0
pcb1 pcb2
বিষয় : ি ড্রাইভ ইনষ্টল করা (Install HDD Drive)

সুচিপত্র - প্রধান মেনু

Computer Basic কমপিউটার পরিচিতি

PC Hardware

কমপিউটারের গঠন

CPU সেন্ট্রাল প্রসেসিং ইউনিট

Primary Hardware প্রাইমারী হার্ডওয়ার

Secondary Hardware সেকেন্ডারী হার্ডওয়ার
Input Unit ইনপুট ইউনিট
Output Unit আউটপুট ইউনিট

Memory কমপিউটার মেমোরী

Storage device তথ্য সংরক্ষন

Install Hardware কমপিউটার এসেম্বল
System Control  সিস্টেম কন্ট্রোল
OS অপারেটিং সিস্টেম
PC Booting পিসি বুটিং
Application Software এপ্লিকেশন সফটওয়ার
Computing in Bangla বাংলা কমপিউটিং
Multimedia মাল্টিমিডিয়া
Desktop Publishing ডেস্কটপ পাবলিকেশন
Utility Software ইউলিটি সফটওয়ার
Virus & Antivirus ভাইরাস ও প্রতিরোধ
PC Networking কমপিউটার নেটওয়ার্কিং
Internet ইন্টারনেট ও তথ্য প্রযুক্তি
Hardware Problem হার্ডওয়ার সমস্যা ও সমাধান
Windows OS উইন্ডোজ অপারেটিং সিস্টেম
Software Problem সফটওয়ার সমস্যা ও সমাধান
Windows Tips & Tricks  উইন্ডোজ সমস্যা ও সমাধান
PC Maintenance কমপিউটারের পরিচর্য্যা
FAQ প্রশ্ন ও উত্তর
 

হার্ডডিস্কডিস্ক ড্রাইভ ইনষ্টল করা (Install CD/DVD ROM Drive)-

হার্ডডিস্ক হচ্ছে সবচেয়ে বহুল ব্যবহৃত সেকেন্ডারি ষ্টোরেজ ডিভাইজ এতে বিপুল পরিমান তথ্য সংরক্ষন করা যায় তা ছাড়া অপারেটিং সিষ্টেম এবং ব্যবহারীক প্রোগ্রাম গুলো হার্ডডিস্কে লোড করা হয় বর্তমানে ব্যবহারিক প্রোগ্রাম গুলোর আকৃতি শত শত িবাইট পর্যন্ত হয়ে থাকে ফলে ফ্লপি ডিস্ক - যা এক সময়ে প্রচলিত ষ্টোরেজ ডিভাইজ ছিল ব্যবহার করা হয় না বললেই চলে অধিকাংশ কম্পিউটারের সমস্যাগুলো হার্ডডিস্ক এবং এতে রক্ষিত প্রোগ্রাম গুলিতেই হয়ে থাকে বিধায় এর স্থাপনা এবং ইহার পার্টিশন ও ফরমেট সম্পর্কে ধারনা থাকা দরকার কম্পিউটারে হার্ডডিস্ক ব্যবহার করতে হলে, ইহাকে কেবলের সাহায্যে সঠিক ভাবে সংযুক্ত করতে হবে এবং যথোপযুক্ত ভাবে কনফিগার করতে হবে ইহাকে হার্ডডিস্ক ইনষ্টলেশন বলে

এখানে একটি সাটা হার্ডডিস্ক দেখানো হলো।

বিভিন্ন ধরনের ইন্টারফেস সহ অনেক ধরনের হার্ডডিস্ক পাওয়া যায় বর্তমানে অধিকাংশ হার্ডডিস্ক IDE ইন্টারফেস যুক্ত হয়ে থাকে তাই এখানে কিভাবে আইডিই হার্ডডিস্ক ইনষ্টল করা হয় সে সম্পর্কে আলোচনা করা হল বাজারে সিগেট, ওয়াষ্টার্ন ডিজিটাল, ম্যাক্সটার ইত্যাদি কোম্পানির হার্ড ডিস্ক পাওয়া যায়

       হার্ডডিস্ক স্থাপনার ধাপ সমূহ -

·         কম্পিউটারের সাদৃশ্য হার্ডডিস্ক সাবসিষ্টেম (ডিস্ক, ডিস্ক-ইন্টারফেস এবং কেবল) সংগ্রহ করন

