0
pcb2
বিষয় : উইন্ডোজ ফাইল সিস্টেম -  Windows File System

সুচিপত্র - প্রধান মেনু

Computer Basic কমপিউটার পরিচিতি

PC Hardware

কমপিউটারের গঠন

CPU সেন্ট্রাল প্রসেসিং ইউনিট

Primary Hardware প্রাইমারী হার্ডওয়ার

Secondary Hardware সেকেন্ডারী হার্ডওয়ার
Input Unit ইনপুট ইউনিট
Output Unit আউটপুট ইউনিট

Memory কমপিউটার মেমোরী

Storage device তথ্য সংরক্ষন

Install Hardware কমপিউটার এসেম্বল
System Control  সিস্টেম কন্ট্রোল
OS অপারেটিং সিস্টেম
PC Booting পিসি বুটিং
Application Software এপ্লিকেশন সফটওয়ার
Computing in Bangla বাংলা কমপিউটিং
Multimedia মাল্টিমিডিয়া
Desktop Publishing ডেস্কটপ পাবলিকেশন
Utility Software ইউলিটি সফটওয়ার
Virus & Antivirus ভাইরাস ও প্রতিরোধ
PC Networking কমপিউটার নেটওয়ার্কিং
Internet ইন্টারনেট ও তথ্য প্রযুক্তি
Hardware Problem হার্ডওয়ার সমস্যা ও সমাধান
Windows OS উইন্ডোজ অপারেটিং সিস্টেম
Software Problem সফটওয়ার সমস্যা ও সমাধান
Windows Tips & Tricks  উইন্ডোজ সমস্যা ও সমাধান
PC Maintenance কমপিউটারের পরিচর্য্যা
FAQ প্রশ্ন ও উত্তর
 

উইন্ডোজ ফাইল সিস্টেম

উইন্ডোজ অপারেটিং সিস্টেমে বর্তমানে ৩ ধরনের FAT (File Allocation Table) ব্যবহার করা হয় যেমন, FAT 16, FAT 32 এবং NTFS| এদের মধ্যে ফ্যাট ১৬ হলো সবচেয়ে পুরানো এবং সর্বাধিক ব্যবহৃত ফ্যাট ৩২ উইন্ডোজ ৯৫-এর পরের ভার্সনগুলোর সাথে বের হয়েছে এবং এটি ফ্যাট ১৬ অপেক্ষা বেশি কার্যকরী উইন্ডোজ এনটির ফাইল সিস্টেমে ব্যবহার করা হয় এনটিএফএস পদ্ধতি তবে এটি বর্তমানে উইন্ডোজএর ডিফল্ট ফাইল সিস্টেম

একজন সাধারণ ব্যবহারকারী হার্ড ড্রাইভের স্পেস ছাড়া ফাইল সিস্টেম সংক্রান্ত আর কোনো ব্যাপারে চিন্তিত না হলেও পারেন যারা পিসিতে ফ্যাট ১৬ ব্যবহার করেন তারা সহজেই সেটি ফ্যাট ৩২-তে রূপান্তর করে হার্ড ড্রাইভের স্পেস বাড়াতে পারেন মাইক্রোসফটের মতে ফ্যাট ১৬ থেকে ফ্যাট ৩২-তে কনভার্ট করা উইন্ডোজ ৯৮ ভিত্তিক পিসিগুলোর জন্য একটি প্রধান সিস্টেম এনহ্যান্সমেন্ট পদ্ধতি এর ফলে আপনি ১০-২৫% পর্য্যন্ত হার্ড ড্রাইভের জায়গা অতিরিক্ত ব্যবহার করতে পারবেন

তবে উইন্ডোজ এনটি এবং উইন্ডোজ ২০০০-এর ব্যবহারকারীরা সাধারণত তাদের ডিফল্ট ফাইল সিস্টেম এনটিএফএস থেকে ফ্যাট ১৬ বা ফ্যাট ৩২-তে সুইচ করে না কিন্তু যেসব ব্যবহারকারী উইন্ডোজ এনটি/উইন্ডোজ ২০০০ ছাড়া উইন্ডোজের আগের কোন ভার্সন একই সাথে ব্যবহার করতে চান তাদরে ফ্যাট ১৬ ব্যবহার করতে হবে এখন প্রশ্ন উঠতে পারে ফাইল সিস্টেম পিসির ঠিক কি কাজে লাগতে পারে

