0
pcb2

বিষয় : কম্পিউটারে গান শোনা - Songs in Computer

সুচিপত্র - প্রধান মেনু

Computer Basic কমপিউটার পরিচিতি

PC Hardware

কমপিউটারের গঠন

CPU সেন্ট্রাল প্রসেসিং ইউনিট

Primary Hardware প্রাইমারী হার্ডওয়ার

Secondary Hardware সেকেন্ডারী হার্ডওয়ার
Input Unit ইনপুট ইউনিট
Output Unit আউটপুট ইউনিট

Memory কমপিউটার মেমোরী

Storage device তথ্য সংরক্ষন

Install Hardware কমপিউটার এসেম্বল
System Control  সিস্টেম কন্ট্রোল
OS অপারেটিং সিস্টেম
PC Booting পিসি বুটিং
Application Software এপ্লিকেশন সফটওয়ার
Computing in Bangla বাংলা কমপিউটিং
Multimedia মাল্টিমিডিয়া
Desktop Publishing ডেস্কটপ পাবলিকেশন
Utility Software ইউলিটি সফটওয়ার
Virus & Antivirus ভাইরাস ও প্রতিরোধ
PC Networking কমপিউটার নেটওয়ার্কিং
Internet ইন্টারনেট ও তথ্য প্রযুক্তি
Hardware Problem হার্ডওয়ার সমস্যা ও সমাধান
Windows OS উইন্ডোজ অপারেটিং সিস্টেম
Software Problem সফটওয়ার সমস্যা ও সমাধান
Windows Tips & Tricks  উইন্ডোজ সমস্যা ও সমাধান
PC Maintenance কমপিউটারের পরিচর্য্যা
FAQ প্রশ্ন ও উত্তর
 

কম্পিউটারে গান শোনা -

বর্তমানে হোম পিসি বিনোদনের একটি অন্যতম মাধ্যম হিসাবে আবিভূত হয়েছে কেননা সামান্য কিছু অতিরিক্ত ব্যয় করে কম্পিউটারের সাথে ভিসিআর ও টেলিভিশন এক সাথে উপভোগ করতে পারেন চাইলে ব্যাকগ্রাউন্ডে মিউজিক চালিয়ে অথবা এক অংশে ভিডিও চালিয়ে রেখে মনিটরের বাকী অংশে অন্য কোন প্রোগ্রামে কাজ করতে পারেনএজন্য সিডিরম,সাউন্ড কার্ড স্পীকার দরকার হবে আর লাগবে একটি ভাল সফটওয়্যার প্রায় সব সাউন্ড কার্ডের ড্রাইভারের সঙ্গেই ভাল ভাল সফটওয়্যার পাওয়া যায় যা আপনাকে ইনষ্টল করে নিতে হবে এসব না থাকা সত্বেও উইন্ডোজের সাথে আসা সফটওয়্যার দিয়েও কাজ চালাতে পারেন

আমরা এখানে উইন্ডোজের Entertainment ইউটিলিটি সফটওয়্যার ব্যবহার করে কিভাবে গান শোনা যায় তা দেখব উইন্ডোজের এই ইউটিলিটিতে মিউজিক শোনা , ভিডিও দেখা এবং সাউন্ড রেকর্ডিংয়ের সুযোগ রয়েছে এর অধীনে ActiveMovie Control, Audio CD , Media Player , Volume Control এবং Sound Recorder নামে কয়েকটি আইটেম বা সফটওয়ার থাকে

১. অডিও সিডি (যাতে শুধুই গান শোনা যায়) সংগ্রই করু বাজারে এখন বিভিন্ন কোম্পানীর অনেক রকম বাংলা, ইংলিশ ও হিন্দী গানের অডিও সিডি পাওয়া যায় , আপনি পছন্দমত একটি সংগ্রহ কর"ন এতে আপনি সর্বোচ ৭৪ মিনিটের অনেক গুলো গান শুনতে পাবেন

২. সিডিটি সিডি-রম ড্রাইভে প্রবেশ করান আজকাল অধিকাংশ সিডি অটোরান বিধায় অল্পক্ষনের মধ্যেই Audio CD সফটওয়্যারটি অটোমেটিক রান হয়ে যাবে এবং গান বাজতে থাকবে ষ্টার্ট বারে আপনি অডিও সিডি প্রোগ্রামটির টাইটেল দেখতে পাবেন ইহাতে ক্লিক করলে Audio CD ডায়ালগ বক্স স্ক্রীনে দেখতে পাবেন এতে সিডি সম্পর্কে বিস্তারিত তথ্য দেখতে পাবেন ; কতটি গান আছে , কত মিনিটের গান ইত্যাদি আপনি ইচ্ছেমত ট্রাক চেঞ্জ করে আগে পিছের যে কোন গান শুনতে পারবেন

