0
pcb2
বিষয় : লিনাক্স অপারেটিং সিস্টেম Linux Operating System

সুচিপত্র - প্রধান মেনু

Computer Basic কমপিউটার পরিচিতি

PC Hardware

কমপিউটারের গঠন

CPU সেন্ট্রাল প্রসেসিং ইউনিট

Primary Hardware প্রাইমারী হার্ডওয়ার

Secondary Hardware সেকেন্ডারী হার্ডওয়ার
Input Unit ইনপুট ইউনিট
Output Unit আউটপুট ইউনিট

Memory কমপিউটার মেমোরী

Storage device তথ্য সংরক্ষন

Install Hardware কমপিউটার এসেম্বল
System Control সিস্টেম কন্ট্রোল
OS অপারেটিং সিস্টেম
PC Booting পিসি বুটিং
Application Software এপ্লিকেশন সফটওয়ার
Computing in Bangla বাংলা কমপিউটিং
Multimedia মাল্টিমিডিয়া
Desktop Publishing ডেস্কটপ পাবলিকেশন
Utility Software ইউলিটি সফটওয়ার
Virus & Antivirus ভাইরাস ও প্রতিরোধ
PC Networking কমপিউটার নেটওয়ার্কিং
Internet ইন্টারনেট ও তথ্য প্রযুক্তি
Hardware Problem হার্ডওয়ার সমস্যা ও সমাধান
Windows OS উইন্ডোজ অপারেটিং সিস্টেম
Software Problem সফটওয়ার সমস্যা ও সমাধান
Windows Tips & Tricks  উইন্ডোজ সমস্যা ও সমাধান
PC Maintenance কমপিউটারের পরিচর্য্যা
FAQ প্রশ্ন ও উত্তর
 

লিনাক্স (Linux OS) অপারেটিং সিস্টেম

লিনাক্সের একটি অফিসিয়াল ম্যাসকট বা প্রতীক আছে যার নাম টুস্ক (বা লিনাক্স পেঙ্গুউন) . লিনাস টরভ্যাল্ড নিজেই এই প্রতিক পছন্দ করেছিলেন এই অপারেটিং সিস্টেমের সাথে জুড়ে বে করার জন্য। ল্যারী উইগ এই ম্যাসকট তৈরী করেন এবং তারা দুইজন ইহাকে সর্বসাধারনের জন্য উম্মক্ত করে দেন যেন ডেভেলপাররা ইহাকে লিনাক্সের প্রমোশনে ব্যবহার করে।  

 

 

