0
pcb2

বিষয় : কম্পিউটারে টিভি দেখা TV Show by Computer

সুচিপত্র - প্রধান মেনু

Computer Basic কমপিউটার পরিচিতি

PC Hardware

কমপিউটারের গঠন

CPU সেন্ট্রাল প্রসেসিং ইউনিট

Primary Hardware প্রাইমারী হার্ডওয়ার

Secondary Hardware সেকেন্ডারী হার্ডওয়ার
Input Unit ইনপুট ইউনিট
Output Unit আউটপুট ইউনিট

Memory কমপিউটার মেমোরী

Storage device তথ্য সংরক্ষন

Install Hardware কমপিউটার এসেম্বল
System Control  সিস্টেম কন্ট্রোল
OS অপারেটিং সিস্টেম
PC Booting পিসি বুটিং
Application Software এপ্লিকেশন সফটওয়ার
Computing in Bangla বাংলা কমপিউটিং
Multimedia মাল্টিমিডিয়া
Desktop Publishing ডেস্কটপ পাবলিকেশন
Utility Software ইউলিটি সফটওয়ার
Virus & Antivirus ভাইরাস ও প্রতিরোধ
PC Networking কমপিউটার নেটওয়ার্কিং
Internet ইন্টারনেট ও তথ্য প্রযুক্তি
Hardware Problem হার্ডওয়ার সমস্যা ও সমাধান
Windows OS উইন্ডোজ অপারেটিং সিস্টেম
Software Problem সফটওয়ার সমস্যা ও সমাধান
Windows Tips & Tricks  উইন্ডোজ সমস্যা ও সমাধান
PC Maintenance কমপিউটারের পরিচর্য্যা
FAQ প্রশ্ন ও উত্তর
 
কম্পিউটারে টিভি দেখা -

বাংলাদেশে অনেকেই কম্পিউটারকে টাইপ রাইটার গোছের কিছু বলে মনে করে থাকেন এবং টেলিভিশন ঘরের জন্য কম্পিউটারের চাইতে অনেক বেশি গুরুত্ব পায় তাদের কাছে তাই ঈদে বা বিশ্বকাপ এলে ঘরে ঘরে রঙিন টিভি কেনার ধুম পড়ে যায় কেননা চাকুরি জীবিরা ঈদের সময় বেতন বোনাস মিলিয়ে মোটামুটি ভাল একটা অর্থ পান হাতে পিসির দাম যে হারে কমছে তাতে করে সহজেই রঙিন টিভির বাজেটের সাথে কিছু টাকা যোগ করলে মোটামুটি ভাল একটা পিসি কেনা সম্ভব কিন্তু টেলিভিশন পরিবারের সবার কাছে অনেক বেশি আকষর্নীয়, অথচ যে কথাটি আমাদের অনেকেরই অজানা তা হল পিসিতে সহজেই টিভি দেখা সম্ভব এর জন্য খুব বেশি খরচের প্রয়োজন নেই