৩. আপনি যদি গান শুনার সঙ্গে কম্পিউটারের কাজ করতে চান তবে এই ডায়ালগ বক্সটিকে মিনিসাইজ করে অন্য কাজ করতে পারবেন

৪. সিডি ঢোকানোর পরে যদি অটো রান না হয় তবে ষ্টার্ট মেনু থেকে Programs ® Accessories ® Entertainment (Win98 এর ক্ষেত্রে Multimedia) ® Audio CD অপশনটি সিলেক্ট করুAudio CD ডায়ালগ বক্স দেখা যাবে

এই ডায়ালগ বক্সে ভিসিআর বা অডিও রেকর্ডারে যে রকম বাটন থাকে সেই রকম অনেকগুলি বাটন দেখতে পাবেন ; যেমন Play , Pause , Stop , Rewind , Forward ইত্যাদি পে­ বাটন ক্লিক করুন , ১ম গানটি বাজতে থাকে পছন্দমত অন্য গান বাজাতে চাইলে নিচে Track লিস্ট (যেখানে Track1 লেখা আছে) বক্স এর ডাউন বাটন ক্লিক করলে গানের লিষ্ট দেখা যাবে (যেমন Track1 , Track2 , ----Track13 ইত্যাদি পছন্দ মত যে কোন ট্রাক সিলেক্ট করলে সেই গান শোনা যাবে সাউন্ড শোনা না গেলে ষ্টার্ট Start বারে অবস্থিত স্পীকার আইকোনে ক্লিক করুন এবং ভলিউম বাড়িয়ে দিন নিচের ষ্ট্যাটাস বারে Total Play time , Track No ইত্যাদি তথ্য দেখতে পাযেন প্রয়োজন Rewind বা forward বাটন ক্লিক করে ট্রাক পরিবর্তন করতে পারেনStop অথবা Pause বাটন ক্লিক করে থামাতে বা বিরতি করতে পারেন এবং শেষে Eject বাটন চেপে সিডি বের করতে পারেন

৫. আপনি যদি Creative Lab এর সিডি-রম বিট কেনেন তবে এর সাথে রিমোট কন্ট্রোল পাবেন, যা দ্বারা আপনি দুর থেকে টেলিভিশনের মত বিভিন্ন কাজ করতে পারবেন এর ড্রাইভারের সাথে Sound Blaster নামে সফটওয়্যার পাওয়া যায়, যা দ্বারা উন্নত মানের সাউন্ড ও ভিডিও উপভোগ করা যায়

৬. যদি এই সফটওয়্যারে গান শুনতে অসুবিধা হয় তবে অন্য কোন সফটওয়্যার ইনষ্টল করতে হবে আমরা Sonic এবং VCD PowerPlayer নামের সফটওয়্যার ব্যবহার করে ভাল ফল পেয়েছি তা ছাড়া Yamaha সাউন্ড কার্ডের সঙ্গে Ystation3 নামে একটি উপযোগী সফটওয়্যার পাওয়া যায় যাতে অডিও, ভিডিও এবং সিডি পে­য়ার চালাতে পারবেন