অপেন সোর্স বা মুক্ত অপারেটিং সিস্টেম -

সাধারণের মধ্যে কম্পিউটারের অপারেটিং সিস্টেম বলতে উইন্ডোজকেই চেনে বা জানে। অণ্যান্য অপারেটিং সিস্টেম যেমন Mac, Unix, Linux,OS2 ইত্যাদি সম্পর্কে ধারনা নাই বললেই চলে। বাংলাদেশে বিশাল ব্যয়বহুল (যার দাম প্রায ২০০ ডলার) উইন্ডোজ অপারেটিং সিস্টেম বিনামুল্যে পাওয়া যায় বলে আমরা এটা ব্যবহার করার সাহস পাই। যদি এর সাথে এমএস অফিসসহ অন্যান্য সফটওয়ার কিনে ব্যবহার করতে হতো তবে একটি কমপিউটার কিনতে বর্তমান বাজারে কমপক্ষে ৫০ হাজার টাকা খরচ হতো। দিকে ইউনিক্স-এর মত অতি শক্তিশালী, ব্যয়বহুল অপারেটিং সিস্টেম শুধুমাত্র বড় বড় কোম্পানি বা গবেষণার কাজে ব্যবহৃত হওয়াতে সাধারণের নাগালের বাইরে থেকে গেছে মাইক্রোসফট উইন্ডোজের উচচমূল্য, লাইসেন্স ফি, সোর্স কোড-এর গোপনীয়তা প্রোগ্রামারদেরকে বিকল্পের সন্ধানে ধাবিত করে তারই ফলশ্রুতিতে লিনআক্স এসেছে সবার জন্য উন্মুক্ত এবং বিনামূল্যের সফটওয়্যার হিসেবে যা প্রোগ্রামার এবং সাধারণের মধ্যে বিনামূল্যে কিংবা নামমাত্র মূল্যে ছেড়ে দেয়ায় ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে লিনআক্স এর এই ক্রমবর্ধমান গ্রহণ য়োগ্যতা উইন্ডোজ ও ম্যাকিন্টোশের ম্যক ওএস-এর বাণিজ্যিক অবস্থানকে ক্রমশ দুর্বল করে দিচেছ এই প্রক্রিয়ার গতিকে তরান্বিত করেছে বিভিন্ন কমপিউটার বাজারজাতকরন প্রতিষ্ঠান ও বিভিন্ন দেশের সরকারী ঘোষনা যে তারা লিনআক্স সমৃদ্ধ কম্পিউটার বাজারজাত করবে তাই লিনআক্স আজ বিশ্বব্যাপী মাইক্রোসফটের বিশাল সাম্রাজ্যের জন্য ক্রমবর্ধমান হুমকি হয়ে দেখা দিয়েছে বর্তমানে কয়েকশত কোম্পানীর একক ও সম্মিলিত প্রচেষ্টায় লিনাক্স অপারেটিং সিস্টেম-এর বাজারের অনেকখানি দখল করতে সমর্থ হয়েছে। ইন্টারনেটের যোগাযোগের মাধ্যমেই লিনআক্স আজ ক্রমবর্ধমান জনপ্রিয়তা লাভ করেছে ও শক্তিশালী সফটওয়্যার হিসেবে আত্মপ্রকাশ করতে পেরেছে লিনআক্স এমন একটি নতুন শক্তিশালী অপারেটিং সিস্টেম যা আইবিএম/ ম্যাকিন্টোশ/ সান কম্পিউটার সহ বিভিন্ন মেশিনে সমান দক্ষতায় কাজ করতে সক্ষম

লিনাক্স পরিচিতি:

লিনআক্স ইউনিক্স এর মত অপারেটিং সিস্টেম কারন ইহা ইউনিক্সের কার্নেলের উপর ভিত্তি করে তৈরী, তবে ইহার সোর্স কোড উম্মুক্ত- অর্থাৎ যে কেউ এচ্ছে করলে ইহার কোড ব্যবহার করে ইহার উন্নতি করতে পারেন।  ইউনিক্স ১৯৬৫ সাল থেকে বিশ্বব্যাপী উন্নত কারিগরি দক্ষতা সম্পন্ন ওয়ার্ক স্টেশন ও বড় বড় সার্ভারে ব্যবহৃত হচেছ উন্নত বিশ্বে নেটওয়ার্কিং ও গবেষণার কাজে ইউনিক্স বহুল ব্যবহৃত হয় এছাড়া সাম্প্রতিক বছরগুলোতে কমমূল্যে/ বিনামূল্যে ইউনিক্সের কিছু কিছু পাবলিক ডোমেইন প্রকাশিত হয়েছে