ফাইল এলোকেশন টেবিল - FAT ফ্যাট হচেছ সেই গুরুত্বপূর্ণ পাঁচটি ক্ষেত্রের একটি (অন্যগুলো হচেছ- বুট রেকর্ড, পার্টিশন টেবল, মাস্টার বুট রেকর্ড, রুট ডিরেক্টরি) যা পিসির হার্ড ড্রাইভ অর্গানাইজেশনের জন্য ব্যবহার করা হয় যদি পিসিকে একটি লইব্রেরি হিসেবে কল্পনা করা হয় তাহলে ফাইল সিস্টেম হচেছ সেটির কার্ড ক্যাটালগ ফাইল এলোকেশন টেবল আপনার হার্ড ডিস্কে সেভ করা সব রকম ফাইল , ফোল্ডারগুলোর এড্রেস, বিষয়বস্তু এবং স্ট্যাটাস সম্পর্কে তথ্য জমা রাখে

এই ফাইল এলাকেশন টেবল বিভিন্ন ক্লাস্টারের (হার্ড ড্রাইভে ফাইলের জন্য রিজার্ভকৃত জায়গা) ফাইল এবং ফোল্ডারগুলো লোকেট করে রাখে ক্লস্টার হলো ডাটা সেভ করার জন্য অপারেটিং সিস্টেম কর্তৃক নিধারিত সবচেয়ে ক্ষুদ্র একক ক্লাস্টারগুলো সবচেয়ে ছোট ইউনিট

ফ্যাট ১৬ (FAT 16) - যেহেতু এই পদ্ধতি সবচেয়ে আগে বের হয়েছে তাই এটিকে অনেকে শুধু ফ্যাটও বলে থাকে ১৯৭৭ সালে ডিস্কেটে ডাটা অর্গানাইজ করার জন্য উদ্ভাবিত এই ১৬ বিট ফাইল সিস্টেম ডস, উইন্ডোজ, লিনআক্স, ওএস/২, উইন্ডোজ এনটি ইত্যাদি বিভিন্ন অপারেটিং সিস্টেমে কাজ করতে সক্ষম তবে এটির খারাপ দিক হলো- এর মাধ্যমে বড় বড় হার্ড ডিস্কগুলোকে ম্যানেজ করা যায় না ৭০-এর দশকে পিসির হার্ড ডিস্কগুলো ছিলো বেশ ছোট কিন্তু ৮০র দশক থেকে আজ পর্য্যন্ত হার্ড ড্রাইভের আয়তন যেভাবে বাড়ছে সেক্ষেত্রে ফ্যাট ১৬-এর জি.বা.নিয়ে কাজ করার ক্ষমতা একেবারেই অপ্রতুল বলে বিবেচিত হয়

ফ্যাট ৩২ (FAT32) - উইন্ডোজ ৯৫-এর একটি ভার্সনের সাথে মাইক্রোসফট বাজারে ছাড়ে ফ্যাট ৩২ যাতে ফ্যাট ১৬-এর কম হার্ড ডিস্ক স্পেস ম্যানেজ করার অসুবিধাটি সমাধান করা হয় ফ্যাট ৩২-তে ক্লাস্টার আয়তন ফ্যাট ১৬-এর চেয়ে অনেক ক্ষেত্রে ছোট- ফলে ডিস্ক স্পেস আরো ভালোভাবে ব্যবহার করা যায় এছাড়া ডিস্ক ফেইলিওর সম্ভাবনাও এই ফ্যাট ৩২-কম, কারণ এটি ফ্যাট ৩২-এর ব্যাকআপ কপি ব্যবহারে সক্ষম