এমপিথ্রি MP3 -

এমপিথ্রি (MP3) চ্ছে হালের সবচেয়ে আলোড়ন সৃষ্টিকারী গান প্লে­ এবং রেকর্ড করার ফর্ম্যাট এমপিথ্রি আসলে কম্পিউটারের একটি রাশি এর অর্থ হল MPEG Audio Layer 3 (এমপেগ অডিও লেয়ার থ্রি) ভিসিডিতে যে পদ্ধতিতে বিশাল ভিডিও তথ্য সংকোচন করে রাখা হয় তারই নাম এমপিইজি (MPEG - Motion Pictures Experts Group) এমপেগ পদ্ধতিতে ভিডিও সংকেত সংকুচিত না করলে একেটি ভিডিও ডিস্কের আকার হত লেজার ডিস্কের সমান (প্রায় ১২ ইঞ্চি ব্যাস); অথচ সংকোচনের পর এই পুরো ভিডিও অডিও তথ্য মাত্র একটি অডিও সিডির সমান ডিস্কে আনা সম্ভব হয়েছে একবার কি আপনি ভেবেছেন প্রায় ৫৫ মিনিটের অডিও আর ভিডিও সংকেত কিভাবে অডিও সিডির সমান একটি ডিস্কে আনা সম্ভব হল? হ্যাঁ, অবশ্যই তথ্য সংকোচনের মাধ্যমে এই তথ্য সংকোচনে বস্তুত অডিও সংকেতকে সংকোচন করা হয়েছে দেখা যায়, সংকুচিত অডিও প্লে-ব্যাক করলে প্রায় সিডি মানের শব্দই পাওয়া যায় সুতরাং প্রাথমিকভাবে ইন্টারনেটে এই ফর্ম্যাটটি খুব জনপ্রিয়তা পায় এমপিথ্রি-তে রূপান্তরিত গান কোন নিয়ন্ত্রণ ছাড়াই ইন্টারনেটের মাধ্যমে ছড়িয়ে দেয়া শুরু হল সংকুচিত না করলে একটি গান প্রায় পঞ্চাশ-ষাট মেগাবাইট জায়গা দখল করে এই পরিমাণ ডাটা ইন্টারনেটে ডাউনলোড করতে প্রায় দেড় ঘণ্টা লাগার কথা কিন্তু এমপিথ্রি-তে সংকোচনের পর একই গানের আকার হল মাত্র পাঁচ/ছয় মেগাবাইট আর ডাউনলোড করতে সময় কমে আসল মাত্র ৮ থেকে ১০ মিনিটে এছাড়া সফটওয়্যারের মাধ্যমেও সাধারণ সিডি থেকে গানকে এমপিথ্রি-তে পরিণত করা যায় সুতরাং কম্পিউটার ব্যবহার করে হার্ড ডিস্কে এমপিথ্রি গান সংরক্ষন শুরু করা হলো শেষে রাইটেবল সিডি সহজলভ্য হওয়ায শুরু হলো এমপিথ্রী গানের সিডি বের করা এখন এরকম একটি সিডিতে ১৫০ থেকে ৩০০ টি গান রেকর্ড করা যায় পক্ষান্তরে সাধারণ সিডিতে গান থাকে ১২ থেকে ১৬ টি

এমপিত্রি প্লেয়ার - এমন যখন সুবিধা তখন সবাই আশা করছিল যখন স্বতন্ত্র এমপিথ্রি প্লে­য়ার বের হবে তখন নিশ্চয়ই তা হবে সিডি ভিত্তিক কিন্তু আদতে তা হল না প্রকৃতপক্ষে সঙ্গীত শিল্পের নীতি-নির্ধারকরা বুঝতে পেরেছিলেন এতে পাইরেসীর হার অনেক অনেক গুণ বেড়ে যাবে এদিকে ইন্টারনেটে এমপিথ্রি ফর্ম্যাট-এ সঙ্গীত অবৈধ ডিস্ট্রিবিউশনের উপরও কড়া নিষেধাজ্ঞা আরোপ করা হল এখন বাকি রইল কিভাবে নতুন এই ফর্ম্যাটটিকে বাণিজ্যিক রূপ দেয়া যায় অনেক রেকর্ডিং আর্টিস্টই এমপিথ্রি ফর্ম্যাটকে ¯^xKvi করে নিয়ে এর ওপর ভিত্তি করে ইন্টারনেটের মাধ্যমে তাদের সঙ্গীত বাজার জাত করা শুর" করল কিন্তু তা শুধুই যাদের কম্পিউটার আর ইন্টারনেট রয়েছে তাদের জন্য যাদের কম্পিউটার বা ইন্টারনেট নেই তারা এমপিথ্রি গান কিভাবে শুনবেন হ্যাঁ, তাদের জন্যই উদ্ভাবন করা হল এমপিথ্রি পে­য়ার না এই পে­য়ারটি সিডি ভিত্তিক নয়, টেপ মাধ্যমেও চলে না এটি আসলে এটিতে কোন মোটর নেই বা কোন মুভিং যন্ত্রাংশই নেই, পুরো ইলেকট্রনিক্স ভিত্তিক এই পে­য়ার

এমনই একটি এমপিথ্রি পে­য়ার ডায়ামন্ড রিও পিএমপি থ্রি-হান্ড্রেড নভেম্বর ১৯৯৮-এ এই পে­য়ারটি বাজারে ছাড়া হয় ১৯৯৯ সালের মে পর্যন্ত এপি ৪০,০০০ ইউনিট বিক্রী হয় একটি খোলা অডিও ক্যাসেটের আয়তনে এই এমপিথ্রি পে­য়ার একসেট মাইক্রোচিপ থেকে গান পে­ করা হয় এতে কোন মুভিং যন্ত্রাংশ নেই বলে ঝাঁকি লেগে গান স্কিপ করে না তবে যাইহোক না কেন এমপিথ্রি পে­য়ার সিডি পে­য়ারের স্থান দখল করতে পারেনি এবং পারবেও কি-না তা সন্দেহ