টিভি টিউনার কার্ড - আসলে পিসিতে টিভি দেখতে চাইলে কেবল টিভি টিউনার কার্ডের সাথে পিসির সংযোগ ঘটালেই যথেষ্ট মডেম এর মত টিভি টিউনার কার্ডটি পিসির বাইরে থাকতে পারে অথবা সিপিইউএর ভেতর একটি খালি পিসিআই স্লটে ঢোকানো থাকতে পারে পিসির বাইরে (External) যে টিউনার থাকে তা দিয়ে টিভি দেখার বিষয়টি খুব সহজ কেবল প্লাগ লাগিয়ে টিভি চালু করার মত- এর জন্য আলাদা কোনো সফটওয়্যারের প্রয়োজন নেই আসলে এই ব্যবস্থায় পিসি ওপেন করারও দরকার পড়ে না শুধু টিভি টিউনার ও মনিটরে বিদ্যুৎ সংযোগ দিলেই যথেষ্ট কিন্তু এই ব্যবস্থায় একই সাথে হয় টিভি দেখা যাবে, না হয় পিসির কাজ করা যাবে কিন্তু দুটো এক সাথে করা যাবে না অপর দিকে ভেতরের (Internal) টিভি টিউনারের স্থাপন কিছুটা জটিল পদ্ধতির প্রথমে সিপিইউ খুলে তারপর এর ভেতরে Internal TV tuner কার্ড ঢোকাতে হয় তারপর ড্রাইভার ড্রাইভার ও টিভি দেখার সফটওয়্যার ইনষ্টল করতে হয় আবার রিমোট কন্ট্রোল এর কাজ করার জন্য হয়ত বাড়তি একটা সফটওয়্যার ঢোকানোর প্রয়োজন হতে পারে টিউনার কার্ড ঢোকানো যতটা সহজ সফটওয়্যারের বিষয়টি ততটা সরল নয় পিসির ভেতরের টিভি কার্ড ঢোকানোর সময় খেয়াল রাখতে হবে টিউনার কার্ড ও ডিসপে­ কার্ড যেন সামঞ্জস্যপূর্ণ হয় যেমন এভার মিডিয়া (Aver Media) কার্ডের সাথে MXIC ডিসপ্লে­ কার্ড কাজ করে না তাই কোনো টিভি টিউনার কার্ড কেনার আগে অবশ্যই নিশ্চিত হতে হবে যেন তা ব্যবহারকারীর পিসির সিস্টেমের সাথে সামঞ্জস্যপূর্ণ হয় আর নোটবুক (ল্যাপটপ) পিসি ব্যবহারকারীরা PC MCIA টিউনার কার্ড অথবা এক্সটার্নাল কার্ড ব্যবহার করতে পারেন

ডিসপ্লে­র মান কেমন - পিসিতে টিভি দেখার ব্যাপারটি আসলেই সহজ তবুও প্রশ্ন থেকে যায় যে, পিসিতে টিভির মত এত সুন্দর ছবি ও শব্দ আসবে কি না ছবির গুণগত বৈশিষ্ট্য কয়েকটি বিষয়ের ওপর নির্ভরশীল- ডিসপ্লে­ কার্ড, মনিটর, ক্যাবল সিগনাল ও টিউনার কার্ড অনেকেই অভিযোগ করেন যে, টিভি কার্ডের মাধ্যমে স্ক্রীনের পুরো অংশ জুড়ে ভাল মত ছবি দেখা যায় না তবে এই অভিযোগ পুরোপুরি ঠিক নয় মূলত ভিসিডি দেখার সময় এ সমস্য দেখা যায় সাধারণত টিভি দেখার বেলায় এই অসুবিধা খুব একটা ঘটে না একটু বেশি দামি টিভি টিউনার কার্ড কিনলে কোনো অসুবিধা হবার কথা নয় টিভি সেটে যেমন রিমোট কন্ট্রোল ব্যবহার করা যায় ঠিক তেমনি পিসিতে টিভি দেখার সময়ও রিমোট কন্ট্রোল ব্যবহার করতে কোনো অসুবিধা নেই বাজারে অনেক ধরনের টিভি কার্ড কিনতে পাওয়া যায় এক্সটার্নাল বা ইন্টানাল টিভি কার্ড কেনা উচিত এ ব্যাপারে অনেকের মনেই দ্বিধা থাকে যারা টিভি দেখার ওপর গুরুত্ব দিতে চান তাদের এক্সটার্নাল টিউনার কেনাই ভাল অপর দিকে যারা ও পিসি খুব বেশি ব্যবহার করেন তাদের অবশ্যই ইন্টার্নাল কার্ড কেনা উচিত রঙিন টিভি কেনার স্বপ্ন অনেক পরিবারের মনেই হয়ত রয়েছে গৃহকর্তার বোনাসের টাকা দিয়ে কিন্তু এবার পিসি কেনার বিষয়টা একটু গুরুত্ব দিয়ে ভাবলে কোনো ক্ষতি নেই পিসির যা দাম তার সাথে মাত্র ৩/৪ হাজার টাকা যোগ করলেই আপনি পেয়ে যাচ্ছেন রঙিন টিভি ও পিসি দুটোই এক সাথে