ইউনিক্স উদ্ভাবনের পর থেকেই এর মত কাজ করে এমন অপারেটিং সিস্টেম তৈরির প্রচেষ্টা ও পরীক্ষা-নিরীক্ষা অব্যাহত থাকে এক্ষেত্রে একাধিক অপারেটিং সিস্টেমের উদ্ভাবন সম্ভব হলেও বিভিন্ন সীমাবদ্ধতার কারণে সেগুলোর ব্যবহার তেমন বাড়েনি এই অব্যাহত প্রক্রিয়ার ফলে Minix অপারেটিং সিস্টেমের উদ্ভব হয় যা পিসিতে ব্যবহার হতো এর উদ্ভাবক হলেন Anoy Tanenbaum মিনিক্স এর আরো উন্নতির জন্য বিভিন্ন প্রোগ্রামার তাদের চিন্তা চেতনা থেকে অগ্রসর হতে থাকেন এবং বিভিন্ন প্রোগ্রাম লিখতে থাকেন এদের মধ্যে সবচেয়ে সফল হচেছন ফিনল্যান্ডের হেলসিংকি বিশ্ববিদ্যালয়ের Linus Torvald, যিনি যুগান্তকারী এই অপারেটিং সিস্টেমের প্রাথমিক উদ্ভাবক ১৯৯১ সালে প্রথম লিনআক্স উদ্ভবিত হলেও প্রথম প্রায় বাগমুক্ত বাণিজ্যিক লিনআক্স ১৯৯২ সালের মার্চে প্রকাশিত হয় এর পর থেকেই পৃথিবীর বিভিন্ন প্রান্তে অসংখ্য প্রোগ্রামার লিনআক্স নিয়ে স্বাধীনভাবে কাজ করতে থাকে

উন্মুক্ত এবং বিনামূল্যের সফটওয়্যারে বিশ্বাসী স্বেচ্ছাসেবীদের দ্রুত যোগাযোগের মাধ্যম হিসেবে ইন্টারনেট বৈপ্লবিক ভূমিকা পালন করে তা না হলে লিনআক্স-এর আজকের অবস্থানে আসা সম্ভব হতো কিনা সেটা সন্দেহের বিষয় স্বেচ্ছাশ্রমের ফলে লিনআক্স পরিবারের সফটওয়্যার সমূহের শত শত সংস্করণ প্রতিনিয়তই ইন্টারনেটে বিনামূল্যে পাওয়া যাচে

লিনাক্স ইউজার ইন্টারফেস -

 

 

এখানে সুসে-লিনাক্সের ইউজার ইন্টারফেস দেখা যাচ্ছে

 

 

 

 

 

উইন্ডোজের গ্রাফিক্স ইউজার ইন্টারফেসের মত ইউজার ফ্রেন্ডলি দৃষ্টি নন্দন পটভুমি লিনাক্সে পাওয়া যায় কি ? সত্যি কথা বলতে কি , লিনাক্স অপারেটিং সিস্টেমের যে কোর কমপোনেন্ট বা কার্নেল (যার নাম Xfree86) তাতে এই ধরনের কোন গ্রাফিক্স ইন্টারফেস নাই প্রত্যেকটি অপারেটিং সিস্টেমেই দুটি সফটওয়্যার এর সাথে একিভূত থাকে যা এই কাজটি সমাধা করে প্রথমটি হচেWindow Manager যা সিলেক্ট করলে আপনার পছন্দমত ইন্টারফেস তৈরী করবে; যেমন ডেক্সটপ, মেনু , বাটন ইত্যাদি তবে টাক্সবার পেতে হলে আপনাকে আর একটি সফটওয়্যার ব্যবহার করতে হবে যাকে Desktop Environment বলে এ জন্য বর্তমানে দুইটি সফটওয়্যার প্রচলিত আছে ; তার একটি GNOME এবং অপরটি KDE দুটোই টাক্সবার ছাড়াও উইন্ডোজের মত ষ্টার্ট মেনু, নোট প্যাড, ক্যালকুলেটর, CD Player ইত্যাদি ব্যবহার করার সুযোগ সৃষ্টি করেCorel Linux এবং Caldera Openlinux এর সাথে KDE সফটওয়্যার থাকেRed Hut Linux এবং Linux Mandrake এর সংগে GNOME এবং KDE দুটোই থাকে তবে Red Hut এর বেলায় GNOME এবং Mandrake এর ক্ষেত্রে KDE ডিফল্ট হিসাবে পাওয়া যায় আপনি ইচ্ছে করলে ইনষ্টলেশনের সময় ইহা পরিবর্তন করতে পারেন।

 GNOME Desktop (জিনম ডেস্কটপ বড় করে দেখতে মাউস দ্বারা ক্লিক করুন)