ফ্যাট ৩২ পদ্ধতি ২ টেরাবাইট (১ টেরাবাইট = ১ ট্রিলিয়ন বাইট) আয়তন পর্য্যন্ত হার্ড ডিস্ককে ম্যানেজ করতে পারে এছাড়া ফ্যাট ১৬ শুধু মাত্র ৫১২ টি ফাইল এবং ফোল্ডারের রুট ডিরেক্টরি ম্যানেজ করতে পারতো অন্যদিকে ফ্যাট ৩২ আনলিমিটেড রুট ডিরেক্টরি সাপোর্ট করে ফ্যাট ১৬-এ সবসময় রুট ডিরেক্টরিকে হার্ডড্রাইভের প্রথমে স্থান দিতে হয়- ফলে যদি সেই জায়গাটি কোনো কারণে নষ্ট হয়ে যায় তাহলে সিস্টেম ফেইলিওর সম্ভাবনা রয়েছে ফ্যাট ৩২-এর ক্ষেত্রে এই অসুবিধা নেই কারণ এতে ডিরেক্টরি সরানোর অপশন দেয়া আছে

এনটিএফএস (NTFS) - ঠিক মতো পুরো সিস্টেমের ডাটা ম্যানেজ করা ছাড়াও এনটিএফএস পদ্ধতি সিকিউরিটির দিক থেকেও বেশ উন্নত এজন্য এটি হাই-এন্ড সার্ভারগুলোতে ব্যবহৃত হয় যদিও প্রথমে এটি উইন্ডোজ এনটির জন্য ডিজাইন করা হয়েছিলো- তবে এখন এটি উইন্ডোজ ২০০০-এ ব্যবহার করা স্বাভাবিকভাবেই হার্ড ডিস্কের স্পেস ভালোভাবে ব্যবহারের জন্য ক্লাস্টার আয়তন আরো ছোট করা হয়েছে তবে এনটিএফএস এবং ফ্যাট ১৬ আর ফ্যাট ৩২-এর মধ্যে আরো কিছু ক্ষেত্রে বেশ পার্থক্য রয়েছে যেমন - নেটওয়ার্কের মাধ্যমে ফাইল শেয়ারিংয়ের ক্ষেত্রে এনটিএফএস কিছু স্পেসিফিক লেভেল ব্যবহার করে যেমন - read only, read/write অথবা deleting| এছাড়া এনটিএফএস লোকাল কমিপউটারগুলোতে প্রতিটি ফাইল এবং ডিরেক্টরি রক্ষা করার অপশন ব্যবহারকারীকে দিয়ে থাকে- অথচ ফ্যাট ৩২-এ শুধুমাত্র নেটওয়ার্কে একটি ফাইল রক্ষা করতে পারে কিন্তু আপনার টার্মিনালে অন্য কোনো অবৈধ ব্যবহারকারী বসে সেই ফাইল এক্সেস করলে তা প্রতিহত করতে পারে না এছাড়া এনটিএফএস -এর ফল্ট টলারেন্স পদ্ধতি বেশ উন্নত এটি হার্ডড্রাইভে সংরক্ষিত ফাইলের কপিগুলোর সাথে তুলনা করে প্রায় সাথে সাথেই যেকোনো ধরনের হার্ড ডিস্ক এরর শুধরে নিতে পারে যদি যেকোন একটি কপি না ম্যাচ করে তাহলে-এনটিএফএস সেই সেকশনটি বাদ দিয়ে সেই একই ফাইলের কপি হার্ড ডিস্কের অন্য ড্রাইভে আবার লিখে রাখে

ফাইল সিস্টেম সমুহের পার্থক্য -

এই তিনটি ফাইল সিস্টেমের মধ্যে মুল পার্থক্য হলো এগুলোর হার্ড ডিস্কের জায়গা ঠিকমতো ব্যবহার করার পদ্ধতির মধ্যে হার্ড ড্রাইভের আয়তনের সাথে সাথে ক্লাস্টার সাইজও বদলে যেতে পারে তবে আপেক্ষিক ক্লাস্টার আয়তন সব সময় এই থাকবে ফ্যাট ১৬-এর ক্লাস্টার সবচেয়ে বড় তারপর ফ্যাট ৩২-র এবং সবচেয়ে ছোট হলো এনটিএফএসএর উদাহরনস্বরুপ বলা যায় যদি আমরা একটি ১ জি.বা.-এর হার্ড ডিস্ককে নেই তাহলে এর ক্লাস্টার সাইজ হবে ফ্যাট ১৬এর জন্য ৩২ কি.বা, ফ্যাট ৩২-এর জন্য ৪ কি.বা. এবং এনটিএফএস এর জন্য ১-২ কি.বা

