pcb1 pcb2

অধ্যায় : প্রশ্ন ও উত্তর Frequently Asked Questions (FAQ)

সুচিপত্র - প্রধান মেনু

Computer Basic কমপিউটার পরিচিতি

PC Hardware

কমপিউটারের গঠন

CPU সেন্ট্রাল প্রসেসিং ইউনিট

Primary Hardware প্রাইমারী হার্ডওয়ার

Secondary Hardware সেকেন্ডারী হার্ডওয়ার

Input Unit ইনপুট ইউনিট
Output Unit আউটপুট ইউনিট

Memory কমপিউটার মেমোরী

Storage device তথ্য সংরক্ষন

Install Hardware কমপিউটার এসেম্বল
System Control  সিস্টেম কন্ট্রোল
OS অপারেটিং সিস্টেম
PC Booting পিসি বুটিং
Application Software এপ্লিকেশন সফটওয়ার
Computing in Bangla বাংলা কমপিউটিং
Multimedia মাল্টিমিডিয়া
Desktop Publishing ডেস্কটপ পাবলিকেশন
Utility Software ইউলিটি সফটওয়ার
Virus & Antivirus ভাইরাস ও প্রতিরোধ
PC Networking কমপিউটার নেটওয়ার্কিং
Internet ইন্টারনেট ও তথ্য প্রযুক্তি
Hardware Problem হার্ডওয়ার সমস্যা ও সমাধান
Windows OS উইন্ডোজ অপারেটিং সিস্টেম
Software Problem সফটওয়ার সমস্যা ও সমাধান
Windows Tips & Tricks  উইন্ডোজ সমস্যা ও সমাধান
PC Maintenance কমপিউটারের পরিচর্য্যা
FAQ প্রশ্ন ও উত্তর
 

   ১ নং প্রশ্ন - ডস কি ? ডস কমান্ড জানা কতটুকু জরুরী ?

   ২ নং প্রশ্ন - সিমোস কি ও উহার কাজ কি ?

   ৩ নং প্রশ্ন - আমি কিভাবে ইন্টারনেট সংযোগ পেতে পারি ?

   ৪ নং প্রশ্ন - নতুন ফন্ট ইনষ্টল করার পদ্ধতি কি ?

   ৫ নং প্রশ্ন  - অরফ্যান বা এতিম ফাইল কি?

   ৬ নং প্রশ্ন - ষ্টার্টআপ বা বুট ডিস্ক Startup disk কি ? কিভাবে তৈরী করা হয়?

---------------------------------------------------------------

১। উত্তর - ডস হচ্ছে একটি বর্ণভিত্তিক অপারেটিং সিস্টেম,যা আশির দশকে বিল গেট সাহেবের মাইক্রোসফট কোম্পানী তৈরী করে আইবিএম কোম্পানীর পার্সোনাল কমপিউটারের জন্য সাধারনের জন্য ইহা সহজবোধ্য না হলেও কমপিউটার বোদ্ধাদের কাছে ইহা সমাদর পায় এর উপরে ভিত্তি করে মাইক্রোসফট পরে উইন্ডোজ তৈরী করে বিশ্বের ধণী ব্যক্তি বলে পরিচিত হন

প্রশ্ন উঠতে পারে বর্তমানে উইন্ডোজের যুগে ডস কমান্ড জানা আদৌ প্রয়োজন কিনা সাধারন ভাবে যদি বলি তা হলে বলতে হয় না জানলেও চলে , তবে জেনে রাখলে বিশেষ সময়ে তা কাজে লাগবে যেমন নতুন হার্ডডিস্ক পার্টিশন ও ফরম্যাট করা এবং উইন্ডোজ ইনষ্টলেশনের সময় এই কমান্ড দেওয়া অপরিহার্য্য আপনি যদি কমপিউটারে বেশী সময় কাটান তবে প্রায়ই  আপনার কমপিউটারে এমন অনেক সমস্যা দেখা দিবে যে আপনার হার্ডডিস্ক পুনরায় ফরম্যাট ছাড়া আর গত্যন্তর নাই আপনার যদি ডস কমান্ড জানা না থাকে তবে মেকারের কাছে যাওয়া ছাড়া আর উপায় থাকবে না এত যেমন সময়ের  অপচয় হবে তেমনি  টাকাও গচ্ছা যাবে এছাড়া কমপিউটারকে জঞ্জাল মুক্ত রাখতে এমন অনেক কমান্ড আছে যা আপনাকে দারুনভাবে সাহায্য করবে বিস্তারিত দেখুন >>