·        জাম্পার সেট করন

·        ডিস্ক ড্রাইভটি পিসি কেসিং-এ স্থাপন করন

·        কেবল সংযুক্ত করন

·        কনফিগার করন

সামঞ্জস্য হার্ডওয়্যার সংগ্রহ করা - সামঞ্জস্য হার্ডওয়্যার বলতে এক সেট যন্ত্রপাতি যে গুলি একত্রে সঠিক ভাবে কাজ করতে পারে যেমন, একটি IDE হার্ডডিস্ক এবং একটি মাদার বোর্ড কেবল দ্বারা সংযুক্ত করলে যদি সঠিক ভাবে কাজ করে তাহলে তাকে সামঞ্জস্য বা কম্পাটিবল বলা হয়

হার্ডডিস্ক দুই ধরনের -  IDE হার্ডডিস্ক ড্রাইভ  ও  SATA হার্ডডিস্ক ড্রাইভ তবে বর্তমানে স্ক্যাজি সাপোর্ট করার হার্ডডিস্ক ও বাজারে পাওয়া যায়।

  • IDE হার্ডডিস্ক ড্রাইভ এর জন্য প্রয়োজন -

  • আইডিই হার্ডডিস্ক

  • মাদার বোর্ড যা আইডিই ইন্টারফেস সাপোর্ট করে

  • IDE ইন্টারফেস কেবল

  • SATA হার্ডডিস্ক ড্রাইভ এর জন্য প্রয়োজন

  • SATA হার্ডডিস্ক

  • SATA ইন্টারফেস সাপোটিং মাদার বোর্ড

  • SATA সাপোর্টিকেবল

·     প্রাইমারি এন্ড সেকেন্ডারী ড্রাইভ - আইডিই ইন্টারফেস যুক্ত মাদার বোর্ড সর্বোচ চারটি হার্ডড্রাইভ সাপোর্ট করে ইহাতে দুইটি আইডিই ইন্টারফেস কেবল লগানো যায়, যা প্রত্যেকটি দুটি ড্রাইভ যুক্ত করে এই কেবলদ্বয়ের মধ্যে একটিকে প্রাইমারি এবং দ্বিতীয়টিকে সেকেন্ডারী কেবল বলে একই ভাবে হার্ডড্রাইভ দ্বয়ের মধ্যে যেটিকে প্রথম কেবলের সঙ্গে সংযক্ত করা হয় তাকে প্রাইমারী হার্ডড্রাইভ বলে এবং দ্বিতীয়টির সঙ্গে যুক্ত ড্রাইভকে সেকেন্ডারী ড্রাইভ বলে মাদার বোর্ড কি ভাবে জানে কোনটা কি কেবল ? মাদারবোর্ডে দুইটি স্লট আছে ; একটি আইডিই-১ এবং অন্যটি আইডিই-২ নাম্বার দ্বারা চিহ্নিত করা হয় আইডিই-১ এর সাথে যে কেবল এবং হার্ডডিস্ক লাগানো হয় তা প্রাইমারী এবং আইডিই-২ এর সংগে লাগানো ডিস্ককে সেকেন্ডারী ড্রাইভ বলা হয়

·    মাষ্টার এবং স্লেভ ড্রাইভ- আমরা জানি একটি আইডিই ইন্টারফেস কেবল দ্বারা দুইটি হার্ডডিস্ক মাদারবোর্ডের সংগে যুক্ত করা যায় এদের একটিকে মাষ্টার অন্যটিকে স্লেভ বলে সুতরাং দুটি কেবলের দ্বারা চারটি হার্ডডিস্ক যুক্ত করা যায় এবং এদেরকে বলা হয় যথাক্রমে -

o        প্রাইমারী মাস্টার

o        প্রাইমারী স্লে

o        সেকেন্ডারী মাষ্টার

o        সেকেন্ডারী স্লেভ

জাম্পার সেটিং- মাদারবোর্ড কি করে জানে কোনটা মাষ্টার কোনটা স্লে ? ড্রাইভে অবস্থিত জাম্পার সেটিংয়ের মাধ্যমে তা জানতে পারে যদি জাম্পার সেটিংকে মাষ্টার হিসেবে রাখা হয় তাহলে ড্রাইভটি মাষ্টর হবে আর যদি জাম্পার সেটিংকে  স্লে হিসেবে রাখা হয় তাহলে ড্রাইভটি স্লেভ হবে প্রত্যেকটি হার্ডড্রাইভ-এ এক সেট পিন এবং একটি জাম্পার থাকে কিভাবে জাম্পার সেট করলে ডিস্কটি মাষ্টার বা  ভ হবে তা ড্রাইভের উপরে লেখা থাকে

 এখানে হার্ডডিস্কের পিছনে জাম্পার মাষ্টার হিসাবে সেট করা আছে, কারন ইহা ডাটা স্লটের পাশে।

