0
pcb2
বিষয় : উইন্ডোজ অপারেটিং সিস্টেমের ক্রমবিকাশ - Chronology of Windows OS

সুচিপত্র - প্রধান মেনু

Computer Basic কমপিউটার পরিচিতি

PC Hardware

কমপিউটারের গঠন

CPU সেন্ট্রাল প্রসেসিং ইউনিট

Primary Hardware প্রাইমারী হার্ডওয়ার

Secondary Hardware সেকেন্ডারী হার্ডওয়ার
Input Unit ইনপুট ইউনিট
Output Unit আউটপুট ইউনিট

Memory কমপিউটার মেমোরী

Storage device তথ্য সংরক্ষন

Install Hardware কমপিউটার এসেম্বল
System Control  সিস্টেম কন্ট্রোল
OS অপারেটিং সিস্টেম
PC Booting পিসি বুটিং
Application Software এপ্লিকেশন সফটওয়ার
Computing in Bangla বাংলা কমপিউটিং
Multimedia মাল্টিমিডিয়া
Desktop Publishing ডেস্কটপ পাবলিকেশন
Utility Software ইউলিটি সফটওয়ার
Virus & Antivirus ভাইরাস ও প্রতিরোধ
PC Networking কমপিউটার নেটওয়ার্কিং
Internet ইন্টারনেট ও তথ্য প্রযুক্তি
Hardware Problem হার্ডওয়ার সমস্যা ও সমাধান
Windows OS উইন্ডোজ অপারেটিং সিস্টেম
Software Problem সফটওয়ার সমস্যা ও সমাধান
Windows Tips & Tricks  উইন্ডোজ সমস্যা ও সমাধান
PC Maintenance কমপিউটারের পরিচর্য্যা
FAQ প্রশ্ন ও উত্তর
 

উইন্ডোজ অপারেটিং সিস্টেমের ক্রমবিকাশ - Chronology of Windows OS

·          নভেন্বর ১৯৮৩ : নিউইয়র্ক শহরের প্লাজা হোটেলে মাইক্রোসফট কর্পোরেশন আইবিএম কম্পিউটারের জন্য নতুন প্রজন্মের অপারেটিং সিস্টেম মাইক্রোসফট উইন্ডোজের ঘোষণা দেয় যা গ্রাফিক্স ইন্টারফেস এবং একাধিক পরিবেশে কাজ করতে সক্ষম

·          নভেম্বর ১৯৮৩ : উইন্ডোজ ১.০ বাজারে ছাড়া হয

·         অক্টোবর ১৯৮৮ : ডেভিড কাল্টার মাইক্রোসফটে যোগদান করে তার আগের ডিজিটালের সহকর্মীদের সাথে এনটির জন্য কাজ শুরু করেন

·         জুন ১৯৮৯ : চাক হুইটমারের নেতৃত্বে একটি দল এনটির গ্রাফিক্সের কাজ শুরু করেন প্রথমত দলটি সি++ দ্বারা কোড লেখা শুরু করলেও পরবর্তীতে কার্যদক্ষতার করণে সি দ্বারা কোড লেখা হয়

·         জুলাই ১৯৮৯ : এনটি টিমের তৈরি ইন্টেল i860 প্রসেসর সমৃদ্ধ একটি সিস্টেমে প্রথমবারের মত এনটির কিছু অংশ রান করানো হয়

·         জানুয়ারি ১৯৯০ : বিল গেটস উচু শ্রেণীর ডিজাইনারদের সাথে আলোচনায় ইন্টেলের ৩৮৬+ প্রসেসরে এনটি রান করানোর গুরুত্ব ব্যক্ত করেন এবং ইন্টেল i860 প্রসেসরের বদলে নতুন রিস্ক প্রসেসরের কথা বলেন

·         মে ১৯৯০ : উইন্ডোজ ৩.০ অবমুক্ত করা হয় এতে উন্নত প্রোগ্রাম ম্যানেজার ও আইকন সিস্টেম , নতুন ফাইল ম্যানেজার, ১৬ কালার সাপোর্ট এবং উন্নত ও দ্রুতগতির অপারেশন অন্তভুক্ত হয় এক বছরেই এর ৩০ লাখ কপি বিক্রি হয়

·         মার্চ ১৯৯১ : মাইক্রোসফট তার অনেক সহযোগীদের কাছে এনটির কিছু বিষয়াদি প্রকাশ করেন

·         ৮ মে ১৯৯১ : এন রিভার্সিতে প্রথমবারের মত একটি ডস প্রোগ্রাম (গেম) চালানো হয়