এ ছাড়া কয়েকটি কোস্পানী সমপ্রতীক কালে মনিটর টিভি নামক একটি টু-ইন-ওয়ান মনিটর বাজার জাত করেছে এত টিভি দেখার জন্য পৃথক কোন টিভি কার্ড , স্পীকার বা কমপিউটারের প্রয়োজন হবে না ফ্লাট স্ক্রীনের এই মনিটার গুলোর সার্ভিস মোটামুটি ভালো

কেমন টিভি টিউনার কিনবেন-

টিভি টিউনার কার্ডটি দেখতে একেবারে মডেমের মতো এর সংযোগে প­াগ অ্যান্ড পে­ সুবিধা বিদ্যমান প্রয়োজন নেই কোন সফটওয়্যার দরকার হবে না বিশেষ কোনো ইন্সটলেশন এমনকি পাওয়ার অন করলেই সচল হবে এই মিডিয়াটি একটা ই"েছই কেবল পূরণ করা যাবে না, তা হলো প্রিয় অনুষ্ঠানটি রেকর্ড করা রিমোর্ট কন্ট্রোলের জন্য বাড়াতি সফটওয়্যার যোগ করে নিতে হবে তবে লক্ষ রাখতে হবে যেন টিভি টিউনার কার্ডটি আপনার ডিসপে­ কার্ডের সঙ্গে কম্পেটিবল হয় আর তাই কেনার আগে বিষয়টি নিশ্চিত হয়ে নেবেন কোনো কোনো কার্ডের রয়েছে ইন্টিগ্রেটেড ভিডিএ ডিসপে­ কার্ড এক্ষেত্রে কাম্প্যাটিবিলিটি কোনো বিষয় নয় নোটবুক ব্যবহারকারীরা ব্যবহার করতে পারেন PCMCIA টিউনার কিংবা এক্সটারনাল ইউনিট

টিভি কার্ড সংযোজন করে ছবি দেখার ক্ষেত্রে এর কোয়ালিটি নির্ভর করে বেশ কয়েকটি বিষয়ের উপর এগুলো ডিসপে­ কার্ড, মনিটর, ক্যাবল সিগনাল এবং টিউনার কার্ড ছোট্ট উইন্ডোতে সব কার্ডেই ভালো কোয়ালিটির ছবি দেখা যায় কখনো কখনো বিপত্তি ঘটে ফুল স্ক্রীন দেখতে গেলে ছবির কোয়ালিটি খানিকটা খারাপ হতে পারে টিভি কার্ডের কমন ফিচার হলো মাল্টি চ্যানেল প্রিভিউ, স্টিল ও ভিডিও ক্যাপচার, মাল্টিপল ইনপুট মোড (ক্যাবল, এন্টেনা, ভিডিও ক্যামেরা), চ্যানেল অটো স্ক্যান, অটো ওয়েক-আপ ও রিমোট কন্ট্রোল

আপনার সুবিধা অনুসারে বেছে নেবেন ইন্টারনাল কিংবা এক্সটারনাল কার্ড পোর্টেবল কম্পিউটারের জন্য উপযোগী হলো এক্সটারনাল কার্ড কম্পিউটারে কাজ করতে করতে টিভি দেখার ক্ষেত্রে ইন্টারনাল কার্ড ইন্সটল করা শ্রেয় যদি আপনার কম্পিউটারে মানসম্পন্ন ডিসপে­ কার্ড থাকে তাহলে বিল্ট-ইন ভিজিএ কার্ডবিহীন টিভি টিউনার কার্ড কিনতে পারেন কিন্তু যদি আপনি চান ডিসপে­ কার্ডকে এজিপি-তে আপগ্রেড করতে তাহলে বিল্ট ইন টিভি টিউনার কার্ড বেছে নেওয়াই উত্তম

     আরো দেখুন -

      কমপিউটার গেমস

       কমপিউটারে গা ন শোনা

       কমপিউটারে সিনেমা দেখা

শেষ

 

 

 

 

 

 

 

Infosoft Multimedia: All Rights Reserved.

Template Monster Website Templates