প্রশ্নে ফেরত

উত্তর - সিওএমএস এক ধরনের রাম অর্থাৎ অস্থায়ী স্মৃতি ইহা উদ্বায়ী বলে পাওয়ার অফ হলে স্মৃতি থেকে উধাও হয়ে যায় তবে ইহা জন্য সামান্য শক্তি লাগে বলে মাদারবোর্ডের একটি ছোট ব্যাটারী সর্বদা ইহার মেমোরী ধরে রাখে, যদিও পাওয়ার বন্ধ করে দেওয়া হয় যখন কমপিউটার ষ্টার্ট করা হয় তখন সে তার মধ্যে ধরে রাখা ইনফরমেশন বায়োসে ট্রান্সফার করে দেয় ইহা কয়েক ধরনের তথ্য ধরে রাখে যেমন, বুট অর্ডার (অর্থাৎ প্রথমে কোন ড্রাইভ ষ্টার্ট করবে), রিয়েল টাইম সিস্টেম ক্লক, ক্যালেন্ডার সেটিং , হার্ডওয়ার পাসওয়ার্ড, হার্ড ড্রাইভ কনফিগারেশন সেটিং, রাম সম্পর্কিত তথ্য আসলে সিএমওএস  বায়োসের জন্য তথ্য ধরে রাখে যাতে কমপিউটার যথাযথভাবে বুটআপ করতে পারে

প্রশ্নে ফেরত

৩। উত্তর - ইন্টারনেট সার্ভিস প্রভাইডার (Internet Service Provider ISP)- সহজ কথায় ISP হলো ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার (Internet service provider) অর্থাৎ ইন্টারনেট সার্ভিস দাতা যারা আপনাকে ইন্টারনেট সংযোগ ও অন্যান্য সুবিধা দেবে এদের রয়েছে এমন কিছু যন্ত্রপাতি (ভিস্যাট, সার্ভার, টেলিফোন লাইন ,মোডেম ইত্যাদি) ও লোকরল যা আপনার কমিপউটারকে দিনের যে কোন সময়েই বিশ্ব নেটওয়ার্কে যুক্ত হতে সহায়তা করবে আমাদের দেশে এরকম ISP-এর সংখ্যা ১৫০ –এর ও বেশী।  এদের মধ্যে কিছু সার্ভিসদাতা রয়েছে যাদের আছে নিজস্ব ভিস্যাট ও প্রচুর সংখ্যক ফোন লাইন ; এদেরকে বড় ISP বলা চলে যেমন ঢাকায় আই. এস. এন., গ্রামীণ সাইবারনেট, প্রশিকা নেট, ব্রাক বিডি মেল নেটওয়ার্ক, প্রদেষ্টা নেট ও চট্রগ্রামে সেপক্‌ট্রা নেট আর যেসব সার্ভিস দাতা বড় ISP থেকে একটি বা দুটি ফোন লাইন নিয়ে নিজস্ব সার্ভার, ফোন লাইনও অন্যান্য যন্ত্রপাতির সাহায্যে সর্বদা বড় ISP-এর ভিস্যাটকে ব্যবহার করছে তাদেরকে ছোট সার্ভিস দাতা বলা চলে যেমন অগ্নি, কায়েফনেট, ফাস্টনেট, বিডিকম, দৃক ইত্যাদি অধিক সংখ্যক ফোন লাইন ও অধিক যন্ত্রপাতির কারণে বড় সার্ভিসদাতার গ্রাহক সংখ্যা বেশি হওয়াই স্বাভাবিক, তবে কয়েকটি ছোট সার্ভিসদাতা গ্রাহক সংখ্যাও নেহায়েৎ কম নয় ইন্টারনেট কানেকশন পাওয়ার জন্য দেখুন >>    প্রশ্নে ফেরত

৪ উত্তর - নতুন ফন্ট ইনষ্টল করার পদ্ধতি

ধরে নিচ্ছি আপনার সিডি অথবা পেন ড্রাইভের  Bangla ফোল্ডারে True Type Font আছে। আপনি সিডি অথবা পেন ড্রাইভটি কমপিউটারের সাথে সংযোগ দিন। এবার Start মেনু থেকে Control Panel - এ ডাবল ক্লিক করুন। Fonts ডায়ালগ বক্স অপেন হবে , যাতে ইনষ্টলকৃত ফন্টসমুহ দেখা যাবে।  ফাইল মেনু থেকে Install new font সিলেক্ট করুন।

Add Fonts ডায়ালগ বক্স দেখা যাবে। Drivers ড্রপ ডাউন মেনু থেকে আপনার ড্রাইভ সিলেক্ট করুন এবং Folders List box থেকে আপনার  Bangla ফোল্ডার সিলেক্ট করুন।  List of Fonts বক্স এ ফোল্ডারের সব ফন্ট দেখা যাবে। পাশের বাটনগুলি থেকে Select All ক্লিক করুন অথবা আপনার ইচ্ছেমত মাউসের সাহায্যে ফন্ট সিলেক্ট করুন । এরপর OK বাটনে ক্লিক করুন। অল্পক্ষনের মধ্যেই ফন্টগুলি ইনষ্টল শেষ হবে। যদি কোন ফন্ট পুর্ব থেকেই ইনষ্টল করা থাকে তবে সতর্ক ডায়ালগ বক্স দেখা যাবে  OK বাটন ক্লিক করুন (প্রয়োজনে বার বার)। এবার Close বাটনে ক্লিক করে বেরিয়ে আসুন । তাহলে ফন্ট  ফোল্ডারে আপনার ফন্টগুলি দেখতে পাবেন। প্রশ্নে ফেরত

