pcb2
অধ্যায় : ডেস্কটপ পাবলিশিং  Application Software

সুচিপত্র - প্রধান মেনু

Computer Basic কমপিউটার পরিচিতি

PC Hardware

কমপিউটারের গঠন

CPU সেন্ট্রাল প্রসেসিং ইউনিট

Primary Hardware প্রাইমারী হার্ডওয়ার

Secondary Hardware সেকেন্ডারী হার্ডওয়ার
Input Unit ইনপুট ইউনিট
Output Unit আউটপুট ইউনিট

Memory কমপিউটার মেমোরী

Storage device তথ্য সংরক্ষন

Install Hardware কমপিউটার এসেম্বল
System Control সিস্টেম কন্ট্রোল
OS অপারেটিং সিস্টেম
PC Booting পিসি বুটিং
Application Software এপ্লিকেশন সফটওয়ার
Computing in Bangla বাংলা কমপিউটিং
Multimedia মাল্টিমিডিয়া
Desktop Publishing ডেস্কটপ পাবলিকেশন
Utility Software ইউলিটি সফটওয়ার
Virus & Antivirus ভাইরাস ও প্রতিরোধ
PC Networking কমপিউটার নেটওয়ার্কিং
Internet ইন্টারনেট ও তথ্য প্রযুক্তি
Hardware Problem হার্ডওয়ার সমস্যা ও সমাধান
Windows OS উইন্ডোজ অপারেটিং সিস্টেম
Software Problem সফটওয়ার সমস্যা ও সমাধান
Windows Tips & Tricks  উইন্ডোজ সমস্যা ও সমাধান
PC Maintenance কমপিউটারের পরিচর্য্যা
FAQ প্রশ্ন ও উত্তর
 

ডেস্কটপ পাবলিশিং (Desktop Publishing)

কোন ডকুমেন্টকে কমপিউটারে লেখাকে আমরা কম্পোজ বলি আর সেই ডকুমেন্টকে প্রিন্টিং এর সময় যেমন দেখাবে ঠিক তেমন করে সাজানোর নাম ডেস্কটপ পাবলিশিং (সংক্ষেপে ডিটিপি) প্রিন্টিং জগতে ইহাকে একটি বিপ্লব বলা যায় এই সমস্ত প্যাকেজের মাধ্যমে বিভিন্ন ধরণের টেক্স এবং গ্রাফিক্সের কাজ একই সাথে করা যায় পত্র পত্রিকা, ম্যাগাজিন ইত্যাদি প্রকাশনায় ইহা ব্যাপক ব্যবহৃত হচে গ্রাফিক্স ও ডিজাইনের ক্ষেত্রে ডেস্কটপ পাবলিশিং অসম্ভব দ্রতগতিতে সম্প্রসারিত হচে

ডিপিটির প্রচলন কিভাবে ?

এডলাস করপোরেশনের পল ব্রেইনার্ড প্রথম ডেস্কটপ পাবলিশিং নামের এই শব্দটি প্রচলন করেন ডেস্কটপ পাবলিশিংয়ের ক্ষেত্রে ১৯৮৪ সালটি ল্যান্ডমার্ক বছর হিসেবে পরিগণিত হয় এপল কোম্পানি প্রথম কমার্শিয়াল লেজার প্রিন্টার উন্মেচন করেন আমেরিকান মার্কেটে এডোবি সিস্টেম (Post Script) ফন্ট আবিষ্কারের মাধ্যমে নতুন এক ধারণার জন্ম দেয় - তা হলো আপনি যা দেখছেন তাই পাবেন বা What you see is what you get সংক্ষেপে WYSIWYG| এর তাৎপর্য হলো যা আপনি কম্পিউটার স্ক্রীনে যেমন দেখবেন প্রিন্ট আউটপুটও তাই হবে এর পর গ্রাফিক্স ক্ষমতা নিয়ে আসে এপলের ম্যাকিন্টস (Macintosh)  

৮৪ থেকে ৯০ দশক পুরোটাতে পাবলিশিং সফটওয়্যার তৈরির জন্য সফটওয়্যার ডিজাইনারদের মডেল ছিলো ম্যাকিন্টস এর আগে অনেক ব্যর্থ চেষ্টার পর মাইক্রোসফট তার উইন্ডোজ নিয়ে কমপিউটার জগতে আবির্ভাব হলো উইন্ডোজও ডেস্কটপ পাবলিশিংয়ে ভালো গুরত্ব স্থাপন করে উইন্ডোজ ওএস ভিত্তিক পেইজমেকার, এডব ফটোশপ, কোয়ার্ক এক্সপ্রেস, এডব ইলাস্ট্রেটর , কোরেল ড্র ইত্যাদি সব সফটওয়্যার ডিটিপি জগতের অপ্রতিরোধ্য নিয়ামক হয়ে দাঁড়ায় খুব দ্রতই

ডিটিপির প্রকারভেদ -

ডিটিপি বলতে সহজ অর্থে বোঝায় ডকুমেন্ট কম্পোজ করা, চার্ট, গ্রাফিক্স ইত্যাদি এলিমেন্টকে টেক্সটের সাথে কম্পোজ করা এবং লেজার প্রিন্টারে আউটপুট নেওয়া লেজার প্রিন্টারের আউটপুট অফসেট প্রিন্টারের মূল প্রোডাকশনের প্রায় কাছাকছি রেজাল্ট প্রদান করে থাকে প্রিন্টিং এর আগের মোটামুটি সব কাজই এখন কম্পিউটার এবং প্রিন্টার নিয়ে নিয়েছে এর সাথে অবশ্যই রয়েছে ডিটিপি সফটওয়্যার ও কিছু হার্ডওয়্যার যেমন স্ক্যানার এবং ডিজিটাল ক্যামেরা