·         জুন ১৯৯১ : এনটিতে প্রথম উইন্ডোজ প্রোগ্রাম ওয়ার্ড রান করানো হয়

·      এপ্রিল ১৯৯২ : উইন্ডোজ ৩.১ মুক্তি পায়  দুমাসে ৩০ লাখ কপি বিক্রি হয় এবং ১৯৯৭ সাল পর্যন্ত এক নম্বর অপারেটিং সিস্টেম হিসেবে প্রধান্য বজায় রাখে

 

 

 

 

  •  অক্টোবর ১৯৯২ : এনটির প্রথম বেটা ভার্সন বাজারে ছাড়া হয়

  • নভেম্বর ১৯৯২ : উইন্ডোজ এনটির জন্য প্রথম উইন্ডোজ ৩২ সফটওয়্যার ডেভেলপমেন্ট কিট মুক্তি পায়

  • আগস্ট ১৯৯৩ : অবশেষে উইন্ডোজ এনটি ৩.১ মুক্তি পায়

         

  • অক্টোবর ১৯৯৩ : মাইক্রোসফট এনটি ৩.১ এর জন্য প্রথম প্যাচ (Patch) প্রকাশ করে যেখানে ৯০ টিরও বেশী বাগের সমাধান দেয়া হয়েছে

  • ডিসেম্বর ১৯৯৩ : মাইক্রোসফট ও মটোরোলা যৌথভাবে পাওয়ার পিসি  প্লাটফর্মের জন্য উইন্ডোজ এনটিকে ছাড়ার ঘোষণা দেয় প্রায় ৩ লাখ কপি এনটি বিক্রি হয়

  •  আগস্ট ১৯৯৪ : এনটির প্রথম আপগ্রেড (৩.৫) প্রকাশ করা হয় উইন্ডোজ এনটির জন্য ৩২ বিটের ওয়ার্ড ও এক্সেল যুক্ত অফিসের প্রথম ভার্সন মুক্তি পায় ব্যাক অফিসের কথাও ঘোষণা দেয়া হয়

  •  ফেব্রুয়ারি ১৯৯৫ : প্রথমবারের মত পাওয়ার পিসি সমৃদ্ধ সিস্টেমে এনটি চালানো হয়

  • মে ১৯৯৫ : উইন ৯৫ এর জন্য তৈরি করা এপ্লিকেশন যাতে এনটিতে রান করতে পারে সেজন্য এনটির গুরুত্বপূর্ণ আপডেট (৩.৫১)- এর ঘোষণা দেয়া হয়

  •   আগস্ট ১৯৯৫ : উইন্ডোজ ৯৫ প্রকাশ করা হয এটিই উইন্ডোজের প্রথম ভার্সন যেখানে এমএস-ডসের প্রয়োজন নেই এবং ব্যবহারবিধি খুবই সহজ সরল এতে টিসিপি/আইপি, ডায়াল আপ নেটওয়ার্কিং ও বড় ফাইল নেমের সুবিধা প্রদান করা হয়

 

 

 

 

 

  •  সেপ্টেস্বর ১৯৯৬ : মাইক্রোসফট ঘোষণা করে যে নতুন ভার্সন এনটি ৫.-এ ৬৪ বিটের সাপোর্ট যুক্ত হবে

  • ডিসেম্বর ১৯৯৬ : পাওয়ার পিসিতে এনটির সাপোর্ট প্রত্যাহারের ঘোষণা দেয়া হয়

  • সেপ্টেম্বর ১৯৯৭ : মাইক্রোসফট পিডিসিতে এনটি ৫.০ এর প্রথম বেটা প্রকাশ করে

  • জুন ১৯৯৮ : উইন্ডোজ ৯৮ প্রকাশ করা হয় এতে ইন্টারনেট এক্সপ্লোরার ৪ কে বিল্টইন হিসেবে রাখা হয়

·        

 

 

 

  • এপ্রিল ১৯৯৯ : উইন্ডোজ ২০০০ এর বেটা ৩ মুক্তি পায়

  • নভেম্বর ১৯৯৯: উইন্ডোজ ২০০০ রিলিজ ক্যান্ডিডেট ৩ (RC3) আমেরিকায় প্রকাশ করা হয়

  •  ১৭ ফেব্রুয়ারি ২০০০ : উইন্ডোজ ২০০০-এর মুল ভার্সন প্রকাশ

 

·        

 

  • ১৫ জুন ২০০০ :  উইন্ডোজ সিই ৩.১। ইহা বেশী সংখ্যক ভাষা সাপোর্ট করে এবং  ইহার মাল্টিমিডিয়া সক্ষমতা অধীক।