ফলে একটি ২ কি.বা. আয়তনের ফাইল ফ্যাট ১৬-এ ১টি ক্লাস্টার ৩২ কি.বা. এর মধ্যে ২ কি.বা. ব্যবহার করবে আর ৩০ কি.বা. নষ্ট করবে ফ্যাট ৩২-এর ক্ষেত্রে ক্লাস্টার আয়তন হলো ২ কি.বা. এবং এনটিএফএস-এর ক্ষেত্রে কোনো ড্রাইভ স্পেসই নষ্ট হয় না ক্লাস্টারের এই অব্যবহৃত অংশটিকে --বলে

আপনার কমপিউটারে ফ্যাট কোনটি ? এটি দেখার জন্য My Computer- ক্লিক করে তারপর সাধারণত C: ড্রাইভের উপর রাইট বাটন ক্লিক করুন ও properties এ চলে যান সেই ডায়ালগ বক্সে আপনি দেখবেন পিসিতে কোন ফাইল সিস্টেমটি কাজ করছে? ফ্যাট-১৬ নাকি ফ্যাট-৩২

কোন ফ্যাট পদ্ধতি বেছে নিবেন ?

যদি আপনার পিসির ওএস উইন্ডোজ ৯৮ হয়ে থাকে তাহলে ফ্যাট ৩২ ব্যবহার করা উচিত বিশেষ করে যদি আপনার হার্ডড্রাইভটিতে মোট ৮ জি.বা. বা এর কম জায়গা কিংবা কিছু পার্টিশন থাকে কারণ ফ্যাট ৩২ ব্যবহার করলে অপেক্ষাকৃত অনেক ডিস্ক স্পেস কাজে লাগানো যায়

মাইক্রোসফটের মতে ফ্যাট ১৬-এর পরিবর্তে ফ্যাট ৩২ ব্যবহার করলে ১০-১৫% হার্ড ডিস্ক স্পেস নষ্ট হওয়া থেকে বেঁচে যায় এবং কয়েক শ মে.বা. পর্য্যন্ত জায়গা বেশি পাওয়া যায় এছাড়া দ্রুত লোডিং এবং কম সিস্টেম রিসোর্স ব্যবহারের জন্যও ফ্যাট ৩২ জনপ্রিয় যদি আপনার পিসিতে উইন্ডোজ ৯৫ থাকে তাহলে দেখে নিন সেটি OEM সার্ভিস রিলিজ ২ ভার্সন কিনা, যেটি প্রথম ফ্যাট ৩২ সাপোর্ট করা শুরু করে এটি পরীক্ষা করার জন্য My Computer -এর রাইট বাটন ক্লিক করে Properties-G দিয়ে General.CL-এর মধ্যে দেখুন 4.00, 450B অথবা 4.00.430.C লেখা আছে কিনা যদি থাকে তাহলে বোঝা যাবে যে আপনার ফাইল সিস্টেম ফ্যট ৩২-এ কনভার্ট করা যাবে- নয়ত নয় আপনি যদি উইন্ডোজ ৯৫ থেকে (যেটি ফ্যাট ১৬ ব্যবহার করে) আপগ্রেড করে উইন্ডোজ ৯৮ ব্যবহার শুরু করেন তাহলে আপনি ফ্যাট ৩২ অথবা ফ্যাট ১৬ যে কোনটিই ব্যবহার করতে পারবেন এক্ষেত্রে ফ্যাট ১৬ ডিফল্ট ফাইল সিস্টেম হিসেবে কাজ করবে- যদি না আপনি ফ্যাট ৩২ কে স্পেসিফাই করে দেন মাইক্রোসফট অটোমেটিক্যালি ফাইল সিস্টেম কনভার্ট করার ব্যবস্থা রাখেনি