৫. উত্তর  Orphan (বা তিম) ফাইল ।  অরফ্যান ফাইল হচ্ছে ঐ সমস্ত ফাইল যা কোন প্রোগ্রামের সাথে সম্পৃক্ত নয় - অযথা আপনার ডিস্কে জায়গা জুড়ে থাকবে কেননা যখন কোন সফটওয়্যার ইনষ্টল করা হয় তখন এর অধীনস্থ ফাইল গুলো বিভিন্ন ফোল্ডারে (যেমন Program Files, Windows/System, Shared Files ইত্যাদিতে) কপি হয় সুতরাং যদি মেইন ফোল্ডার মুছে ফেলা হয়, তবে ঐ ফোল্ডারের অধীনস্থ ফাইল গুলি মুছলেও অন্যান্য ফোল্ডারে ফাইল গুলি রয়েই যায় (যাকে অরফ্যান ফাইল বলে) তাছাড়া ও Start এবং Programs মেনুতে যে সব আইটেম থাকে সেগুলো ম্যানুয়ালি মুছতে হবে

কিভাবে অরফ্যান ফাইল হওয়া থেকে রোধ করা যায় ?  Control Panel এর Add/Remove program আইটেম থেকে প্রোগ্রাম রিমুভ করা - এই ভাবে আন-ইনষ্টল করলে সব ফাইল রিমুভ করা সম্ভব; এমনকি Start মেনুর অন্তগত আইটেমগুলিও মুছে যাবেStart > Setting > Control Panel থেকে Add/ Remove Program আইকোন ডাবল ক্লিক করুAdd/ Remove Program ডায়ালগ বক্সে Install/Uninstall ট্যাব সিলেক্ট করু; নিচে লিষ্ট বক্সে আপনার কম্পিউটারে ইনষ্টল করা সব প্রোগ্রামের নাম দেখা যাবে যে প্রোগ্রামটি রিমুভ করতে চান তা সিলেক্ট করুন এবং Add/ Remove বাটন ক্লিক করুConfirm File deletion ডায়ালগ বক্স থেকে Yes বাটন ক্লিক করুUninstall Shield নামে বক্স দেখা যাবে এবং পরে Remove Program from your computer উইন্ডোতে প্রোগ্রাম রিমুভ করার প্রগ্রেস দেখা যাবে আনইনষ্টল শেষ হলে OK বাটন ক্লিক করু প্রোগ্রাম ভেদে আনইনষ্টল উইন্ডো অন্য ধরনের হতে পারে - যেমন Norton antivirus -এর ক্ষেত্রে প্রোগ্রাম রিমুভ শেষে Done বাটন চাপতে হবে আপনি যদি প্রোগ্রাম ম্যানেজারে কোন হস্তক্ষেপ করে থাকেন (যেমন, নাম বদলিয়ে থাকেন অথবা মেনুর অন্যখানে সরিয়ে থাকেন ) তবে তা ম্যানুয়ালী রিমুভ করতে হবে  প্রশ্নে ফেরত

৬. উত্তর - ষ্টার্টআপ বা বুট ডিস্ক Startup disk :- ইহা একটি ফ্লপি ডিস্ক যা আপনার কমপিউটারকে বুট আপ করতে সাহায্য করবে, যখন কোন কারনে হার্ড ডিস্ক কাজ না করে হতে পারে তা উইন্ডোজের সিস্টেম ফাইল করাপ্ট হবার কারনে বা ভাইরাস আক্রমনের কারনে অথবা হার্ড ডিস্ক ক্রাশ করার কারনে এই মুহুর্তে এই ডিস্কের সাহায্যে কমপিউটার বুট করে কমপিউটারকে স্বাভাবিক অবস্থায় নিয়ে আসা যায়, তাই এর অপর নাম ইমারজেন্সি বুট ডিস্ক এই ডিস্কের মধ্যে প্রয়োজনীয় তথ্য থাকে যার মাধ্যমে মেশিন বুট করা সম্ভব হয়।  এছাড়া নতুন হার্ডডিস্ক ফরম্যাট ও পার্টিশন করতে এই ডিস্কের বিকল্প নাই বিস্তারিত দেখুন  >>      প্রশ্নে ফেরত

 

 

 

 

 

 

 

Infosoft Multimedia: All Rights Reserved.

Template Monster Website Templates