0
pcb1 pcb2
বিষয় : গ্রাফিক্স কার্ড ও মনিটর ইনষ্টল করা

সুচিপত্র - প্রধান মেনু

Computer Basic কমপিউটার পরিচিতি

PC Hardware

কমপিউটারের গঠন

CPU সেন্ট্রাল প্রসেসিং ইউনিট

Primary Hardware প্রাইমারী হার্ডওয়ার

Secondary Hardware সেকেন্ডারী হার্ডওয়ার
Input Unit ইনপুট ইউনিট
Output Unit আউটপুট ইউনিট

Memory কমপিউটার মেমোরী

Storage device তথ্য সংরক্ষন

Install Hardware কমপিউটার এসেম্বল
System Control  সিস্টেম কন্ট্রোল
OS অপারেটিং সিস্টেম
PC Booting পিসি বুটিং
Application Software এপ্লিকেশন সফটওয়ার
Computing in Bangla বাংলা কমপিউটিং
Multimedia মাল্টিমিডিয়া
Desktop Publishing ডেস্কটপ পাবলিকেশন
Utility Software ইউলিটি সফটওয়ার
Virus & Antivirus ভাইরাস ও প্রতিরোধ
PC Networking কমপিউটার নেটওয়ার্কিং
Internet ইন্টারনেট ও তথ্য প্রযুক্তি
Hardware Problem হার্ডওয়ার সমস্যা ও সমাধান
Windows OS উইন্ডোজ অপারেটিং সিস্টেম
Software Problem সফটওয়ার সমস্যা ও সমাধান
Windows Tips & Tricks  উইন্ডোজ সমস্যা ও সমাধান
PC Maintenance কমপিউটারের পরিচর্য্যা
FAQ প্রশ্ন ও উত্তর
 

গ্রাফিক্স কার্ড ও মনিটর ইনষ্টল করা Install Graphics Card & Monitor

মনিটর একটি আউটপুট ইউনিট ইহা ছাড়া কম্পিউটার অন্ধ পিসিইউ এর কার্য্যক্রম মনিটরে প্রদশিত হয় বাজারে অনেক ধরনের এবং কোম্পানির মনিটর পাওয়া যায় তবে পিসির জন্য সাধারনত ১৪-২১ ইঞ্চি SVGA কালার মনিটর বেশী ব্যবহৃত হয় হুন্দাই, স্যামসুং, ফিলিপস ,এল জি ইত্যাদি মনিটর সস্তা এবং বেশী প্রচলিত কেনার সময় এর রেজুলেশন কত তা দেখে কিনবেন, কেননা ইহার উপরই ছবির মান নির্ভর করে বাজারে এখন সাধারণত 640x480, 800x600 এবং 1024x768 রেজুলিউশন যুক্ত মনিটর পাওয়া যায়

পুর্ব প্রস্তুতি :-

·         কম্পিউটিবল মনিটর সংগ্রহ করা

·         কেবল সংযোগ প্রদান করা

·         ড্রাইভার সেটআপ করা

·         ড্রাইভার কনফিগার করা

·         রং ও রিজলিউশন কনফিগার করা

উপযুক্ত মনিটর সংগ্রহ করা -কেনার সময় খেয়াল করতে হবে যেন নিম্ন লিখিত তিনটি জিনিস প্যাকেটের মধ্যে থাকে

·         মনিটর

·         একটি ডাটা ও একটি পাওয়ার কেবল

·         ড্রাইভার ডিস্কেট অথবা সিডি

·         ভিডিও এডাপ্টার কার্ড

ভিডিও এডাপ্টর কার্ড বা AGP বোর্ড স্থাপন -

মনিটরের প্রকার ভেদে দুই ধরনের এডাপ্টার কার্ড পাওয়া যায় ১) পুরাতন মডেলের VGA কার্ড, অথবা ২) আধুনিক AGP কার্ড তবে এজিপি কার্ড ব্যবহার করতে হলে কম্পাটিবল মাদার বোর্ড লাগবে - যাতে এজিপি স্লট থাকে বর্তমানে পেন্টিয়াম সিপিইউ ব্যবহার উপযোগী সকল মাদার বোর্ডেই এজিপি স্লট বিল্ট-ইন থাকে মনিটরের কালার ও রেজুলেশন ভিডিও রমের উপর নির্ভর করে ; তাই VRAM কমপক্ষে ৩২ মেগাবাইট হওয়া দরকার বর্তমানে অনেক মাদারবোর্ডে ইন-বিল্ট ভিজিএ কার্ড থাকে ; ১৬ মেগাবাইট বা তদোর্দ্ধ মেমোরী সম্পন্ন হলে তা আপনার জন্য যথেষ্ট হবে তবে যদি উন্নত পারফরমেন্স চান তবে AGP কার্ড কেনাই ভাল