সেটওয়ার্ক এনভায়রনমেন্টের কারণে সাধারণত উইন্ডোজ এনটি ব্যবহারকারীরা ডিফল্ট ফাইল সিস্টেম এনটিএফএস-কে বদলায় না তবে একই মেশিনে যদি উইন্ডোজ এনটি এবং উইন্ডোজ ৯৮ লোড করা থাকে এবং দুটি ওএস-ই যদি একই পার্টিশন এক্সেস করতে যায় তখন সেই পার্টিশানের জন্য ফ্যাট ১৬ ব্যবহার করতে হবে কিন্তু, যদি শুধু উইন্ডোজ এনটি লোড করা একটি মেশিনে নেটওয়ার্কিংয়ের মাধ্যমে অন্য ওএস দ্বারা এক্সেস করা হয় তাহলে ফ্যাট ব্যবহারের দরকার নেই যদিও উইন্ডোজ ৯৮ বা উইন্ডোজ ৯৫ সরাসরি এনটিএফএস ড্রাইভগুলো পড়তে পারে আর যদি আমরা হার্ড ডিস্কের সাইজকে ধর্তব্যের মধ্যে আনি তাহলে ২০০ মে.বা-এর কোন একটি ভার্সন এনটিএফএস-এর পরিবর্তে ব্যবহার করা উচিত উইন্ডোজ ২০০০-এর জন্য এনটিএফএস ব্যবহার করা হয়- কারণ এর সিকিউরিটি ব্যবস্থা ফ্যাট ১৬ বা ফ্যাট ৩২-এর চেয়ে অনেক উন্নত

ফ্যাট ১৬ কেন প্রয়োজন ?

প্রশ্ন উঠতে পারে, ফ্যাট ৩২ বা এনটিএফএস যদি এতই ভালো হয় তবে কেন ফ্যাট ১৬ এখনও ব্যবহৃত হচেছ ? এর কারণ হলো ফ্যাট ১৬ ছাড়া অন্য কোন ফাইল সিস্টেম উইন্ডোজ এর একাধিক ভার্সন যেমন-উইন্ডোজ এনটি, 3.x, ৪.০ বা উইন্ডোজ ৩.০ ডায়াল বুট করতে পারে না বা একসাথে চালাতে পারে না এছাড়া এনটিএফএস ইউজার একটি মেশিন এমএস-ডস অথবা উইন্ডোজ 9.x বুট করতে পারে না অথচ ফ্যাট ১৬-এর সিস্টেম তা পারে উইন্ডোজ ৯৮ এনটিএফএস-এ বুট করতে পারে না, কিন্তু উইন্ডোজ ৯৮ এবং এনটিএফএস উভয়ই ফ্যাট ১৬-এর ড্রাইভগুলো রিড করতে পারে তাই ডুয়াল বুটিং করতে হলে অবশ্যই আপনাকে ফ্যাট ১৬-এর যেকোন ভার্সন মেশিনে প্রয়োগ করতে হবে

একবার যদি ফ্যাট ১৬ থেকে ফ্যাট ৩২ বা এনটিএফএস-এ ফাইল সিস্টেমকে কনভার্ট করেন তাহলে তা পুনরায় কনভার্ট করার কোন সহজ টুল নেই আবার ফ্যাট ১৬ ফিরে যেতে হলে আপনার হার্ড ড্রাইভকে রিপার্টিশন এবং রিফরম্যাট করতে হবে এবং ওএস আর জরুরী ফাইলগুলোকে রিইনস্টল করতে হবে কারণ রিপার্টিশনের ফলে হার্ড ড্রাইভ থেকে সমসত ডাটা মুছে যায়