   KDE Desktop (কে-ডিই ডেস্কটপ বড় করে দেখতে মাউস দ্বারা ক্লিক করুন)

লিনাক্স ডিষ্ট্রিবিউশন বা সংস্করন - ওপেন সোর্স কোর্ড, ফ্রি বা নামমাত্র মূল্য ইত্যাদি বিবিধ কারণে লিনাস টরভাল্ডের লিনাক্স অপারেটিং সফটওয়্যার বিপুল জনপ্রিয়তা অর্জনে সক্ষম হয়েছে এবং অত্যন্ত দ্রত বিস্তার লাভ করেছে বিভিন্ন লব্ধ প্রতিষ্ঠিত সফটওয়্যার কোম্পানি লিনাক্স অপারেটিং সিস্টেম ও এতে চলার উপযোগী অফিস সুট, প্রোগ্রাম ইত্যাদি তৈরির ও উন্নয়নের কাজ বেশ জোরে সোরেই চালিয়ে যাচ্ছে আর এর ফলশ্রুতিতেই বাজারে এসেছে কোরেল লিনাক্স, রেডহ্যাট লিনাক্স, ম্যান্ড্রেক লিনাক্স ইত্যাদি অপারেটিং সিস্টেম এছাড়াও বিভিন্ন সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান এই অপারেটিং সিস্টেম-এ চলার উপযোগী সফটওয়্যার নির্মাণ করছে এমনকি মাইক্রোসফটও লিনাক্স ও এস-এ চলার উপযোগী অফিস স্যুট তৈরির চিন্তা ভাবনা করছে এখানে বিভিন্ন লিনাক্স-এর সর্বশেষ সংস্করণ সম্পর্কে বিভিন্ন তথ্য তুলে ধরা হলোঃ-

  • উবুন্তু লিনাক্স  Ubuntu Linux - ক্যানোনিকাল লিমিটেডের নির্মিত এই অপারেটিং সিস্টেম ডেবিয়ান ভিত্তিক। ইহা ৬৪ বিট আইটেনিয়াম ও ইন্টেল কমপ্যাটিবল। ডেবিয়ান ভিত্তিক বলে সব শক্তিশালী সফটওয়ার প্যাকেজের সর্বশেষ ভাশর্ন সাপোর্ট করে। বাঙলা সহ বিশ্বের নানা ভাষায় ইহা ডেভেলপ করা হচ্ছে।

·        ডেবিয়ান লিনাক্স  Debian Linux- একটি ফ্রী অপারেটিং সিস্টেম, যা লিনাক্স কার্নেলের উপর নির্ভর করে নির্মিত। এই অপারেটিং সিস্টেম  আপনার কমপিউটারে বেসিক প্রোগ্রাম ও যাবতীয় ইউলিটি  সফটওয়ার সহযোগী তৈরী করা হয়েছে। এই অপারেটিং সিস্টেম-এর বেসিক টুল জিএনইউ প্রজেক্ট থেকে প্রাপ্ত বিধায় ইহাকে জিএনইউ/লিনাক্স বলে। এহা শুধু একটি   অপারেটিং সিস্টেম ই নয় , ইহাতে ২৫,০০০-এর অধীক সফটওয়ার প্যাকেজ সংযুক্ত করা হয়েছে যা বান্ডেল আকারে পাওয়া যায় এবং সহজে ইনষ্টল করে ব্যবহার করা যায়। 

   ডেবিয়ান লিনাক্সের ডেস্কটপ

·         Corel Linux (কোরেল লিনাক্স)- ইহা বিশ্বখ্যাত সফটওয়্যার কোম্পানি কোরেল কর্পোরেশন-এর অপারেটিং সিস্টেম অত্যন্ত ইউজার ফ্রেন্ডলি এই ও,এসটির আউটলুক অনেকটা উইন্ডোজ-এর মতো লোগো স্ক্রীন প্রদর্শনের মাধ্যমে শুরহওয়া এই অপারেটিং সিস্টেমটির একটি KDE (কেডিই) রয়েছে যা উইন্ডোজ ম্যনেজার হিসাবে কাজ করে সামান্য দামের এই ওএসটি কিনলে আপনি এর সাথে পাবেন নেটস্কেপ কম্যুনিকেটর, কোরেল ওয়ার্ডপারফেক্ট স্যুট এবং এডোবি এক্রোব্যাট রিডার