·    কেসিং অপেন কর

·     আপনার প্রয়োজনীয় এক্সপানশন স্লট নির্ধারন করন (এজিপি কার্ড হলে এজিপি স্লট আর ভিজিএ বোর্ড হলে পিসিআই অথবা আইএসএ স্লটে কাডটি সেট করতে হবে)

 

      এই মাদারবোর্ডে চিপসেটের পাশে যে লাল রংয়ের স্লটটি দেখা যাচ্ছে তাই এজিপি স্লট

যে স্লটে ফিট করবেন সেই বরাবর কেসিংয়ের পিছনে অবস্থিত কভারটির স্ক্রু খুলে তা অপসারন কর এবার কার্ডটি আলতো ভাবে স্লটে ঢুকিয়ে দিন এবং স্ক্রু দিয়ে ব্যাক প্যানেলের সঙ্গে আটকিয়ে দিন

৪। ডাটা কেবল কানেকশন দেওয়া -

বামে একটি এজিপি কার্ডের ব্যাক প্যানেল দেখা যাচ্ছে , যেখানে তিন ধরনের পোর্ট আছে। এগুলোকে ফিমেল পোর্ট বলে। ডান দিকের নীল রংগের ১৫ পিন বিশিষ্ট পোর্টিকে ভিজিএ সিরিয়াল পোর্ট বলে - এতে সাধারন মনিটরের ডাটা কেবল সংযোগ দেওয়া হয়। মাঝেরটি হাই-ডেফিনেশন টিভির জন্য এবং বাম পাশেরটি  টিভি আউটপুটের জন্য।  

নিচে একটি সিরিয়াল ডাটা কেবল দেখানো হলো (মেল) যা উপরের ভিজিএ কার্ডের সিরিয়াল পোর্ট -এর সাথে সংযোগ দিতে হবে।

ডাটা ক্যাবলের দুই মাথায় দুইটি কানেক্টর থাকে (একটি Male অন্যটি Female) এক মাথা (১৫ পিন বিশিষ্ট - ফিমেল) মাদারবোর্ডের স্লটে অস্থিত ভিডিও পোর্ট কানেক্টরের সঙ্গে স্ক্রু দিয়ে আটকাতে হবে অন্য মাথা (১৫ পিন বিশিষ্ট -মেল) মনিটরের ইনপুট সকেটের সঙ্গে স্ক্রু দিয়ে লাগাতে হবে

পাওয়ার কেবল সংযোগ দেওয়া খুব সহজ - পাওয়ার কেবলের এক দিক মনিটর এবং অন্যদিক Casing এর পিছনে অবস্থিত সকেটের মধ্যে ঢুকিয়ে দিতে হবে এটি কেবল একদিকেই ঢুকানো সম্ভব কোন কোন কমপিউটারে পাওয়ার ক্যাবল সরাসরি এসি আউটলেটের সংগে সংযোগ দিতে হয় - যেমন ATX মাদারবোর্ডের বেলায়

এখানে পাওয়ার সকেট ও কেবলের প্লাগ এর ছবি দেখানো হলো।

 

ড্রাইভার ইনষ্টল করা - হার্ডড্রাইভ ও ফ্লপি ড্রাইভের ক্ষেত্রে যেমন CMOS সেটআপ কনফিগার করতে         হয় মনিটরের বেলায় তেমনি ড্রাইভার ইনষ্টল করতে হয় বুটিং এর সময় প্লাগ এন্ড পে­ BIOS আপনা     আপনিই মনিটরকে চিনে নেয় কিন্তু ড্রাইভারের ক্ষেত্রে তেমনটি হয় না তাই নিম্ম বর্ণিত পদ্ধতিতে ড্রাইভার ইনষ্টল করতে হবে

