0
pcb1 pcb2
বিষয় :  প্রসেসর ইনষ্টল করা Install CPU

সুচিপত্র - প্রধান মেনু

Computer Basic কমপিউটার পরিচিতি

PC Hardware

কমপিউটারের গঠন

CPU সেন্ট্রাল প্রসেসিং ইউনিট

Primary Hardware প্রাইমারী হার্ডওয়ার

Secondary Hardware সেকেন্ডারী হার্ডওয়ার
Input Unit ইনপুট ইউনিট
Output Unit আউটপুট ইউনিট

Memory কমপিউটার মেমোরী

Storage device তথ্য সংরক্ষন

Install Hardware কমপিউটার এসেম্বল
System Control  সিস্টেম কন্ট্রোল
OS অপারেটিং সিস্টেম
PC Booting পিসি বুটিং
Application Software এপ্লিকেশন সফটওয়ার
Computing in Bangla বাংলা কমপিউটিং
Multimedia মাল্টিমিডিয়া
Desktop Publishing ডেস্কটপ পাবলিকেশন
Utility Software ইউলিটি সফটওয়ার
Virus & Antivirus ভাইরাস ও প্রতিরোধ
PC Networking কমপিউটার নেটওয়ার্কিং
Internet ইন্টারনেট ও তথ্য প্রযুক্তি
Hardware Problem হার্ডওয়ার সমস্যা ও সমাধান
Windows OS উইন্ডোজ অপারেটিং সিস্টেম
Software Problem সফটওয়ার সমস্যা ও সমাধান
Windows Tips & Tricks  উইন্ডোজ সমস্যা ও সমাধান
PC Maintenance কমপিউটারের পরিচর্য্যা
FAQ প্রশ্ন ও উত্তর
 
     ইনষ্টল প্রসেসর বা সিপিইউ সেট করা-

আমরা মাদারবোর্ড কেসিংয়ে সেট করার আগেই তাতে সিপিইউ ইষ্টল করব। কারন কেসিংয়ের ভিতরে অল্প জায়গায় সিপিইউ সেট করা কঠিন হবে। সিপিইউ সেট করা বেশ সোজা -সাহস রাখুন - তাড়াহুড়ো করবেন না, তাতে প্রসেরের ক্ষতি করে ফেলতে পারেন।।

এখানে একটি মাদরবোর্ড ও সকেট-টি দেখা যাচ্ছেএখানে আমার প্রসেসর সেট করব। এর পাশে বড়শির মত লিভার দেখতে পাচ্ছি।

১. প্রথমে মাদারবোর্ডটি এর জন্য নির্ধারিত বক্সের উপরে রাখুন। আমরা এখানে ইন্টেলের কোর ২ ডুয়ো প্রসেসর সেট করব। এর জন্য সকেট-টি (৭৭৫ পিন বিশিষ্ট) নামক মাদারবোর্ড লাগবে। এই ধরনের সকেটে  ৭৭৫ টি বৈদ্যুতিক পয়েন্ট থাকে যার সাথে প্রসেরের ঠিক অতগুলি পয়েন্ট স্পর্শ করে থাকে। প্রসেসরটি যাতে বোর্ডের সাথে সেটে থাকে সেজন্য লিভার থাকে, যা সিপিইউকে বোর্ডের সাথে দৃঢ়ভাবে আটকিয়ে রাখে।

 উপরের ছবিতে একটি কোর-২ ডুয়ো প্রসেরের উপর দিক ও পিন বিশিষ্ট নিচের দিক দেখা যাচ্ছে। এর ডান-নীচ কর্নারে একটি তীর চিহ্ন আছে যা হচ্ছে ১ নং পিন।

২. প্রসেসরটি এর  প্যাকেট থেকে বের করুন এবং এর পিন গুলির দিকে ভালোভাবে লক্ষ করুন যে কোন রকম অসংগতি আছে কিনা। এর পিনগুলি টাচ করবেন না, এর দুই ধারে ধরে পরীক্ষা করুন।