বর্তমানে ডিটিপির জন্য ব্যবহৃত হচেছ ইমেজ সেটার মেশিন (Image setter Machine) লেজার প্রিন্টার থেকে ইহার প্রধান পার্থক্য হলো যে ইমেজ সেটার মেশিন সরাসরি ফটোগ্রাফিক ফিল্মের ওপর হাইরেজুলেশন প্রিন্ট প্রদান করে থাকে কাজের পরিমাণের ওপর নির্ভর করে বর্তমানে তিন রকম পাবলিশিং প্রচলিত ;-

  1. হোম পাবলিশিং (Home Publishing) - যাকে Soho বা Small office home office নামেও ডাকা হয়ে থাক হোম পাবলিশিংয়ের ক্ষেত্রে একজনের ক্রিয়েটিভ আউটপুট একটি ইঙ্কজেট বা সর্বোচ লেজার প্রিন্টার পর্যন্ত পৌঁছতে পারে এছাড়া হোম অফিসের ক্ষেত্রে ছোটখাট অফসেট মেশিন থাকতে পারে

  2. প্রফেসনাল পাবলিশিং - কমপিউটার, ড্রাম, স্ক্যানার থেকে শুরকরে ছাপাখানা পর্যন্ত যার বিস্তৃতি

  3. ওয়েব পাবলিশিং - প্রাথমিক পর্য্যায়ে ইন্টারনেট সুবিধা সহ কম্পিউটার থাকলেই চলবে

নিম্মে ডেস্কটপ পাবলিশিংয়ে বহুল ব্যবহৃত কয়েকটি সফটওয়ার সম্পর্কে আলোচনা করা হলো -

1.      ফটোশপ ৭  (Photoshop 7) - এডবের এই সফটওয়্যারটি নিঃসন্দেহে সেরা প্রোফেশনাল টুডি পেইন্ট সফটওয়্যার হিস্টোরী পালেট, ওয়াইড রেঞ্জের একশন, ইম্প্রভড কালার ম্যানেজমেন্ট এবং মাল্টি প্রসেসর সাপোর্ট , সফটওয়্যারটিকে সেরা ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড সফটওয়্যারে পরিণত করেছে যেকোনো ডিজাইনিং এর ক্ষেত্রে ফটোশপ অনস্বীকার্য্য।

2.     ফটোপেইন্ট  প্লা (Photopaint  plus) - কোরেল ড্রর সাথে যে স্ট্রান্ডার্ড ফটোপেইন্টটি আসে এটি তার আপগ্রেড ভার্সন এটি একটি অসাধারণ এপ্লিকেশন যা প্রায় ফটোশপকে টেক্কা দিতে সক্ষম তবে এডবের মতো ফটোপেইন্ট বিশ্বব্যাপী ততোটা জনপ্রিয়তা পায়নি

3.     পেইন্টার ৫.৫ ওয়েব এডিশন (Painter Web Edition) - কম্পিউটারর্স আনলিমিটেড কোম্পানির পেইন্টার সেরা ন্যাচারাল মিডিয়া গ্রাফিক্স টুলস পেইন্টার ৫ এর মাইনর ভার্সন পেইন্টার ওয়েব এডিশন যা ওয়েব ডিজাইনারদের জন্য খুবই কার্যকর এটি ফটোশপ এর লেয়ারের সাথে কম্প্যাটিবল যারা ন্যাচারাল ব্রাশ স্ট্রোক, অয়েল ব্রাশ ইত্যাদির এফেক্ট নিয়ে কাজ করা পছন্দ করেন তাদের জন্য পেইন্টার একটি অপূর্ব পছন্দ

4.     কোয়ার্ক এক্সপ্রেস (Quark Express) - গ্রাফিক্স ডিজাইন ও পেইজ লেআউটের সফটওয়্যার হিসাবে ডিটিপি মার্কেটে প্রথম স্থানের অধিকারি সফটওয়্যার ইহাকে বলা যায় প্রধান অর্গানাইজিং সফটওয়্যার বাজারে এর চতুর্থ ভার্সনটি অধিক ব্যবহার হয়ে থাকে

5.     এডোবি ইনডিজাইন (Adobe Indesign) - যথেষ্ট ইম্পু্রভমেন্ট এবং এনহ্যান্সমেন্ট নিয়ে এবং কোয়ার্কের একছত্র আধিপত্যকে খর্ব করতে এইু সফটওয়ার রিলিজ পেয়েছে এর প্রোগ্রাম আর্কিটেকচার প্রচুর এ্যাডভান্সড ধারনা করা হচেছ ডিটিপির কোয়ার্কের বাজারকে খুব শিঘ্রই এডোবি ইনডিজাইন তার কোয়ালিটির মাধ্যমে দখল করে নেবে

কমপিউটার গ্রাফিক্স Computer Graphics
গ্রাফিক্স সফটওয়ার Graphics Software

শেষ

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

আরো দেখুন
আরো দেখুন
আরো দেখুন

 

Infosoft Multimedia: All Rights Reserved.

Template Monster Website Templates