সাউন্ড - সাউন্ড বা অডিও রেকর্ডিং, সম্পাদনা ইত্যাদির ক্ষেত্রে সারাবিশ্ব এখন কম্পিউটারের উপর নির্ভরশীল একটি পরিপূর্ণ মাল্টিমিডিয়া প্রোগ্রাম তৈরি করতে এনিমেশন, গ্রাফিক্স, ভিডিও একটি প্রোগ্রামকে যেমন আকর্ষণীয় এবং চমকপ্রদ করে তোলে তেমনই অডিও করে তোলে আরো প্রানবন্ত একজন অডিও এডিটর বিভিন্ন সোর্স থেকে সাউন্ড নিয়ে গবেষণা করেন, সফটওয়্যার বিশেষ সাউন্ডকে উপযোগী করে তোলেন শিশুদের শিক্ষামূলক সিডিতে অডিও বা সাউন্ড এর গুর"ত্ব অপরিসীম আমরা অডিও এডিটিং এর জন্য ইউলিডের মিডিয়া স্টুডিও প্রো বেছে নিতে পারি এছাড়াও রয়েেেছ অডিও গ্র্যাবার, অডিও ক্যাটালিস্ট,জেট অডিওইত্যাদি

4.    নিমেশন - বেশ কিছু সিরিয়াল ছবির পর্যায়ক্রমে নির্দিষ্ট গতিতে প্রদর্শিত হওয়াটাই নিমেশন আমরা যদি কোন দৃশ্যের ২৫ ছবি এক সেকেন্ডে চোখের নামনে উপস্থিত করতে পারি তবে তাকে চলমান বলে মনে হবে আমাদের দেশে এনিমেশন এর ব্যবহার ক্রমশ বৃদ্ধি পাচে বিজ্ঞপণ চিত্রে এনিমেশন একটি সাধারন বিষয় মাল্টিমিডিয়াতেও এটি গুরত্বপূর্ণ ভূমিকা পালন করে একজন ভাল এনিমেটর হতে গেলে প্রচুর ধৈয্য ও অধ্যাবসায় প্রয়োজন মাল্টিমিডিয়া সফটওয়্যারে ছোট ছোট অ্যানিমেশনের শিশুদেরও অনেক আনন্দ দিতে পারে2D এবং 3D নিমেশনর জন্য অনেক সফটওয়্যার রয়েছে2D অ্যানিমেশনের জন্য রয়েছে ইমেজ রেডি, ম্যক্রোমিডিয়া ফ্লাস, ম্যক্রোমিডিয়া ডিরেক্টর ম্যক্রোমিডিয়া ফ্লাশ ওয়েবের জন্য একটি ইন্টারএকটিভ ভেক্টর গ্রাফিক্স অ্যানিমেশন সফটওয়্যার3D অ্যাটিমেশনের জন্য থ্রিডি-স্টুডিও ম্যাক্স, ইনফিনি-ডি জনপ্রিয় সফটওয়ার

5.     ভিডিও - মাল্টিমিডিয়া সফটওয়্যারে ভিডিও অনেকখানি ভুমিকা পালন করে টিভি, হোম ভিডিও, ওয়েব ইত্যাদি সকল ক্ষেত্রেই ভিডিওর ব্যবহার ব্যাপক কোন বিষয় পরিপূর্ণরূপে ফুটিয়ে তুলতে ভিডিও অপরিহার্য যেমন- ধরন আমরা সুন্দর বনের উপর কোন মাল্টিমিডিয়া সিডি তৈরি করতে চাই, সেখানে রয়েল বেঙ্গল টাইগারের আচরণ, গতি প্রকৃতি, শিকারের পদ্ধতি ইত্যাদি সম্পর্কে তথ্য চিত্র তুলে ধরবো, আর তখনই আমাদের ভিডিও সংযোগ প্রয়োজন, নতুবা বাস্তবিক বিষয়গুলি সুন্দর ভাবে ফুটে উটবে না ডিজিটাল ভিডিও এডিটিং এর জন্য এডব প্রিমিয়ার ৫.১ ইউলিড মিডিয়া ষ্টুডিও প্রো ৫-এর ভিডিও এডিটর, আফটার এফেক্ট ইত্যাদি ব্যবহার করা যায়

6.     ইন্টারকটিভ প্রোগ্রাম - মাল্টিমিডিয়াকে সফলভাবে পরিচালনা করার জন্য যে প্রোগ্রাম রচনা করা হয় তাই ইন্টারঅ্যাকটিভ প্রোগ্রাম ইন্টারঅ্যাকটিভ প্রোগ্রামের জন্য Director 8 একটি প্রয়োজনীয় সফটওয়্যার সিডি পাবলিকেশন এবং ইন্টারনেট পারলিকেশনের জন্য এটি অসাধারন এছাড়াও রয়েছে হাইপার স্টুডিও, অথরওয়ার ইত্যাদি মাল্টিমিডিয়া ডেভলপমেন্ট টুলস

শেষ

এডুটেইনমেন্ট - কমপিউটারে শিক্ষা ও বিনোদন
কমপিউটারে গান শোনা
কমপিউটারে টিভি দেখা
কমপিউটারে গেম খেলা
কমপিউটারে সিনেমা দেখা

Infosoft Multimedia: All Rights Reserved.

Template Monster Website Templates