  •  ১৯ জুন ২০০০ : মাইক্রোসফট উইন্ডোজ এমই-এর ফাইনাল ভার্শন বাজার জাত করে।

         

  • জুলাই ২০০০ : মাইক্রোসফট উইন্ডোজ ২০০০ এর সার্ভিস প্যাক-১ বাজারে ছাড়ে।

  • ১৬ মে ২০০১ : মাইক্রোসফট উইন্ডোজ ২০০০ এর সার্ভিস প্যাক-২ বাজারে ছাড়ে।

  • ২৫ অক্টোবর ২০০১ : মাইক্রোসফট উইন্ডোজ এক্সপি বাজারে ছাড়ে। অপারেটিং সিস্টেম উইন্ডোজ এনটি ও ২০০০ -এর কাঠামোতে তৈরী হলেও অন্য যে কোন ভার্শনের সাথে সামঞ্জস্য পুর্ন।

·        

 

 

 

  • আগষ্ট ২০০২ : মাইক্রোসফট উইন্ডোজ ২০০০ -এর সার্ভিস প্যাক-৩ বাজারে ছাড়ে।

  •  সেপ্টেম্বর ২০০২ : মাইক্রোসফট উইন্ডোজ এক্সপি- এর সার্ভিস প্যাক-১ বাজারে ছাড়ে

  •  ৭ নভেম্বর ২০০২ : মাইক্রোসফট উইন্ডোজ এক্সপি-এর ট্যাবলেট পিসির সংস্করন বাজার জাত করে।

  • ২৩ জুন ২০০৩ : মাইক্রোসফট উইন্ডোজ মোবাইল ২০০৩ ভার্শন বাজার জাত করে।

  • ৩০ সেপ্টেম্বর : মাইক্রোসফট উইন্ডোজ এক্সপি-এর মিডিয়া সেন্টার সংস্করন বাজার জাত করে।

  • ৯ জুলাই ২০০৪ : মাইক্রোসফট পামটপ কমপিউটারের জন্য উইন্ডোজ সিই ৫.০ সংস্করন বাজার জাত করে।

  • ১৮ আগষ্ট ২০০৪ : মাইক্রোসফট উইন্ডোজ এক্সপি-এর সার্ভিস প্যাক-২ বাজারে ছাড়ে।

  •  ফেব্রুয়ারী ২০০৫ - মাইক্রোসফট উইন্ডোজ এক্সপি-এর ষ্টার্টার এডিশন কম দামে ইন্দোনেশীয়া ও মালয়েশিয়ার বাজারে ছাড়ে।

  • ২৫ এপ্রিল ২০০৫ : মাইক্রোসফট উইন্ডোজ এক্সপি-এর প্রফেশনাল এডিশন বাজারে ছাড়ে।

  •  ২২ জুলাই ২০০৫ : মাইক্রোসফট উইন্ডোজ অপারেটিং সিষ্টেমের  পরবর্তী ভার্শন ভিসতার নাম ঘোষনা করে।

  • ১১ জুলাই ২০০৬ : মাইক্রোসফট উইন্ডোজ ৯৮ , ৯৮ এসই ও এমই-এর জন্য সিকিউরিটি প্যাচ অবমুক্ত করে।

·         ৩০  জনুয়ারী ২০০৭ : মাইক্রোসফট উইন্ডোজ ভিসতা অফিসিয়ালী  বাজারে ছাড়ে। এ পর্য্যন্ত এই এডিশনের ৬ কোটি কপি বাজারে বিক্রী হয়েছে। 

·        

 

  • অক্টোবর ২০০৮ - প্রফেশনাল ডেভেলপমেন্ট কনফারেন্সে মাইক্রোসফট তাদের সর্বশেষ অপারেটিং সিস্টেম উইন্ডোজ ৭ -এর ঘোষনা দেয়।

  •  ৯ জানুয়ারী ২০০৯ : অপারেটিং সিস্টেম উইন্ডোজ ৭ -এর বেটা ভার্শন রিলিজ করা হয়।

          

  • ২২ অক্টোবর ২০০৯ : উইন্ডোজ আনুষ্ঠানিক ভাবে ফাইনাল ভার্শন বাজারে ছাড়া হয়। একই সাথে উইন্ডোজ সার্ভার ২০০৮ আর২  এডিশন বাজারজাত করা হয়।

আসুন আমরা অপেক্ষা করি বিল গেট সাহেব আমাদের জন্য আর কি চমক নিয়ে হাজির হয়।

           শেষ

 

 

Infosoft Multimedia: All Rights Reserved.

Template Monster Website Templates