 এখানে আমরা সকেট দেখতে পাচ্ছি , যার ডান পাশে রয়েছে বড়শির মত লিভার (আটকানো অবস্থায়)

 

 

 

 

 

৩. সকেট অপেন করুন - এর জন্য সকেটের পাশে যে লিভারটি আছে তা ধরে শোয়া অবস্থা থেকে একে অপেন বা খাড়া অবস্থায় রাখুন। এর জন্য আপনাকে লিভারটি সামান্য নিচ দিকে চাপ দিয়ে আলগা করতে হবে এবং সামান্য বাহিরের দিকে ঠেলতে হবে। এজন্য জোর খাটাবেন না, অণ্যথায় ভেংগে যেতে পারে।

 

প্রসেসর সেট করার আগে সকেটের লিভার খোলার উপায়।

 

 

 

 

 

 

৩. এখন প্রসেসর ও মাদরেবোর্ডের ১ নং পিন খুজে বের করুন। সব চিপেই ১ নং পিন মার্ক করা থাকে। এটা হতে পারে যে কোন কর্ণারে একটি ফোটা অথবা এক কোন কাটা অথবা একটি পিনে বিশেষ চিহ্ন দেওয়া। আর মাদারবোর্ডের  সকেটে এক কোনায় একটি নচ অথবা বড় করে ১ লেখা থাকে -এর দ্বারা একে চিহ্নিত করা যাবে। সঠিক সেট আপের জন্য এই চিহ্ন মিলিয়ে নেওয়া খুবই জরুরী।

৪. এর পর প্রসেসরটি ১নং পিন মিলিয়ে আলতো করে সকেটের উপরে রাখুন, দেখবেন খুব সহজেই তা সকেটের ভিতরে দৃঢ়ভাবে বসে গেছে। যদি প্রসেসর ও মাদারবোর্ডের সকেটের মধ্যে কোন ফাক না থাকে তবে বুঝবেন যে ইনষ্টল করা সঠিক হয়েছে। 

 

সিপিইউ সেট করার পর সকেটের লিভার বন্ধ কারার পদ্ধতি

 

 

 

 

 

৫. এবার লিভার বন্ধ করার পালা। ভার্টিকাল অবস্থান থেকে লিভারটি নিচে নামিয়ে আনুন- সামান্য জোর লাগতে পারে। যদি বেশী জোর লাগে তবে হয়তো প্রসেসরটি সকেটে ঠিকমত ফিট হয়নি। এর পর লিভারটি যেখান থেকে খুলেছিলেন সেখানে ঢুকিয়ে দিন। 

৬. এবার হিটসিংক সেট করুন -সিপিইউকে ঠান্ড রাখার জন্য যে তাপ পরিবাহী মেটাল খন্ড এর সংস্পর্শে রাখা হয় তাকে হিট সিংক বলে। ইহা গাড়ীর রেডয়েটরের মত কাজ করে। এর উপরে আবার একটি ফ্যান বসানো হয় যার বাতাসে হিট সিংকটি আরো ঠান্ডা থাকে। মাদারবোর্ডে এই সিংকটি ফিট করার জন্য আংটা থাকে। হিট সিংকটি সাবধানে প্রসেরের উপরে রাখুন এবং এর সাথে যে লিভার আছে তা সাবধারন মাদারবোর্ডের আংটার সাথে ফিট করে দিন।

এখন আমরা হিট সিঙকের পাওয়ার কর্ড মাদারবোর্ডের  ফ্যান প্লাগে লাগিয়ে দিব।

   সর্বশেষে আমরা সিপিইউকে মাদরবোর্ডে এই অবস্থায় দেখতে পাব।

 

 

 

 

 

 

 

 

 

 

গ্রাফিক্স কার্ড ও ডিসপ্লে ইউনিট
ইনষ্টল গ্রাফিক্স কার্ড বা এজিপি
ডিসপ্লে টেকনোলজী ও মনিটরের রেজুলেশন
 
 
 

 

Infosoft Multimedia: All Rights Reserved.

Template Monster Website Templates