কেবল কানেকশন- IDE ইন্টাফেস কেবলে ৪০টি তার থাকে এতে সাধারণত তিনটি স্লট থাকে-একটি স্লট মাদার বোর্ডের সঙ্গে সংযুক্ত হয় অন্য দুটি মাষ্টার এবং স্লেভ (যদি থাকে) হার্ডড্রাইভের সঙ্গে যুক্ত হয়

 

 

 

 

পাশের ডাটা কেবল থেকে একটি উপরের দুইটি স্লটের মধ্যে ১ নং প্রাইমারী স্লট  নীল স্লট-এ সেট করতে হবে।

 

মাদার বোর্ডের সঙ্গে কেবল সংযুক্ত করন- কোন হার্ডডিস্ককে প্রাইমারি মাষ্টার হিসেবে যুক্ত করতে কেবলের এক প্রান্তকে মাদার বোর্ডের IDE-1 স্লটে যুক্ত করু লক্ষ করলে ৪০ পিন বিশিষ্ট দুটি স্লট পাশাপাশি দেখতে পাব IDE-1 স্লটের জন্য একটি স্লটের পাশে IDE-1 লেখা থাকে যদি লেখা না থাকে তবে মাদার বোর্ডের ম্যানুয়াল থেকে দেখে নিতে হবে মাদার বোর্ডের কেবল যুক্ত করার সময় খেয়াল রাখতে হবে যেন ইহার পিন-১ স্লটের পিন-১ এর সাথে যুক্ত হয় কেবলের পিন-১ গাড় রঙের তার দ্বারা বুঝা যায় এবং IDE1 স্লটে পিন-১ এর দিকে ১ লেখা থাকে

এখানে হার্ডডিস্কের ডাটা পোর্ট (লাল চতুষ্কোন আবৃত ) এর সাথে ডাটা রিবন সংযোগ দিতে হবে।

হার্ডডিস্কের সাথে কেবল যুক্ত করন- দুটো হার্ডডিস্ক একটি কেবলের সাথে যুক্ত করা যায়-একটি মাষ্টার অন্যটি স্লেভ যে কোন হার্ডড্রাইভকে কেবলের যেকোন স্লটে লাগানো যায় মাদার বোর্ড তাদের জাম্পার সেটিংয়ের দ্বারা মাষ্টার অথবা স্লেভ হিসেবে চিনতে পারে সুতরাং একটি হার্ডডিস্কে যদি মাষ্টার হিসেবে নিদ্ধারিত করা হয় তবে অন্য টিকে অবশ্যই জাম্পার সেটিং-এর দ্বারা স্লেভ হিসেবে নির্দিষ্ট করতে হবে হার্ডডিস্কে সঙ্গে কেবল সংযুক্ত করতে খেয়াল রাখতে হবে যেন কেবলের পিন-১ ডাটা স্লটের পিন-১ এর সাথে সংযুক্ত হয় আইডিই হার্ডডিস্কের দুইটি স্লট থাকে - একটি ডাটার জন্য অন্যটি পাওয়ারের জন্য পাওয়ার কেবল লাগানো সহজ কেননা ইহা অন্যদিকে লাগানো সম্ভব নয় ডাটা কেবল লাগাতে ডাটা স্লটে পিন-১ কে খুজে বেড় করতে হবে -ইহা সাধারণত পাওয়ার কেবলের সংলগ্ন হয় তাই ডাটা কেবলকে এমন ভাবে লাগাতে হবে যেন গাড় রঙের তারটি পাওয়ার স্লটের দিকে থাকে উল্টাদিকে ডাটা কেবল লাগালে হার্ডডিস্ক কাজ করে না

বায়োস কনফিগারেশন করা - হার্ডডিস্ক ইনষ্টল করতে বায়োসকে এর উপস্থিতি জানাতে হবেBIOS কনফিগারশনের মাধ্যমে তা করা সম্ভব বায়োস হচেছ এক গুছ ছোট ছোট প্রোগ্রামের সমষ্টি যা যেকোন অপারেটিং সিষ্টেম বা ব্যবহারিক প্রোগ্রামের পূর্বে কাজ শুরকরে বায়োস সরাসরি হার্ডওয়্যারের সঙ্গে সংযুক্ত এবং ইহা স্থায়ী মেমোরি হিসেবে রম চিপে অবস্থান করে অপারেটিং সিষ্টেম বায়োসের মাধ্যমে হার্ডওয়্যার সম্পর্কে (এখানে কোন ধরনের হার্ডডিস্ক) তথ্য পায় বায়োস এ সমস্ত তথ্য বায়োসে জমা করে