MP3 গান শুনার উপায় -

ইহা অনেকগুলো গান যা কমপ্রেসড অবস্থায় একটি সিডিতে রাখা হয় এবং সেই অবস্থা থেকেই বাজানো যায় সাধারণ অবস্থায় একটি সিডিতে ১৫ থেকে ২০ টি গান সংরক্ষন করা যায়, অথচ কমপ্রেস করে তাতে কয়েক শত গান রাখা যায় এবং শোনা যায় সাধারণ গানগুলি Wav ফরম্যাটে রাখা হয় ও ১৫ থেকে ২০ মেগাবাইট জায়গা দখল করে সেক্ষেত্রে এমপি৩ গান গুলি MP3 ফরম্যাটে রাখা হয় এবং প্রত্যেকটি গান মাত্র ২ থেকে ৩ মেগাবাইট জায়গা নেয়

১. Winamp লোড করা  - এমপি৩ ফরম্যাটের গানগুলি বাজাতে হলে বিশেষ ধরনের সফটওয়্যার লাগে আমরা Winamp নামক সফটওয়্যার দিয়ে এমপি৩ গানগুলো বাজাবো অধিকাংশ কম্পিউটার ব্যবহারকারীই কম বেশী উইনঅ্যাম্প ব্যবহার করেছেন বা এর সাথে পরিচিত এমপি থ্রি পে­য়ার হিসাবে এর জন্ম হয়ে থাকলেও বর্তমানে এটি সিডি, ওয়েভ ইত্যাদিও বেশ ভালোভাবেই চালিয়ে যাচে বিভিন্ন ধরনের ইকুয়ালাইজার, এনালাইজার, প্লাগ ইন ইত্যাদির সমন্বয়ে উইন অ্যাম্প প্রতিনিয়তই শক্তিশালী হয়ে উঠছে বর্তমানে ইন্টারনেটে Winamp এর বেশ কয়েকটি ভার্শন পাওয়া যাচে সাধারণত প্রত্যেকটি সিডিতেই এই ধরনের সফটওয়্যার থাকে আশা করি আপনি ইতিমধ্যেই গানের সিডিটি সংগ্রহ করেছেন

সিডিটি সিডিরমে ঢুকান স্টার্ট মেনু থেকে Windows Explorer ওপেন করু সিডি ড্রাইভে (E:\ অথবা F:\) ডাবল ক্লিক কর ডান পার্শ্বের উইন্ডোতে অনেকগুলি ফোল্ডার দেখা যাবে এর মধ্যে থেকে Winamp V2.01 Player ফোল্ডারে ডাবল ক্লিক করুন ; আবার কয়েকটি সাব ফোল্ডার এবং অনেকগুলি ফাইল দেখা যাবে এর মধ্য থেকে Winamp ফাইলে মাউস রেখে ডান বাটন ক্লিক করুন ও পপ আপ মেনু থেকে Send to ® Desktop as Short cut অপশনে ক্লিক করু ডিস্কটপে Winamp নামক একটি সর্টকাট আইকন তৈরি হবে যাতে ডাবল ক্লিক করে আপনি সফটওয়্যারটি চালাতে পারবেন

২. ডেস্কটপ থেকে Winamp সর্টকাট ডাবল ক্লিক করুন অথবা পূর্বে উলে­খিত Window Explorer থেকে Winamp ফাইলে ডাবল ক্লিক করুন ;Winamp উইন্ডো পর্দায় দেখা যাবে উইন্ডোর নিচের দিকে সাধারন অডিও রেকর্ডারের মত অনেক গুলো বাটন থাকে (যেমন - Previous Track, Play, Pause, Stop Next Track, Eject) যা দ্বারা সিডির গান নিয়ন্ত্রন করা যায় মাউস পয়েন্টারকে কিছুক্ষন কোন বাটনের উপরে রাখলে কোনটার কি নাম তা Tool tip এ দেখা যাবে ডান দিকে অবস্থিত PL বাটনে ক্লিক করুWinamp Play list উইন্ডো দেখা যাবে এই উইন্ডোতে File+ বাটনে ক্লিক কর"নAdd File to Play List ডায়ালগ বক্স থেকে বিভিন্ন ফোল্ডারের অধীনে অবস্থিত ফাইল গুলি সিলেক্ট করে Open বাটনে ক্লিক করতে হবে এক সাথে সব গুলো সিলেক্ট করতে হলে Ctrl+A কী চাপতে হবে অথবা Shift চেপে ধরে প্রয়োজনমত ফাইল গুলোকে সিলেক্ট করে Open বাটনে ক্লিক করতে হবেWinamp Play List উইন্ডোতে গান গুলোর লিষ্ট দেখা যাবে প্রয়োজনে নিচে ডান দিকে ক্লিক করে ড্রাগ করে উইন্ডোকে বড় করা যাবে কোন গান বাদ দিতে চাইলে সিলেক্ট করে File - বাটন ক্লিক কর"ন