উইন্ডোজ ৯৫/৯৮ কনভার্সনের বিভিন্ন দিক -

আপনার হার্ড ডিস্ক যদি কোন পুরানো কমপ্রেশন প্রোগ্রাম (যেমন-মাইক্রোসফট ড্রাইভস্পেস অথবা ড্রাইভস্পেস ও) ব্যবহারের মাধ্যমে কমপ্রেসড অবস্থায় থাকে তাহলে সেটিকে ফ্যাট ৩২-তে কনভার্ট করা যাবে না যদি আপনার হার্ড ডিস্ক স্থানান্তরযোগ্য হয় এবং এমন কোন ওএস-এর সাথে ব্যবহার করা হয় যা ফ্যাট ৩২ কমপ্যাটিবল নয় তাহলে ফ্যাট ৩২-এর ড্রাইভটি এক্সেস করতে পারবেন না আপনার ল্যাপটপে হাইবারনেট” ফিচারটি ব্যবহৃত হয়ে থাকলে ফ্যাট ৩২-তে কনভার্ট করলে এই ফিচার অফ হয়ে যেতে পারে

যদি কোনো কারণে আপনি উইন্ডোজ ৯৮ আন ইনস্টল করে উইন্ডোজ-এর এমন কোন ভার্সন ইনস্টল করতে যান, যেটি ফ্যাট ৩২ কমপ্যাটিবল নয়, আপনি কিন্তু সেটি করতে পারবেন না এমন অনেক সফটওয়্যারই আপনার পিসিতে থাকতে পারে যেগুলো ফ্যাট ৩২ কমপ্যাটিবল নয় সেগুলোর আপগ্রেড ভার্সন সংগ্রহ করার চেষ্টা করুন

উইন্ডোজ ৯৮-এ ফ্যাট ৩২-এর কনভার্সন

আপনি এই কনভার্সনের সিদ্ধান্ত নিয়ে থাকলে কিছু প্রস্তুতি গ্রহণ করলে আপনার এই কাজ আরো সহজে সমপন্ন করা সম্ভব

প্রথমেই একটি বুট ডিস্ক বানিয়ে নিন এজন্য ডিস্কেট ড্রাইভে একটি খালি ডিস্ক ঢুকান তারপর ক্লিক করে ক্রমান্বয়ে Start, Settings, Control Panel এবং সবশেষে এবং সবশেষে Add/ Remove Software- লে যান তারপর যথাক্রমে Startup Disk এবং Create Disk- ক্লিক করুন আপনি পুরো সিস্টেম ব্যাকআপের সুযোগও এই কনভার্সন প্রসেসের সময় পাবেন

কনভার্সন প্রসেসের শুরুতে যথাক্রমে Start, Programs, Accessories এবং System Tools-এ ক্লিক করুন ড্রাইভার কনভার্টার উইজার্ড আপনাকে জিজ্ঞেস করবে যে আপনি কোন ড্রাইভকে কনভার্ট করতে চান এবং C:/FAT 16- কে ডিফল্ট হিসেবে দেখাবে যদি এটি ঠিক হয়ে থাকে, Next -এ ক্লিক করুন ন ওয়ার্নিং পাবেন যে কিছু এন্টিভাইরাস এবং ডিস্ক ইউটিলিটিজ ফ্যাট ৩২-তে কাজ করে না এরপর উইজার্ড পুরো সিস্টেমটাকে চেক করে সেই ধরনরে ইনকপ্যাটিবল প্রোগ্রামগুলোর একটি লিস্ট তৈরি করে তারপর স্ক্রীণে ম্যাসেজ আসবে আপনি ফাইলগুলোকে ব্যাকআপ করতে চান কিনা যদি চান, তাহলে Create Backup-এ ক্লিক করে ডিস্ক ইউটিলিটি চালিয়ে দিন

এই ব্যাকআপের কাজ শেষ হবার পরে স্ক্রীণে মেসেজ আসবে যদি আপনি ড্রাইভটিকে কনভার্ট করতে চান তাহরে অবশ্যই এমএস-মোডে মেশিন রিস্টার্ট করতে হবে তারপরের কাজগুলো করবে কমিপউটার নিজে প্রথম ধাপে একটি নীল স্ক্রীণ দেখা যাবে যেটি বলবে আপনার সিস্টেম মোট কি কি কাজ করছে যার ফলে পুরো ফাইল সিস্টেমকে ফ্যাট ৩২-তে কনভার্ট করা যায় এরপর পিসি রিস্টার্ট হবে এবং স্বয়ংক্যীয়ভাবে ডিস্ক-ডিফ্র্যাগমেন্টর চালানো শুরু করবে এজন্য প্রায় ৪৫ মিনিট সময় লাগবে তারপর মেসেজ আসবে যে কনভার্সন প্রক্রিয়া সফলভাবে শেষ হয়েছে