·    উইন্ডোজ চালু হবার পর Start মেনু থেতে Settings > Control Panel অপশন সিলেক্ট করে মাউস ক্লিক কর

·     Control Panel উইন্ডো মনিটরে দেখা দিবেAdd New Hardware আইকনে ডাবল ক্লিক করAdd New Hardware Wizard নামে একটি ডায়ালগ বক্স আসবেNext বোতামে ক্লিক কর"ন আবার Next বোতামে ক্লিক কর। "No the device is not in the list " অপশনটি বাটনটিতে ক্লিক করে Next বাটনে ক্লিক কর"ন। "No I want to select the hardware from the list " অপশন বাটনটি সিলেক্ট করন এবং Next বাটনে ক্লিক কর

·    "Display Adapters" আইটেমটিতে ডাবল ক্লিক কর"ন

·    "Have disk" বোতামটি ক্লিক কর"Install from disk" ডায়ালগ বক্স দেখা যাবে

·     মনিটরের সঙ্গে আগত সিডিটি সিডি-রম ড্রাইভে প্রবেশ করান এবং Browse বোতামটি ক্লিক কর

·    "Open" ডায়ালগ বক্স থেকে সিডি ড্রাইভ নির্বাচন করে OK বাটন ক্লিক কর

·    "Install from the disk" ডায়ালগ বক্সে ফিরে আসবেOK বাটন ক্লিক কর পর্দায় দেখানো নির্দেশ মত কাজ করন - আপনার প্রাইভারটি ইনষ্টল হয়ে যাবে

কালার ও রিজলিউশন কনফিগার করা :- মনিটর ভেদে রিজলিউশন বিভিন্ন রকম হতে পারে - ইহা ভিডিও গ্রাফিক্স কার্ড এর উপরে নির্ভর করে বর্তমানে এজিপি কার্ড গুলি 1024X768 পিকসেল আবার কোনটি ১২০০ X ১০২৪ পিক্সেল পর্যন্ত সাপোর্ট করে থাকে তাই আপনার পছন্দ মত রিজলিউশন কনফিগার করতে হবে আবার রংও বিভিন্ন ষ্ট্যান্ডার্ডের হয়- যেমন,

8bit/Pixel=256 colors

16bit/Pixel (High color) =65,536 colors

24 bit/Pixel (True colors)= 16.7 million colors

বিভিন্ন এডাপ্টর বিভিন্ন রং সাপোর্ট করে -তাই আপনকে রং ও কনফিগার করতে হবে24 bit (True colors) সিলেক্ট করলে আপনি ১৬ মিলিয়ন রং পাবেন রিজলিউশন যত বেশী হবে ছবি তত ভাল কিন্তু ছোট দেখাবে নিম্নে রং ও রিজলিউশন কনফিগার করার পদ্ধতি বর্ণিত হল -

·     Start মেনু থেকে Setting > Control Panel সিলেক্ট করে ক্লিক করControl Panel উইন্ডো দেখা যাবে

·      Display আইকন ডাবল ক্লিক কর

·      Display Properties ডায়ালগ বক্স দেখা যাবেSetting ট্যাবে ক্লিক কর

·     Color অপশনে ডাইন এরো ক্লিক কর লিষ্ট থেকে High color(16bit) অথবা True color(24 bit) সিলেক্ট করে ক্লিক কর

·     Screen Area তে Less---- More  স্লাইডারকে মাউস দ্বারা ড্রাগ করে ডান দিকে মুভ করন এবং আপনার পছন্দ মত রিজলিউশন সিলেক্ট করন (600X480, 800X600 এবং 1024X768 pixel এর যে কোন একটি)

·     OK বাটন করুন ক্লিক করুন "Display Properties'  উইন্ডোতে ফিরে আসবেClose বাটন ক্লিক করে বের হয়ে আসুন

শেষ

আরো দেখুন : -

বিভিন্ন ধরনের মনিটর Different types of Monitor
গ্রাফিক্স কার্ডের কারীগরি দিক Technical aspect of Graphics Card

 

Infosoft Multimedia: All Rights Reserved.

Template Monster Website Templates