বর্তমানে পিসিতে অনেক ধরনের বয়োস ব্যবহৃত হয় যেমন AMI , Award , Phoenix ইত্যাদি এর মধ্যে AMI বায়োস বেশি প্রচালিত ; তাই এখানে আমরা আলোচনা করবো কিভাবে AMI বায়োস দ্বারা হার্ডডিস্ক ইনষ্টাল করা হয়

o        Plug and Play Bios

o        Non Plug and Play Bios

Plug and Play Bios - মানে হলো ঐ বায়োস যা সংক্রীয় ভাবে নতুন হার্ডওয়্যার চিনতে পারে এবং হার্ডওয়্যার থেকে কনফিগার সর্ম্পকৃত তথ্য ইনষ্টলের সময় অথবা কম্পিউটার ষ্টার্টআপ এর সময় জানতে পায় বর্তমানে সমস্ত বায়োসই প্লাগ এন্ড প্লে ধরনের কিছু পুরাতন বায়োস (পেন্টিয়াম ৪৮৬ ভিত্তিক কম্পিউটার) এই পদ্ধতি সাপোর্ট করে না

প্লাগ এন্ড প্লে বায়োসের মাধ্যমে বায়োস কনফিগার করার ধাপ সমূহ -

  • কম্পিউটার রিষ্টার্ট করা

  • যখন মনিটারে ("Hit <DEL> if you to run SETUP") কথাটি দেখা যাবে তখন (Delete) বোতাম চাপুন

  •  এখন পর্দা জুড়ে "CMOS SETUP UTILITY" দেখা যাবে প্রয়োজন হলে পাস ওয়ার্ড দিতে হবে

AMIBIOS SIMPLE SETUP UTILITY-VERSION 1.19

(C)1990 American Megatrend, Inc. All right reserved

Standard CMOS setpu

Advanced CMOS Setup

Power Management Setup

PCI/Plug and play Setup

Load optional settings

Load best performence settings

Peripheral Setup

CPU PnP security

Change supervisor

Auto detect hard disk

Save settings and exit

Exit without saving

ESC: Quit ß Ý Þ Ü : Select Item (Shift)F2 : Change color F5: Old Values

F6 : Optional Values F7: Best performence Values F10: Save & Exit

এখন আমরা COMS Setup Utility প্রধান মেনুতে ঢুকবো এরো কী চেপে "STANDARD CMOS SETUP" সিলেক্ট করুন এবং এন্টার দিনূ নিম্নে দেখানো চিত্রের মত স্কীন দেখা যাবে

ইহাতে হার্ডডিস্কের জন্য ৪টি অপশন আছে ঐ অপশনটি সিলেক্ট করন যে হিসেবে আপনি হার্ডডিস্ক ইনষ্টল করবেন যেমন Primary Slave হিসেবে ইনষ্টল করতে চাইলে Hard Disk কলামে Primary Slave সিলেক্ট কর তার পর টাইপ এবং মোড কলামে যান

যদি TYPE এবং Mode কলামে Primary Slave রোতে "AUTO" লেখা থাকে তাহলে কোন পরিবর্তন দরকার নাই অন্যথায় মোড এবং টাইপ কলামকে পরিবর্তন করে AUTO করতে হবে এই জন্য <Page Up> অথবা <Page Down> বোতাম বার বার চাপতে হবে

o        <Esc> বাটন চাপুন

o        Save Options and Exit ম্যাসেজটি দেখা যাবে

o        <Y> বোতাম চাপুন

o        এবার কম্পিউটার রিষ্টার্ট কন তাহলে হার্ডডিস্ক ইনষ্টল সম্পন্ন হলো

     যদি ৪টি হার্ডডিস্কের মোড Auto and Save করে রাখা যায় তাহলে বার বার COMS কনফিগার করতে হবে না

    Non Plug and Play BIOS কনফিগার করা-

o        ষ্টার্টআপ এর সময় <Delete> বোতাম চেপে COMS Setup Utility তে ঢুকতে হবে এবং Auto Detect hard Disk মেনু সিলেক্ট কর"ন

o        হার্ডডিস্কের কনফিগারেশন দেখতে পাওয়া যাবে

o        নিদ্ধরিত কনফিগারেশনকে যদি ঠিক মনে করেন তবে <Y> বোতাম চাপুন

o        Exit From COMS Setup Utility সিলেক্ট করুন এবং Save করে আসুন

শেষ

সাটা হার্ডডিস্ক ড্রাইভ ইনষ্টল করা।

হার্ড ডিস্কের কারিগরী দিক।

হাডর্ডিস্ক পার্টিশন ও  ফরম্যাট করা

 

Infosoft Multimedia: All Rights Reserved.

Template Monster Website Templates