তবে মনে রাখবেন, যদি হার্ড ড্রাইভে কোন এরর থাকে তাহলে কনভার্টার প্রোগ্রাম আর চলবে না এ সমস্যা দূর করার জন্য স্ক্যান ডিস্ক চালিয়ে দেখতে পারেন তবে এক্ষেত্রে লক্ষ্য রাখবেন যাতে Automatically fix errors বক্সটি সিলেক্ট করা থাকে

উইন্ডোজ ৯৫-এ ফ্যাট ৩২ কনভার্

এটা সবসময় মনে রাখতে হবে যে উইন্ডোজ ৯৫-এর বিভিন্ন ভার্সনের মধ্যে একমাত্র উইন্ডোজ ৯৫ OSR-2 ই ফ্যাট ৩২ কমপ্যাটিবল ফ্যাট ৩২ কোন কনভার্সন টুল অফার করে না এ জন্য ড্রাইভ পার্টিশন এবং রিফরম্যাটিংয়ের প্রয়োজন হয় আপনি ডিস্ক পার্টিশনের জন্য উইন্ডোজ ৯৫-এর FDISK ব্যবহার করতে পারেন এটি প্রয়োগের খারাপ দিকে হলো - এটি আপনার সমস্ত ডাটাকে মুছে ফেলেFDISK প্রক্রিয়া শুরু করার জন্য প্রথমে বুট দিয়ে আপনার পিসিকে স্টার্ট করাতে হবে তারপর প্রম্পট FDISK টাইপ করতে হবেFDISK ম্যাসেজ দেখাবে Do you want to enable large hard drive support? এক্ষেত্রে Yes লিখুন, এরপরে আপনার ড্রাইভ ফ্যাট ৩২ হিসেবে ফরম্যাট হবে

উইন্ডোজ এনটি এবং উইন্ডোজ ২০০০-এ কনভার্সন

যেহেতু উইন্ডোজ এনটি বা উইন্ডোজ ২০০০-এর ফাইল সিস্টেমে কনভার্ট করার জন্য কোন উইজার্ড নেই, তাই একাজ একজন সাধারণ ব্যবহারকারীর কাজে জটিল এবং সময় সাপেক্ষ বলে মনে হতে পারে এটি করতে হলে শুরুতে অবশ্যই পিসিকে সিস্টেম বুট ডিস্কেটের সাহায্যে বুট করতে হবে এবং বুটিং প্রসেসের সময় Command line mode সিলেক্ট করতে হবে। উদাহরনস্বরুপ বলা যায়, C: ড্রাইভকে এনটিএফএস-এ কনভার্সনের জন্য টাইপ করতে হবে "Convert C:/fs:ntfs.

FAT 16 এবং FAT 32 এর মধ্যে পার্থক্য

FAT 16

FAT 32

বেশিরভাগ ওএস এমএস-ডস উইন্ডোজ ৯৫, ৯৮, এনটি, ২০০০ ওএস/২ এবং ইউনিক্স এটিকে ব্যবহার করতে পারে

FAT ৩২ উইন্ডোজ ৯৫, ওএসআর২, উইন্ডোজ ৯৮ এবং উইন্ডোজ ২০০০-এ ব্যবহৃত হয়

২৫৬ মে.বা-এর চেয়ে ছোট লজিক্যাল ড্রাইভের ক্ষেত্রে এই ফাইল সিস্টেম সবচেয়ে বেশি উপযোগী

৫১২ মে.বা.-এর নিচে ড্রাইভকে ফ্যাট ৩২ সাপোর্ট করে না

বিভিন্ন ডিস্ক কমপ্রেশন, যেমন Drive Space সাপোর্ট করে

 ডিস্ক কমপ্রেশন সাপোর্ট করে না

হার্ড ডিস্ক পার্টিশন ও ফরম্যাট করা

শেষ

 

 

 

Infosoft Multimedia: All Rights Reserved.

Template Monster Website Templates