৩. যে গানটি বাজাতে চান তা সিলেক্ট করে ডাবল ক্লিক করুন অথবা প্লে-বাটন চাপুন, গানটি বাজতে থাকবে উইন্ডোর উপর দিকে Seek up বারে প্রগ্রেস এবং কত সময় গান হচ্ছে তা দেখা যাবে কোন গান বাজছে তার নাম ও দেখা যাবেVolume Bar ড্রাগ করে ভলিউম কম বা বেশী করা যাবেPaning বার ড্রাগ করে Balance কন্ট্রোল করা যাবে লিষ্ট থেকে গান সিলেক্ট করলে তা কত মিনিটের সেটা ফাইলের ডাইনে লেখা থাকবে এক গান শেষে অটোমেটিক পরবর্তী গান বাজতে থাকবে অন্য গান বাজাতে চাইলে তাতে ডাবল ক্লিক করুPrevious track, Next track , Pause , Play ইত্যাদি বোতাম চেপে পছন্দমত গান শুনতে পারবেন চ্ছে করলে Winamp Test উইন্ডোটি ক্লোজ করে দিতে পারেন মিনিমাইজ বাটন ক্লিক করে Winamp উইন্ডো বন্ধ করে অন্য কোন প্রোগ্রাম চালাতে পারেন

উইনএম্প ব্যবহারের কয়েকটি টিপস

·      প্লাগ ইন বা ভিজ্যুয়ালাইজেশন অফ করে দিন উইনম্যাপ এমনিতেই মেমরি হাংগরী, তার উপরা প্লাগ-ইনগুলো প্রচুর মেমরি দখল করে

·       সময় নিয়ে এমপিথ্রী ফাইল এডিট করু এতে প্লে ­লিস্টে পছন্দের গানটি খুঁজে পেতে সুবিধা হবে যদি ইনফরমেশন সেভ করার সময় বলে ‘can`t remove ID3 tag` তবে ঐ ফাইলটি রিড অনলি তাহলে ফাইলটির প্রপার্টিসে গিয়ে রিড অনলি চেকবক্সটি আনচেক কর এছাড়া অনেক সময় দেখা যায় উইনম্যাপ প্রতিবার লোড হওয়ার সময় ডিফল্ট সেটিং ব্যবহার করছে এখানেও উইনম্যাপ-এর কনফিগারেশন সেটিংস ফাইলটির (Winmap.ini) রিড-অনলি প্রপার্টিস পরিবর্তন কর

·        Winamp- এর শর্টকাট কমান্ড - ব্যবহারকারীদের সুবিধার্থে এখানে Winamp 2.5 -এর বেশ কিছু শর্টকাট কমান্ড দেয়া হল, যেগুলো ব্যবহার করে আপনি সহজেই মাউস ছাড়াই উইন অ্যাম্পের বিভিন্ন কাজ করতে পারবেন এই কমান্ডগুলো উইন অ্যাম্পের অন্যান্য ভার্সনেও ব্যবহার করা যেতে পারে

গান সিলেক্ট করা

L

সিলেক্ট করা গান চালান

X

গান বন্ধ করা

V

চলতি গান শেষে বন্ধ

Ctrl+V

৫ সেকেন্ড পিছানো

৫ সেকেন্ড আগানো

লিষ্টের শুর"তে যাওয়া

Ctrl+Z

ডিরেক্টরী সিলেক্ট করা

Ctrl+L

শো/হাইড পে­ লিষ্ট

Alt+E

শো/হাইড ইকুয়ালাইজার

Alt+G

বিভিন্ন অপশন বদলান

Ctrl+P

গান রিপিট করা

R

আগের গানে যাওয়া

Z

পরের গানে যাওয়া

B

শাফল করা

S

প­াগ ইন স্টার্ট/স্টপ

Ctrl+K

কনফিগার প্লাগ ইন

Alt+C

গানের বিবরণ দেখা

Alt+3

  আরো দেখুন -----

কমপিউটারে শিক্ষা ও বিনোদন

কমপিউটারে টেলিভিশন দেখা

কমপিউটারে সিনেমা দেখা

শেষ

 

 

 

 

Infosoft Multimedia: All Rights Reserved.

Template Monster Website Templates