·         Red Hat Linux (রেড হ্যাট লিনাক্স) - লিনাক্স বেজড সার্ভার সমূহের জন্য রেড হ্যাট লিনাক্সকে বেস্ট ডিস্ট্রিবিউশন হিসাবে গণ্য করা হয় এটি ডাউনলোড , ফ্রি ইনস্টলেশন (সিডি থেকে) অথবা অল্প টাকায় কিনে ব্যবহার করা যেতে পারে কিনে ব্যবহার করলে আপনি এর সাথে পাবেন স্টার অফিস ডেস্কটপ অ্যাপ্লিকেশন স্যুট এবং ইনস্টলেশন ও রেফারেন্স গাইড এ ছাড়াও প্যাকেটে সরবরাহ কৃত সিডিতে রয়েছে উলে­খযোগ্য সংখ্যক লিনাক্স এপ্লিকেশন

Mandrake Linux (ম্যানড্রেক লিনাক্স ) - হোম ও এন্ট্রি-লোভেল ইউজারদের জন্য ম্যানড্রেক ৭.০ কে আদর্শ হিসাবে  ধরা হয় এটিও একটি পূর্ণাঙ্গ অপারেটিং সিস্টেম এটি ক্রয় করলে আপনি পাবেন অ্যাপাচে ওয়েব সর্ভার, ইমেজ ম্যানিপুলেশন প্রোগ্রাম, জিম্প, নেটস্কেপ কম্যুনিকেটর সহ আরো সফটওয়ার।

·         SuSE Linux (সুসে লিনাক্স ) - গ্রাফিক্যাল ইনস্টলেশন ইন্টারফেস এবং চমৎকার হার্ডওয়্যার ডিটেকশন ক্ষমতা সম্পন্ন এই অপারেটিং সিস্টেমটি ডাউনলোড করতে হলে ৬০০ মেগাবাইট ডিস্ক স্পেস প্রয়োজন এটির সাথে আপনি পাবেন সম্পূর্ণ নতুন ২৩০ টি ১৮০ টি পরিমার্জিত সফটওয়্যার সহ প্রায় ৯,৫০০ এপ্লিকেশন এছাড়াও সুসে লিনাক্স ৬.৩ ক্রয় করলে আপনি পাবেন অ্যাপাচে, সেনড মেইল, জিম্প, এক্সফ্রি ৮৬, রিয়েল প্লেয়ার ৫.০ সহ শত শত প্রোগ্রামিং, ডাটাবেস, সাইন্টিফিক এবং নেটওয়ার্কিং টুল, ইউটিলিটি, ড্রাইভার এবং স্টার অফিস ৫.১

·         Caldera Openlinux (ক্যালডেরা অপেনলিনাক্স) - ইহার ইনষ্টলেশন পদ্ধতি সহজ একে বিজনেস ব্যবহারকারীদের জন্য সুবিধাজনক

·         TurboLinux Workstation : ওয়েব ঠিকানা www.turbolinux.com

·         Slackware Linux : ওয়েব ঠিকানা www.slackware.com

Windows Operating System উইন্ডোজ অপারেটিং সিস্টেম

MAC Operating System  ম্যাক অপারেটিং সিস্টেম

DOS Operating System  ডস অপারেটিং সিস্টেম

Operating System  অপারেটিং সিস্টেম

Duel Operating system in your PC এক পিসিতে দুই অপারেটিং সিস্টেম

 

Infosoft Multimedia: All Rights Reserved.

Template Monster Website Templates